Circle News

Circle News মননশীল জগৎ চাই

23/02/2026

বন্ধু কন্যার বিয়ে♥️বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান

23/01/2026

বিট এখন চাষ হচ্ছে বাংলাদেশে

23/01/2026

টপভিউতে বাংলাদেশের একটি গঞ্জের হাট #বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা------------------------ সরকারি চাকরিজীবীদের বেতন...
21/01/2026

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
------------------------
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১০০ থেকে ১৪২ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। তবে গ্রেড (ধাপ) রাখার আগের মতোই ২০টি। সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম ধাপে নির্ধারিত ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেয়।

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সুপারিশ পর্যালোচনা করে সরকার পরে প্রজ্ঞাপন জারি করবে।

কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিজ্ঞপ্তি দিয়ে এ কথাগুলো জানিয়েছে। প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর গত বছরের ২৭ জুলাই সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।

প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ‘এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম, এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।’

কমিশন প্রধান জাকির আহেমদ খান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতির প্রায় সব সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতনকাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন কাজ করে।

প্রেস উইং জানিয়েছে, নির্ধারিত কার্যপরিধি অনুসরণ করে সময়োপযোগী ও বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা করেছে। মতামত নিয়েছে ২ হাজার ৫৫২ জনের। পাশাপাশি বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে ব্যাপক মতবিনিময় করা হয়েছে। কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রস্তাবিত বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নির্ধারণ এবং এর বাস্তবায়নযোগ্যতা পর্যালোচনা করা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিলকালে বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী সময়ের কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।

কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি ধাপে বেতন–ভাতা সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতনকাঠামো ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ বেতনকাঠামো নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে নির্ধারিত ১ লাখ ৬০ হাজার টাকা।

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার...
21/01/2026

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী।
ডলি চৌধুরী জানান, বুধবার সকালে ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থার হঠাৎ করেই মারাত্মক অবনতি ঘটে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। একপর্যায়ে বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুইজন নার্স নিয়মিত বাসায় এসে তাকে চিকিৎসাসেবা দিচ্ছিলেন।
তিনি বলেন, সকালে নার্সরা এসে জানান যে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে উত্তরের ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আগেও চিকিৎসাধীন ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’-এর মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে সময়ের অন্যতম সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি শতাধিক সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ‘নিশান’ বিশেষভাবে আলোচিত।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে তিনি পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন তিনি।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

মায়ের অনন্ত যাত্রায় তারেক রহমানের আবেদন
31/12/2025

মায়ের অনন্ত যাত্রায় তারেক রহমানের আবেদন

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাযা হিসেবে ধরা হতো ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাযাকে (১৯৮৯) আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে খালে...
31/12/2025

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাযা হিসেবে ধরা হতো ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাযাকে (১৯৮৯) আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে খালেদা জিয়ার জানাযা। কোনো দলীয় নির্দেশনা ছাড়াই দেশজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সর্বদলীয় ও সর্বস্তরের অংশগ্রহণ... সব মিলিয়ে জনসমাগম ছিল অভূতপূর্ব।
এত বিশাল এরিয়া ছিল যে ড্রোন দিয়েও সম্পূর্ণ ফুটেজ ধরা যায়নি। আনুমানিক উপস্থিতি কমপক্ষে দেড় কোটি। যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ।

31/12/2025

Address

Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Circle News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share

SWEET.TV

Connect for People