Easy Shop

Easy Shop Easy Shop is the best online marketplace platform where you will get original Honey. You also get here Lichi & Mango at a cheap rate.

We have a few team members and we collect those fruits directly from the garden. আসসলামু আলাইকুম,
সু-প্রিয় ফলমূল ক্রেতা-বিক্রেতা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি—
Easy Shop থেকে আপনারা পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে অরিজিনাল মধু, বিভিন্ন প্রজাতির আম ও লিচু।
আমরা Easy Shop থেকে আপনাদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য ইচ্ছুক।
# #সুবিধাসমূহঃ
১। আপনারা আমাদের নিকট পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে অরিজিনাল

চাকের মধু। আমরা নিজে উপস্থিত থেকে চাকের মধু সংগ্রহ করি।
২। বিভিন্ন প্রজাতির আম ও লিচু যার কিছু আমাদের নিজস্ব বাগানে চাষ করা এবং কিছু আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করে থাকি।
৩। অর্ডার নেওয়ার পর খুব দ্রুত ডেলিভারি দিয়ে থাকি।
৪। আমরা সততার সাথে সকল কাজ সম্পন্ন করে থাকি।

20/07/2022
19/07/2022

দিনাজপুর শহরের সম্ভাব্য লোডশেডিংয়ের শিডিউল।

১৯/০৭/২০২২ইং তারিখ হতে দৈনিক সকাল ১০টা হইতে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর শহরের সম্ভাব্য লোডশেডিংয়ের শিডিউল।

বালুবাড়িঃ বিকাল ৪টা - ৫টা
বালুয়াডাঙ্গাঃ দুপুর ২টা - ৩টা
ঈদগাবস্তিঃ রাত ৯টা - ১০টা
নিউটাউন১ঃ বিকাল ৩টা - ৪টা
চক্ষু হাসপাতাল এলাকাঃ রাত ৮টা - ৯টা
পুলহাটঃ সকাল ১০টা - ১১টা
কসবাঃ দুপুর ১২টা -১টা
উপশহরঃ দুপুর ১টা -২টা
মাঝিপাড়াঃ সন্ধ্যা ৭টা -৮টা
কলেজমোড় এলাকাঃ দুপুর ২টা -৩টা
মালদহপট্টিঃ বিকাল ৪টা -৫টা
রাজবাড়িঃ সন্ধ্যা ৬টা -৭টা
রামনগরঃ সকাল ১১টা -১২টা
চেহেলগাজীঃ দুপুর ১টা -২টা
পিটিআইঃ রাত ৮টা -৯টা
কাঞ্চনঃ বিকাল ৩টা -৪টা
চেহেলগাজী মাজারঃ রাত ৯টা -১০টা
কাঁটাপাড়াঃ দুপুর ১২টা -১টা

** লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোড শেডিং কম/বেশী হতে পারে। দেশের স্বার্থে আসুন সবাই বিদ্যুৎ খরচে মিতব্যয়ী হই।

16/07/2022

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।।

[সংগৃহীত] বাংলাদেশ ভ্যাট স্কুল Bangladesh VAT School

15/07/2022

এই বঙ্গতে যত বিবাহ করিয়াছে নারী ও নর...!
অর্ধেক তার শুক্রবার আর বাকি সব ঈদের পর.......!😋😄

মিশরীয় বেগুনী আম
29/06/2022

মিশরীয় বেগুনী আম

এ বছর বৃষ্টিপাত কম/বেশী হওয়ার কারণে পোকার আক্রমণ থেকে লিচুকে রক্ষা করার জন্য অনেকেই কীটনাশক প্রয়োগ করছে।  তাই লিচু খাওয়া...
20/05/2022

এ বছর বৃষ্টিপাত কম/বেশী হওয়ার কারণে পোকার আক্রমণ থেকে লিচুকে রক্ষা করার জন্য অনেকেই কীটনাশক প্রয়োগ করছে। তাই লিচু খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বাজার থেকে লিচু ক্রয় করার পর লবণ পানিতে ডুবিয়ে রাখলে বেশীরভাগ ক্ষতিকর প্রভাব দূরীভূত হয়। এ জন্য ৫ গ্রাম লবণ(৩ আঙ্গুলের ৫ চিমটি) ১ লিটার পানিতে দ্রবীভূত করে তাতে লিচু ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।
লিচুর মার্বেল আকৃতির পর বীজ শক্ত হয়ে গেলে কীটনাশক প্রয়োগের আর উপযোগীতা থাকে না। তারপরও দিতে হলে কেবলমাত্র সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক প্রয়োগ করে কমপক্ষে চার দিন পর লিচু খেতে হবে। বায়োনিম প্লাস ব্যবহার সবচেয়ে নিরাপদ।

দিনাজপুরের লিচু প‌রি‌চি‌তিঃ দিনাজপু‌রের লিচু বাজা‌রে উঠ‌তে শুরু ক‌রেছে। ‌লিচুর র‌য়ে‌ছে বেশ কিছু জাত। চলুন জেনে আ‌সি লিচু...
19/05/2022

দিনাজপুরের লিচু প‌রি‌চি‌তিঃ
দিনাজপু‌রের লিচু বাজা‌রে উঠ‌তে শুরু ক‌রেছে। ‌লিচুর র‌য়ে‌ছে বেশ কিছু জাত। চলুন জেনে আ‌সি লিচুর ধরণ, দাম ও প্রা‌প্তি সম্প‌র্কে।
★ মাদ্রা‌জি
মাদ্রা‌জি বা দে‌শি জা‌তের লিচু সবার আ‌গে বাজা‌রে আ‌সে। ১৫ মে থে‌কে ১৫ জুন পর্যন্ত এ‌টি পাওয়া যায়। এ‌টির বীজ বা আ‌টি আকা‌রে বড় হয়। প‌রিপক্ক লিচু মি‌ষ্টি স্বাদ ও দারুণ ঘ্রাণ যুক্ত ও রসা‌লো শ্বাস বিদ‌্যমান। বাজারমূল‌্য প্রতি হাজার ১৬০০-২০০০ টাকা। বাজার ওঠানামা ক‌রে।
★ বেদানা লিচু
দিনাজপু‌রের সব‌চে‌য়ে জন‌প্রিয় লিচুর নাম বেদানা। এ‌টির মনমুগ্ধ ঘ্রাণ ও স্বা‌দের কার‌ণে এটি গ্রাহ‌কের নিকট সব‌চে‌য়ে বে‌শি জন‌প্রিয়। জু‌নের প্রথম সপ্তাহ থে‌কে জু‌নের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এ‌টি বাজা‌রে পাওয়া যায়। এ‌টির বীজ ছোট হয় এবং শাশ খুব বড় হয়। এ‌টি রসা‌লো ও মি‌ষ্টি স্বাদ যুক্ত। লিচুর আকার গোলাকার। বাজা‌রে প্রতিহাজার লিচু ৫০০০-৮০০০ টাকা পর্যন্ত ওঠানামা ক‌রে।
★ বোম্বাই লিচু
‌বোম্বাই লিচু লম্বাকার। এ‌টি বেদনা লিচু শে‌ষ হ‌লে বাজা‌রে আ‌সে। এ‌টির লম্বা সাইজ ও আকর্ষনীয় রঙ গ্রাহক‌দের আকৃষ্ট ক‌রে। লিচুর বীজ মাদ্রা‌জির মত ক্ষা‌ণিকটা বড়। শ‌াশ রসা‌লো ও সুঘ্রাণ যুক্ত। বাজা‌রে এ‌টির মূল‌্য প্রতিহাজা‌রে ২০০০- ৩৫০০ টাকা পর্যন্ত ওঠানামা ক‌রে। জুন মা‌সের ২০ তা‌রি‌খের পর থে‌কে বাজা‌রে পাওয়া যায়।
★ চায়না থ্রি
চায়না থ্রি এক‌টি আ‌ভিজাত‌্য লিচু। আকা‌রে সব থে‌কে বড় হয়। লিচুর শাশ ব‌্যাপক রসা‌লো, মি‌ষ্টি ও বীজ ছোট হয়। গোলাকার ও শরীর গুচ্ছ গুচ্ছ হয়। এ‌টির বাজার মূল‌্য সর্বদাই বে‌শি থা‌কে। বাজারমূল‌্য ৮০০০-১৬০০০ টাকা পর্যনন্ত প্রতিহাজা‌রে ওঠানামা ক‌রে। এ‌টি বম্বাই লিচু‌র স‌ঙ্গে ২০ জুন এর পর বাজা‌রে ও‌ঠে।
★ কাঠা‌লি
খুব স্বল্প প‌রিমা‌ণে চাষাবাদ হয় কাঠা‌লি লিচু। একদম সবার শে‌ষে এ লিচু‌টি পাওয়া যায়। ত‌বে সে সময় এত ব‌্যাপক চা‌হিদা থা‌কে যে এ লিচু গা‌ছেই উধাও হ‌য়ে যায়। এর বাজারমূল‌্য প্রতিহাজার ১০০০০ টাকা পর্যন্ত ও‌ঠে। মি‌ষ্টি স্বাদ ও সুঘ্রা‌ণে এ লিচু অতুলনীয়।

Address

Suihari Mazadanga, Dinajpur Sadar, Dinajpur
Dinajpur
5210

Telephone

+8801537250806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Shop:

Share