04/03/2023
ইংরেজি শেখার সহজ উপায়: কীভাবে পারদর্শী হবেন ইংরেজিতে? 🗣️
আমাদের অনেকের কাছে ইংরেজি বিষয়টা বেশ ভয়ের। সবারই একটা চিন্তা, কিভাবে ইংরেজি শিখবো? কৌশল জানা থাকলে ইংরেজির অনেক কঠিন বিষয়বস্তুকে খুব সহজভাবে মাথায় ঢুকিয়ে নেয়া যায়। পড়তেও খুব আনন্দ লাগে। আর পড়ালেখায় এরকম আনন্দ পাওয়া মানেই ভয়কে জয় করা। আজ আমি তেমন কিছু ইংরেজি শেখার সহজ উপায় আপনাদের কাছে পৌঁছে দেব গল্পে গল্পে!
ইংরেজি শেখার সহজ উপায়: মৌখিক ইংরেজি (Spoken English)
🔵 অনুসরণ নয়, ‘অনুকরণ’ (সর্বোচ্চ Effective):
ইংরেজি শেখার সহজ উপায় -এর মধ্যে শুরুতেই থাকবে এই বিষয়টি। আরও স্পষ্ট করে বললে বলতে হবে- নকল করা। শুনতে খারাপ লাগছে নিশ্চয়ই? কিন্তু এটাই সত্য যে, ইংরেজিতে ভালো দক্ষতা অর্জনের সূচনাই হয় কাউকে অনুকরণের চেষ্টা থেকে!
পরিচিত যেই মানুষটির ইংরেজিতে কথা বলা আপনার সবচেয়ে পছন্দ হয়, আপনি তাকেই নিয়মিত অনুসরণ করুন এবং পরবর্তীতে বাসায় বসে একা একা তাকে অনুকরণ করে বলার চেষ্টা করুন।
একটু থামুন। হতাশ হবেন না। আপনি প্রথমেই কিন্তু পেরে যাবেন না! বারে বারে তোতলানো, শব্দ ভুলে যাওয়া ইত্যাদি আরও অনেক সমস্যা হতেই থাকবে। কিন্তু ধীরে ধীরে আপনি নিশ্চিত আয়ত্ত করতে পারবেন এবং তখন আপনিই বুঝতে পারবেন যে, কোন স্টাইলে কথা বলতে ‘আপনি’ সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
পুনরায় বলছি, এটিই সবচেয়ে Effective পদ্ধতি।
🔵 নিজের সাথে কথা বলুন:
সত্যিই, এর চেয়ে ভালো অনুশীলন আর হতেই পারে না! বলা যায়, এটি অন্যতম ইংরেজি শেখার সহজ পদ্ধতি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন ‘যে কোন বিষয়’ নিয়ে। উদাহরণ: ধরে নিলাম আপনি গানপ্রেমিক। তাহলে আপনার কথোপকথন হতে পারে এরকম:
– তুই মমতাজ এর নতুন গান টা শুনেছিস? (Did you just hear the new song by Mamtaj?)
– না তো! কোনটা? (Umm… No! Which one?)
– আরে ‘লোকাল বাস’! (Local Bus!)
– মানে? গানের নামই কি এইটা? (What? I mean, is that the name of the song?)
– আরে হ্যাঁ! আমি দেখে হাসতে হাসতে শেষ! লিরিক্সগুলো আরও মজার! (Yeah! I laughed really hard seeing this! The lyrics are even funnier!)
– হাহাহা! তাই নাকি? তাহলে তো দেখতেই হবে! (Hahaha! Really? Need to watch it then!)
বিশ্বাস করুন, এরূপ ছোট ছোট ও মজার কথোপকথনই আপনার জড়তা কাটাতে এবং নতুন নতুন শব্দ শিখতে দারুণভাবে সহায়তা করবে!
🔵 বন্ধুরা