30/08/2022
রিয়েক্ট JS শেখার সম্পূর্ণ গাইডলাইন
রিয়েক্টের ব্যাপারে ছোট করে বলা যায়- রিয়েক্ট ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্টে বিগত কয়েক বছরে একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হিসেবে আবির্ভূত হয়েছে যা গুরুত্বপূর্ণ সব ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হচ্ছে।
ডেভেলপারদের একটি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি প্রয়োজন ছিলো যা তাদের কমপ্লেক্স কমপোনেন্ট ব্রেক করার এবং তাদের প্রোজেক্টগুলো দ্রুত সম্পন্ন করতে কোডগুলি রিইউজ করার পারমিশন দেয়। এই জায়গাতেই রিয়েক্ট অনেকটা সফল ও অনেক সমস্যার সলিউশন এনে দেয়।
*রিয়েক্ট শিখতে আমাদের পূর্ব থেকে কি কি জানা থাকতে হবে?
১। HTML, CSS, and JavaScript এর বেসিক নলেজ।
২। Javascript এর কিছু ES6 features সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন-
a) Let and Const; b) Arrow Functions; c) Class and ‘this’ keyword etc
মোটা দাগে নিচের এই বিষয়গুলোতে ভালো ধারণা নিয়েই রিয়েক্ট শিখতে যাওয়া উচিৎ- (Variables; if/else conditions and switch statements; Difference between var, let & const; Functions; Arrays; Array methods like filter, map, reduce etc.; ES6 Concepts; Promises; Callbacks; Async/await; Classes and OOPs Concepts; Working with APIs
)
৩। Nodejs এর মৌলিক বিষয়গুলোতে ভালো ধারণা থাকতে হবে।
৪। কোড ইডিটরের সঠিক ব্যাবহার জানতে হবে।
ReactJS শিখতে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমাদের ভালো করে বুঝতে হবে-
১। Component এর গঠনতন্ত্রঃ রিয়েক্টের একটা ভালো বিষয় বিষয় হলো- এটি কমপোনেন্টের উপর ভিত্তি করে, ডেভেলপার জটিল কোডকে ছোট ছোট ভাগে ব্রেক করে অর্থাৎ কমপোনেন্টগুলোতে ভেঙে দেন এবং এর সাহায্যে ডেভেলপারদের তাদের কোড আরও ভালভাবে অর্গানাইজ করতে পারে।
২। State: State আসলে synchronous variables ধরে রাখে, ধরুন আপনি একটা State চেঞ্জ করলেন তাহলে যে সব জায়গায় ঐ নির্দিষ্ট variables আছে সেসব জায়গায় চেঞ্জ হয়ে যাবে।
৩। Pops: Function এ যেমন argument পাস করা হয় এটা ঠি তেমনই।
৪। JSX: JSX, বা JavaScript এক্সপ্রেশন, জাভাস্ক্রিপ্টের জন্য একটি সিনট্যাক্স এক্সটেনশন যা রিয়েক্টের সাথে ব্যবহারের জন্য লেখা। JSX এমন একটি টেকনোলজি আপনাকে একটি ওয়েবসাইটে কীভাবে একটি ইউসার ইন্টারফেস প্রদর্শিত হবে তা ডিসক্রাইব করতে দেয়।
এছাড়াও আরো বেশ কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে-
(৫। Styling(CSS) in React; ৬। Learn how to connect to APIs with React apps; ৭। Functional Components, Class Components; ৮। Lifecycle Methods; ৯। Handling events; ১০। Form; ১২। Conditional Rendering; ১৩। Context ১৪। Hooks; ১৫।Higher Order Components; ১৬। Code Splitting
)
**রিয়েক্ট শিখতে কতদিন সময় লাগে?
- রিয়েক্ট শিখতে আপনার একমাস থেকে ছয়মাস লাগতে পারে। কত সময় লাগবে তা ডিপেন্ড করবে ওয়েব ডেভেলপমেন্টে আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার ডেডিকেশনের উপর।
**রিয়েক্ট শেখা কি কঠিন?
-HTML, CSS, and JavaScript এর বেসিক নলেজ থাকলে রেগুলার সময় দিলে রিয়েক্ট শেখা মোটেও কঠিন কিছু না। আপনি ওয়েব ডেভেলপমেন্টের সাথে যত বেশি কানেক্টেড হবেন, রিয়েক্ট শিখতে আপনার পক্ষে তত সহজ হবে। এবং একটি ফ্রেমওয়ার্ক ভালোভাবে শিখে ফেলবে পরবর্তীতে অন্যান্য ফ্রেমওয়ার্ক শিখাটাও সহজ হয়ে যায়।
**কোথায় রিয়েক্ট শিখবো?
-রিয়েক্ট শেখার একনাম্বার ওয়ে হলো- React Documentation ধরে ধরে পড়ে ফেলা। w3school, frecodecamp এছাড়া ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট আছে- চাইলে সেখান থেকেও শিখে ফেলা যায়। বেশ কিছু পেইড কোর্সও রয়েছে- ইংরেজীতে udemy, codcademy তে অনেক ভালো রিয়েক্ট শিখায়। এছাড়া বাংলায় প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সেও একদম শুরু থেকে রিয়েক্ট শিখানো হয় যেখানে রিয়েক্টের উপর কয়েকটি ফুল প্রোজেক্টও দেখানো হয়।
সারাবিশ্বে এখন ৪০.৪১% ওয়েবসাইট এখন রিয়েক্ট দিয়ে ডেভেলপ করা হচ্ছে যার গ্রোয়িং রেট ২২%, তাই যারা রিয়েক্ট শিখতে চাচ্ছেন তারা কালক্ষেপন না করে শিঘ্রই শুরু করে দিন। রিসোর্স এখন পর্যাপ্ত- শুধু আপনাকে ডিসিশন ফিক্সড করে ঝাপিয়ে পড়তে হবে। শুভ কামনা সবার জন্য।
- রাহাত মাহমুদ
-এক্সিকিউটিভ, স্টুডেন্ট রিলেশন এন্ড গ্রোথ, প্রোগ্রামিং হিরো