13/08/2023
৩৫ হাজার টাকা বেতনে একটা ছেলে/মেয়ে ৩০ বছরের পরিশ্রমে যখন বিসিএস ক্যাডার হয় তখন সে অভিনন্দন পাবার অবশ্যই যোগ্য।
তার চেয়েও বেশি অভিনন্দন পাবার যোগ্য হচ্ছে যে বা যারা এই ৩০ বছরের মধ্যে নিজের কোন প্রতিষ্ঠান দাড় করিয়েছে। নিজের পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে অথচ আমরা তাদের প্রমোট করিনা, তাদেরকে নিয়ে প্রাউড ফিল করিনা!
যদি কোন ক্যাডার ১০০% হালাল ইনকাম করে জীবন পরিচালনা করতে চায় তাহলে পরিবার নিয়ে এই সময়ে ৩৫ হাজার টাকা দিয়ে কিভাবে চলবে?
অথচ বছর ঘুরতেই তাদের বাড়ী হয়, গাড়ী হয়, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়। তাদের কেউ প্রশ্ন করার নেই। পরিবারও প্রশ্ন করেনা ৩৫ হাজার বেতনে এতো কিছু কিভাবে সম্ভব? পরিবার সমাজ রাষ্ট্র সবাই বৈধতা দেয় তাদের উপরি ইনকাম আছে বলে।
অথচ একজন উদ্যোক্তা? পরিবার, সমাজ,রাষ্ট্রের কোন জায়গায় সাপোর্ট ঠিকঠাক পায়না। বছরের পর বছর হালালভাবে আয় করতে কষ্ট করে যায়। তাদের এই শ্রমের গল্পে কজন প্রাউড ফিল করে? কজন প্রমোট করে?
Sterling de Mamun