25/01/2024
আলহামদুলিল্লাহ সত্যায়ন প্রকাশনের নতুন ৩ টি বইয়ের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।
#“হায়াতের দিন ফুরোলে” - আমরা জীবনের পথে হেঁটে হেঁটে ছুটছি অনিবার্য গন্তব্যের পানে। চলতি পথে ভুল আর ভ্রান্তির চোরাবালিতে আটকে যাই, এলোমেলো হয়ে যায় জীবনের বহু হিশেব-নিকেষ। ভুলে বসি, পথ ফুরোলেই সামনে অনিবার্য এক বাস্তবতা। এ জীবনের স্বার্থকতা কীসে , সেদিন তা অনুধাবন হবে সবচেয়ে বেশি। যাপিত জীবনের যা কিছু ক্ষুদ্র ও কম গুরুত্বপূর্ণ ঠেকেছে তাও যে এতটা মূল্যবান, হায়াতের দিন ফুরোনোর আগে তা জানা ছিল না। জীবনের ছোট-বড় সব ঘটনাই গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনে। ভেতরে আগলে রাখে চিন্তার রসদ। যা খুঁজে নিয়ে সমৃদ্ধ করতে হয় নিজেকে।
গল্প, আড্ডা আর স্মৃতিচারণের উপভোগ্য বর্ণনাশৈলীতে মুহতারাম আরিফ আজাদ জীবনকে সাজানোর জোর তাগিদ দিয়েছেন, এ বইয়ে।
বই : হায়াতের দিন ফুরোলে
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
সর্বোচ্চ খুচরা মূল্য : ৩৩০ টাকা
#“‘সায়েন্স’ ফিকশনস” -
বিজ্ঞান যা শোনায় তা সবই কি সত্য? নাকি ভারী ভারী কথার আড়ালে কোন ফাঁকফোকর লুকিয়ে থাকে? এভাবে বিজ্ঞানকে প্রশ্ন করার চিন্তাটাও আমাদের মাথায় আসেনা।
অথচ বিজ্ঞানের নামে বিশ্বব্যাপী কত ভাঁওতাবাজি ছড়িয়ে আছে তা কি জানেন? বিজ্ঞানের কথামতো চিরন্তন সত্য বলে মেনে চলছেন, এমন বহু তত্ত্বের পক্ষেই সঠিক কোনো প্রমাণ নেই। পক্ষপাতে দুষ্ট ও মনগড়া ওসব কাল্পনিক গবেষণাপত্রের ক্ষতিকর প্রভাব পড়ছে মেডিসিন, টেকনোলজি, শিক্ষানীতি আর সরকারি নীতিনির্ধারণীতে।
বিজ্ঞানের অন্ধকার এই জগত নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন তুলে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্টুয়ার্ট রিচির বই। বাংলায় বইটিকে পাওয়ার জন্য অনেক পাঠক ছিলেন তৃষ্ণার্ত। মুহতারাম @মাসুদ শরীফ -এর সমৃদ্ধ অনুবাদে বইটি এখন প্রকাশের অপেক্ষায়।
বইয় : সায়েন্স ফিকশনস
লেখক : স্টুয়ার্ট রিচি
অনুবাদক : মাসুদ শরীফ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
সর্বোচ্চ খুচরা মূল্য : ৩৮০ টাকা
#“বিজয়ের দিনে”-
মুক্তির কি কোনো পথ খোলা নেই?
মহান রব বিজয়ের কথা দিয়ে কুরআন নাজিলের সমাপ্তি টেনেছেন। সূরা নাসরে আল্লাহ শুনিয়েছেন বিজয়ের কথা। যা উজ্জীবিত করে মুমিনের অন্তর।
৬৫০ বছর আগে, বিজয়ের-ওয়াদা-দেওয়া সূরা আন নাসরের তাফসীর লিখেছেন ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ। যেখানে তুলে ধরেছেন বিজয় ও বিজয় উদযাপনে আল্লাহর বাতলে দেওয়া পদ্ধতি নিয়ে। বাংলায় পুস্তিকাটির অনুবাদ