21/04/2026
সিন্ডিকেট মানে কী জানো?
সিন্ডিকেট মানে হলো — তোমার পকেট থেকে টাকা বের করার একটা সিস্টেম, যেটা এত সুন্দরভাবে সাজানো যে তুমি বুঝতেও পারবা না কখন লুট হয়ে গেছো।
গ্যাসের দাম বাড়লো। তেলের দাম বাড়লো। এখন বাস আর লঞ্চ ভাড়াও বাড়বে। বিদ্যুৎও আসছে পিছনে পিছনে।
কিন্তু তোমার বেতন? সেইটা ঠিকঠাক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। নড়েনি।
তুমি হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত হবা। তোমার বাবার প্রেশার বাড়বে। তুমি একদিন তোমার বাবার মত হয়ে যাবা ক্লান্ত, চুপ, সহ্য করা মানুষ।
আর ওরা? ওরা ঠিকই ঘুমাবে। ওদের ছেলেমেয়েরা বিদেশে পড়বে। তোমার না-খাওয়া ডিম, তোমার বাদ দেওয়া বই — এগুলো দিয়েই ওদের সাম্রাজ্য গড়া।
নির্বাচনে কোটি কোটি টাকা ঢালে কেন ব্যবসায়ীরা? কারণ এটা দান না — এটা লগ্নি। তুমি-আমি সেই লগ্নির সুদ দিয়ে যাচ্ছি প্রতিদিন।
এটাই রাজনীতি। এটাই সিস্টেম।
প্রশ্ন হলো — আর কতদিন ❓