07/09/2022
আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ এসেই গেল! আর তিন মাস পরেই যে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসর। অস্ট্রেলিয়া এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
৩০ বছর আগে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ সালের সেই বিশ্বকাপটা তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডকে সঙ্গী করেই যৌথভাবে আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান।
তিন দশক পর সেই অস্ট্রেলিয়াতেই আরেকটি বৈশ্বিক শিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান। দলটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস তো বলেই দিলেন, অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে পাকিস্তানের।