01/06/2026
🖤 গভীর শোক ও সমবেদনা 🖤
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আজীবন অবিচল সৈনিক, জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
জাতির এই ক্রান্তিকালে তাঁর প্রস্থান দেশের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ, জনগণ ও গণতন্ত্রের কল্যাণে যে অবদান রেখে গিয়েছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল ও জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থা-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি জানাই গভীর সমবেদনা।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করেন।
আমিন।
🌹 শ্রদ্ধাঞ্জলি ও গভীর শোক প্রকাশে:
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল
জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থা
ঢাকা বিভাগীয় প্রেসক্লাব (সৌজন্যে)
@হাইলাইট করুন