26/05/2026
ইশ! আমি যদি নিজেকে ক্লোন করতে পারতাম! আহারে, দিন ২৪ ঘণ্টা না হয়ে যদি আরো বেশি হত! আমি যদি আরো তাড়াতাড়ি কাজ করতে পারতাম!
এরকম ভাবনা আমাদের সবারই আসে। আপনি কি জানেন একটা পিঁপড়া তার নিজের থেকে ১০-১০০ গুণ বেশি ভারী বস্তু ক্যারি করতে পারে। আপনি যদি নিজের থেকে ১০গুণ বেশি এফিসিয়েন্ট হতেন আপনি কিন্তু সব কাজ একাই করে ফেলতেন রাইট?
পিঁপড়া নিজের ক্যাপাসিটি এর ১০-১০০ গুণ বেশি এফিসিয়েন্ট হলেও, পিঁপড়া কখনো একা কাজ করে না। পিঁপড়াদের কলোনি অনেক হাই এফিসিয়েন্ট কর্পোরেট স্ট্রাকচার এর থেকে কম কিছু না।
- পিঁপড়া এর ধরন অনুযায়ী তাদের কাজ দেয়া হয়। যেমন: বড় চোয়াল এর পিঁপড়া হচ্ছে সৈনিক
- সৈনিক পিঁপড়া রা খাবার সংগ্রহ এর কাজ করে না, সেটার জন্য থেকে শ্রমিক পিঁপড়া
- রাণী পিঁপড়া দের কাজ হচ্ছে মূলত ডিম পাড়া
- কিছু পিঁপড়া চাষাবাদ করে, যেমন ছত্রাক ইত্যাদি। যারা সৈনিক না, আবার শ্রমিক ও না।
নিজের থেকে ১০-৫০ গুণ বেশি ক্যাপাসিটি তে কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও পিঁপড়া স্ট্রাকচার মেনে চলে। সব কিছু একা করে না, যে যেটায় ভাল তাকে সেটাই করতে দেয়। এবং এভাবেই তারা অত্যন্ত সূক্ষ্ম নিয়মের মাধ্যমে তাদের কলোনি মেইনটেইন করে।
আপনি যখন কর্মক্ষেত্রে বা ব্যবসায় করবেন, তখন কি সব কাজ একা করবেন নাকি যে যেটায় ভাল, তাকে দিয়ে সেটা করাবেন? উত্তর আমি বলব না, আমি আমার কাজ করেছি। উত্তর বের করে বাস্তবে প্রয়োগ করার কাজ আপনার!