19/07/2022
পাওয়ারপয়েন্ট -এ 3D Model এবং এনিমেশন কীভাবে ব্যবহার করবে? 💻
শুধু ছবি আর ডাটা অ্যাড করলেই কি নিখুঁত প্রেজেন্টেশন তৈরি হয়ে যায়? তরকারিতে শুধু লবণের সাথে একটু মশলা না দিলে যেমন খেতে ভালো লাগে না, তেমনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট -এ স্লাইড বানানোর সময়, ছবির পাশাপাশি থ্রিডি মডেল বা অ্যানিমেটেড ছবি না দিলেও প্রেজেন্টেশনটা ঠিক জমে না।
Microsoft PowerPoint আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় ব্যবহার করেছি। সেটা জেনে হোক বা না জেনেই হোক না কেন, এর ব্যবহার সম্পর্কে টুকটাক ধারণা আমাদের সবারই আছে৷ এটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি এমন এক সফটওয়্যার যার মাধ্যমে যেকোনো প্রেজেন্টেশনের কাজ খুব সহজেই করা যায়। শুধু প্রেজেন্টেশনই না, সিভি, রিপোর্ট তৈরি করার মতো কাজগুলোও চটজলদি করে ফেলা যায়।
আপনি একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী, অথবা কোনো প্রতিষ্ঠানের ইন্টার্ন, কর্মী, বস বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকই হন না কেন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্কিল থাকাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এমনকি কর্পোরেট জগতেও আপনি অনেক পিছিয়ে পড়বেন যদি এই গুরুত্বপূর্ণ স্কিলটি আপনার না থাকে।
তবে ভালো প্রেজেন্টেশনের ক্ষেত্রে কেবল একের পর এক স্লাইড যুক্ত করে গেলেই হবে না, এটা ঠিকমতো গোছাতেও হবে। সঠিক নিয়ম না মেনে স্লাইড তৈরি করার ফলে অনেক পরিশ্রম আর সময় নিয়ে পাওয়ারপয়েন্ট স্লাইড বানানোর পরও অনেক শিক্ষার্থীর প্রেজেন্টেশন ঠিক আকর্ষণীয় হয়ে ওঠে না। তাহলে উপায়?
স্লাইড বানানোর আগে প্রথমেই ‘কন্টেন্ট প্ল্যানিং’ করে নিন। পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে কোনো প্রজেন্টেশন তৈরির আগে একটা কাগজে কোন স্লাইডে কী কী দেখাবেন, কী কী তথ্য যুক্ত করবেন তার একটি তালিকা করে ফেলুন। এতে করে ধাপে ধাপে আপনার প্রেজেন্টেশন তৈরির সময় স্লাইডের ওপর নিয়ন্ত্রণ থাকবে। প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশন শুরু করলে দর্শক আপনার কথা শুনতে আগ্রহী হবেন।
Microsoft PowerPoint এর কিছু বহুল ব্যবহৃত ফিচার হলো:
🟢 স্লাইড ডিজাইন
🟢 অ্যানিমেশন
🟢 ইনসার্ট আইকন
🟢 থ্রিডি মডেল
🟢 ভিডিও রেকর্ডিং
🟢 স্লাইড লে-আউট
🟢 স্লাইড ট্রানজিশন
🟢 ভিজ্যুয়াল ইফেক্ট ইত্যাদি।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট -এ থ্রিডি মডেল ও অ্যানিমেশন:
থ্রিডি মডেলগুলো তৈরি হয় ভার্টিক্স (Vertex), এজ (Edge) ও ফেস (Face) দিয়ে। আর কম্পিউটারের মাধ্যমে কোনাে লেখা, টেক্সট, ড্রয়িং, ইমেজ, পেইন্টিং ইত্যাদি স্থির বস্তুকে