29/05/2020
৲• আমার জীবন থেকে নেয়া৲•
#লেখাটা_আমার_মত_কালো_ছেলেদের_জন্য ৷ সবাই পড়বেন প্লীজ ...
আচ্ছা তুই এতো কালো কেন?। জানিস কালো
ছেলেদের মেয়েরা পছন্দ করে না
-- হুম যানি
-- আচ্ছা তোর কষ্ট হয়না তুই যে কালো?
-- না আগে কষ্ট হতো, অনেক ঘৃণা আর
অভিমান হতো নিজের গায়ের রঙের প্রতি, এখন আর হয় না
-- কেন?
-- আমার কিছু হিরো টাইপের বন্ধু
ছিল। সেই বন্ধুরা যখন
তাদের সুন্দর সুন্দর গালফ্রেন্ড নিয়ে
ঘুরত, তখন আমার
ভীষণ কষ্ট হতো। ভাবতাম আমার কেন
কোন গালফ্রেন্ড
নাই, আমিও তো ভালবাসতে পারি,
আমারও তো আর
দশ'টা মানুষের মতো মন আছে, তবে কি
আমি কালো
তাই। মানুষের গায়ের রংটাই কি সব
হৃদয়ের কি কোন
মূল্য নেই।
-- তারপর
-- তারপর আমার সেই বন্ধু গুলো যখন
তাদের রুপ দেখিয়ে
একের পর এক মেয়েদের সাথে
প্রেমের নামে নোংরামি
শুরু করল। তখন আমার আফসোস হতে
লাগলো সেই সব
মেয়েদের প্রতি। যারা রুপ দেখে
প্রেমে পরে যেতো
এবং তাদের মূল্যমান সম্পক্তি
অনায়াসে বিলিয়ে
দিতো, প্রেমের নামে নোংরামিতে।
আফসোস হতে
লাগলো সেই সব ছেলেদের প্রতি,
যারা রুপের নেশার জগতে ডুবে যাচ্ছে। অথচ তারা একবারও চিন্তা করে না। যে বাবা মা তাদের এতো কষ্টকরে লালন পালন করে বড় করেছে,সেই বাবা মাকে তারা কতটা কষ্টের মুখে ঠেলে দিচ্ছে।তারা কি একবারও চিন্তা করে দেখেছে, যে ভুলগুলা তারা হাসিমুখে করেযাচ্ছে সেই ভুলের জন্য একদিন চিৎকার করে কাঁদতে হবে,
সেইদিন হয়তো কান্না শুনার মতো পাশে কেউ থাকবে না। যে ছেলেটা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তার মনের নোংরামি ঢালছে, সেই ছেলেটা কি কখনো চিন্তা করে দেখেছে। তারও একটা আদরের ছোট বোন
আছে, তারসাথেও এমনটা হতেপারে।যে মেয়েটা
বান্ধবীদের চোখে বড় হওয়ার জন্য সরল ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সেই মেয়েটা কি কখনো ভেবে দেখেছে তারও একটা ভাইয়া
আছে। তার জীবন নিয়েও কেউ ছিনিমিনি
খেলতেপারে।।
-- তারপর
-- এসব নোংরামি দেখারপর আমার
গায়ের রঙটাকে
আসতে আসতে ভালবাসতে শুরু করলাম।
আমার মনে যে পবিত্র ভালাবাসা আছে সেই ভালবাসাকে শ্রদ্ধা করতে শিখলাম। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায়
করতে লাগলাম। কারণ আমি যদি আমার
বন্ধুদের মতো হতাম হয়তো আমার দারাও পবিত্র
ভালবাসাটা নোংরামি হতে পারতো। তাই
প্রতিজ্ঞা করলাম কখনো
আমার পবিত্র ভালবাসা নোংরা হতে দিব না।
জানিস আমি যখন মন খারাপ করে বসে থাকতাম।তখন মা বলতো মন খারাপ করিস না।
মহান আল্লাহ পাক তোরে যেমন ভাবে সৃষ্টি করেছে
সেটানিয়েই শুকরিয়া আদায় কর। দুনিয়াতে অনেক মানুষ আছে,যাদের হাত
নেই, পা নেই, চোখ নেই। আল্লাহ্ পাক
তো তোরে সয়ং সম্পূর্ণ করে সৃষ্টি করেছে তো কষ্ট
কিসের। আর গায়ের রঙ সাদা দিয়ে কি হবে যদি মনের রঙ ই কালো থাকে।
আমি জানি কেন তোর মন খারাপ, শুন
বাজান ক্ষনিকের ভালবাসা সুখের চেয়ে দুঃখ বেশি।ধৈর্য ধর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়।
-- তুই কাঁদছিস কেন?
-- জানিস আমি সব সময় ভাবতাম, যদি
এমন একটা
জীবন সঙ্গী পেতাম যার মন হবে
আকাশের মতো বিশাল।
সেই আকাশে থাকবে না কোন কালো
মেঘ, থাকবে না
কোন ঝড়, থাকবে শুধু সুখ আর অসীম
ভালবাসা। জানিস
নিজেকে না অনেক ভাগ্যবতী
মনে হচ্ছে কারণ তোর
মতো একটা বন্ধু যে আমি পেয়েছি।
-- জানি না তোর মতো জীবনসঙ্গী
পাবো কিনা, তবে তুই আমার জন্য দোয়া করিস ।
শুন কখনো কোন ছেলের সাথে প্রতারনা করিস না ।প্রতারনা করে হয়তো তুই সুখি হবি।কিন্তু ছেলেটা জীবন নষ্ট হয়ে যার ।একটা ছেলের উপর ভরসা করে থাকে একটি পরিবার।
আচ্ছা ভালো থাকিস পরে কথা হবে।
বিঃদ্রঃ- আমার এই লেখাটা সবার
উদ্দেশ্যে নয়। শুধু
সেই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে,
যে ছেলে মেয়েরা
পবিত্র প্রেমের নামে নোংরামি করে
একে অপরকে
ধোঁকা দিচ্ছে....!!
••লেখাটি লেখে ছিলাম ২০১৭ সালে ।