26/06/2025
🎞️ ২৬ বছর আগে মুক্তি পেয়েছিল এক আবেগের নাম ❝আম্মাজান❞ (১৯৯৯)
"একটা সময় ছিলো, যখন মায়ের জন্য, সম্মানের জন্য, একটা লোক গোটা শহরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতো।"
আম্মাজান শুধু একটা সিনেমা ছিলো না, ছিলো এক যন্ত্রণাদগ্ধ ভালোবাসার কাহিনি। ভালোবাসা যে শুধু প্রেমিক প্রেমিকার হয় এমন না, মায়ের জন্য সন্তানের ভালোবাসা কেমন হয়, সেটার প্রমান মহানায়ক মান্না অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি।
মায়ের প্রতিটি নিঃশ্বাস ছিলো ছেলের অস্তিত্ব, আর ছেলের প্রতিটি আঘাত ছিলো দর্শকের হৃদয়ে বাজা এক বেদনার সুর।
এই সিনেমার সংলাপ, আবেগ, আর সেই হৃদয় ভাঙা ব্যাকগ্রাউন্ড মিউজিক,সব আজও কাঁপিয়ে তোলে দর্শকদের মনে। বার বার রি-ওয়াচ করার মতো সিনেমা আম্মাজান। মায়ের জন্য সন্তান কতটা উন্মাদ হয়ে উঠতে পারে, তা দেখিয়েছিলো আম্মাজান। সিনেমার লাস্ট ১০ মিনিটে হয়তো অভিনেতা ভুলেই গেছিলেন তার সিনেমায় অভিনয় করছেন। এতোটা বাস্তবিক সিন ছিলো।
বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দলিল এই চলচ্চিত্র, মায়ের প্রতি শ্রদ্ধা, ত্যাগ, ভালোবাসার এক চিরন্তন উদাহরণ।
২৬ বছর পরেও "আম্মাজান" শুধু মনে পড়ে না, মনে গেঁথে থাকে...
শ্রদ্ধা সেই সব চরিত্র, সংলাপ ও নির্মাতাদের প্রতি, যারা আমাদের শৈশবের আবেগ হয়ে ছিলো।