07/05/2022
ভালো প্রোগ্রামার হওয়ার জন্য কেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই হয় না, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমস্যার সমাধান করতে হয় সে সম্পর্কে ধারনা থাকা বেশি জরুরি । কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রাকটিস আমাদের লজিক ডেভলপমেন্টে সাহায্য করে, যেটা আমাদের প্রোগ্রামিং সমস্যা সমাধানে সাহায্য করে । দিনাজপুরে যারা পলিটেকনিক ইনস্টিটিউটে সিএস এ অধ্যায়নরত বা নন সিএস কিন্তু প্রোগ্রামিং এ ইচ্ছুক এবং পাস করে সফটওয়্যার ডেভেলপমেন্টে আসতে চাচ্ছেন, তাদের জন্য প্রোগ্রামিং প্রশিক্ষণের সুব্যাবস্থা নেই বললেই চলে। সব থেকে বড় কথা আমরা অনেকেই জানি না কম্পিটিটিভ প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয় ।
মাত্র তিনটি জিনিস থাকলেই আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে পারেন ।
১। একটি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস (কম্পিউটার ) যেখানে প্রোগ্রামিং করবেন ।
২। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারনা
৩। কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখার জন্য এর পেছনে লেগে থাকার মানসিকতা
প্রোগ্রামিং কন্টেস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ নিজেকে যাচাই করার একটি উৎকৃষ্ট জায়গা । নির্দিস্ট সময়ে নির্দিস্ট কিছু সমস্যা সমাধানের মধ্যে নিজেকে যাচাই করার পাশাপাশি নিজের দুর্বলতা জানা এবং সেগুলো দূর করার চেস্টাই একজনকে ধীরে ধীরে ভালো প্রোগ্রামারের দিকে নিয়ে যায় ।
কম্পিটিটিভ প্রোগ্রামিং কি?
প্রোগ্রামিং কন্টেস্ট কি?
কিভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে হয়?
কিভাবে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে হয়?
এসব বিষয়ে পরিচিত করতে ITSD একটি প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করছে। এবং প্রোগ্রামিং কন্টেস্টের সাথে পরিচিত করানোর জন্য কন্টেস্টের আগে দুইটি কর্মশালা আয়োজন করছে।
বিশেষত্বঃ
১) যে কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নেওয়া যাবে ।
২) উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে কর্মশালা গুলো সাজানো হয়েছে।
৩) কর্মশালা গুলোতে আপনাদের শেখানো হবে কিভাবে কন্টেস্টে চিন্তা করতে হয়, কিভাবে সল্ভ করতে হয় এবং কিভাবে সাবমিট করতে হয় .
৪) প্রোগ্রামিং কন্টেস্টে আপনারা নিজেরাই নিজেদের যাচাই করতে পারবেন । সব থেকে বড় কথা একসাথে সমস্যা সমাধানের একটা পরিবেশ পাবেন ।
ITSD প্রথম প্রোগ্রামিং কর্মশালা ২০ মে ২০২২
সময়ঃ সকাল ১০ঃ০০ থেকে বিকাল ০৫ঃ০০ টা
কর্মশালার ফিঃ ৩০০ টাকা
ফোনঃ ০১৭৪৪৮৩৪৬৬৬, ০১৭৯৬১৪৪১০৪
ঠিকানাঃ রামনগর মোড়, যুগি পুকুর মসজিদ এর পাশে
ম্যাপঃ https://goo.gl/maps/UAvAGLUt9UKdgZ126
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/1mJdiNc4MH4DDYAQA
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১৭ মে ২০২২
আয়োজনেঃ আইটি এস ডি