Barta Bari - বার্তা বাড়ী

Barta Bari - বার্তা বাড়ী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barta Bari - বার্তা বাড়ী, Social Media Agency, Dinajpur.

"Barta Bari " এর অফিসিয়াল পেজ এ আপনাকে স্বাগতম! বিভিন্ন ক্ষেত্রের সর্বশেষ খবর এবং আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিবেদিতপ্রাণ।
আমরা কেবলমাত্র সংবাদ সামগ্রী সরবরাহের উপর দৃষ্টি নিবদ্ধ করি, যাতে আপনি অবগত এবং আপ টু ডেট থাকেন।

12/10/2025

বার্তাবাড়ি পেজ এ আবারো স্বাগতম, বিভিন্ন ব্যস্ততার পেজ ই নিউজ পোস্ট দেয়া থেকে বিরত ছিলাম, আবারো কন্টিনিউ করার চেষ্টা করছি, দুয়া রাখবেন সবাই

বিরলে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার-------------------------------------------------------------------------বিরলে কিশোরগঞ্জ ব...
12/06/2025

বিরলে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
-------------------------------------------------------------------------
বিরলে কিশোরগঞ্জ বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৫০ মিনিটের দিকে ০৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর তেতুলতলা এলাকা থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকের মালিক কে তা জানা যায়নি।

Barta Bari - বার্তা বাড়ী

বিরলে ৪২ পিস ইয়াবা’সহ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানজিউল ইসলাম লাবু গ্রেফতার-------------------------------------...
12/06/2025

বিরলে ৪২ পিস ইয়াবা’সহ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানজিউল ইসলাম লাবু গ্রেফতার
------------------------------------------------------------------------
বিরলে মাদক বিরোধী অভিযানে মধ্যরাতে মাদক বিক্রির সময় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানজিউল ইসলাম লাবুকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ (হাতেনাতে) আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।

゚ ゚ Bari - বার্তা বাড়ী

বিরলে শালিস বৈঠকে হট্টগোল।। মারপিটে মা'সহ দুই ছেলে আহত------------------------------------------------------------------...
11/06/2025

বিরলে শালিস বৈঠকে হট্টগোল।। মারপিটে মা'সহ দুই ছেলে আহত
-----------------------------------------------------------------------
বিরলে ক্রেতার সাথে বিক্রেতার বনাবনি না হওয়ায় বিরোধকে কেন্দ্র করে শালিস বৈঠকেও বনাবনি না হওয়ায় হট্টগোল হয়েছে। বিক্রেতা পক্ষের মারপিটে মাসহ দুই ছেলে আহত হওয়ার পর বিষয়টি টপ অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। শেষে বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে।
আহতরা হলেন- উপজেলার বিরল ইউনিয়নের ভরতপুর গ্রামের হাসান আলী এর স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ছেলে শাকিল (২৫) ও সজিব (২৪)।
হাসান আলী জানান, বিরল পৌরশহরের বিরল বাজারের ঐশি গিফট কর্ণারে তাঁর স্ত্রীসহ ছেলে পণ্য ক্রয় করতে গিয়ে বিক্রেতার সাথে মূল্য নিয়ে বনিবনা না হওয়ায় উদ্ধত আচরণ করা হয়। এরই প্রতিবাদ করতে গিয়ে বিক্রেতা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে একই আচরণ করলে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মিমাংসার জন্য সোমবার রাতে বসা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনেই বিক্রেতাপক্ষ হঠাৎ মারপিট শুরু করলে তাঁর স্ত্রীসহ ২ ছেলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Barta Bari - বার্তা বাড়ী

বিরলে লিচু-আম গাছের ডাল ও কলাগাছ কাটার বিষয়ে  বাঁধা নিষেধ করায় মারপিটে আহত-৪--------------------------------------------...
11/06/2025

বিরলে লিচু-আম গাছের ডাল ও কলাগাছ কাটার বিষয়ে বাঁধা নিষেধ করায় মারপিটে আহত-৪
---------------------------------------------------------------------
বিরলে লিচু-আম গাছের ডাল ও কলাগাছ কাটার বিষয়ে বাঁধা নিষেধ করায় মারপিটে আহত হয়েছে পিতা-মাতা কন্যাসহ ৪ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।
বিরল পৌরসভার পাইকপাড়ার মৃত এমাজ উদ্দিনের ছেলে মোঃ আমান হোসেন (৮০), জানান, দলু মোহাম্মদ এর ছেলে
মোঃ আব্দুল (৪৮), মোঃ আব্দুল এর ছেলে মোঃ আমির আলী (১৩), মোঃ আব্দুল এর স্ত্রী মোছাঃ আরজু বেগম (৪০) কে লিচু, আম গাছের ডাল ও কলাগাছ কাটার বিষয়ে বাঁধা নিষেধ করায় ৯জুন /২০২৫ সোমবার দুপুর ২ টায় হাতে গাছের ডাল ও ধারালো চাকু নিয়ে আমার ছেলে মোঃ গোলাম রব্বানী (৩৬) এর বাড়ীর খুলিয়ানে অনধিকার প্রবেশ করে গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমার ছেলে গোলাম রব্বানী বাড়ীর ভিতর হতে বাহির হয়ে তাদেরকে গালিগালাজ করতে বাঁধা নিষেধ করলে শালাকে চাকু দিয়ে আঘাত করে শেষ করে দাও হুকুম দিয়ে গোলাম রব্বানীর দুই হাত দুই দিকে টেনে ধরে ধারালো চাকু দিয়ে আমার ছেলে গোলাম রব্বানীকে হত্যার উদ্দেশ্যে পেটে স্বজোরে পোচ দেয়। তখন আমার ছেলে গোলাম রব্বানী ডান দিকে ঘুরলে উক্ত পোচ গোলাম রব্বানীর ডান পাশের পাজোরে লেগে চামড়া কেটে অনুমান ৩ইঞ্চি ভিতরে ঢুকে গিয়ে মারাত্বক রক্তাক্ত কাটা জখম হয় এবং পেটের ভুড়ি দেখা যায়। আমার ছেলে গোলাম রব্বানী চিৎকার করলে ধারালো চাকু দিয়ে পূণরায় এলোপাথারী আঘাত করে আমার ছেলে গোলাম রব্বানীর ডান হাতে, পিঠে এবং ডান ঘাড়ে মারাত্বর রক্তাক্ত গুরুত্বর কাটা জখম করে। আমার ছেলে গোলাম রব্বানী মাটিতে পড়ে গেলে গাছের ডাল দিয়ে আমার ছেলে গোলাম রব্বানীর বাম হাতে আঘাত করে বাম হাতের কুনুয়ের উপরে হাড় ভেঙ্গে নিলা জখম করে। এমন সময় আমার ছেলের স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩০) এগিয়ে এসে আমার ছেলে গোলাম রব্বানীকে উদ্ধারের চেষ্টা করলে আমার ছেলের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে পোচ দেয়। তখন আমার ছেলের স্ত্রী তার ডান হাত দিয়ে ঠেকালে উক্ত চাকুর পোচ তার ডান হাতে কবজির উপরে লেগে মারাত্বক গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। সেই সময় গোলাম রব্বানীর মেয়ে রিংকু (১২) ও মিষ্টি(০৫) দ্বয় চিৎকার দিয়ে এগিয়ে আসলে ধারালো চাকুদ্বারা রিংকু ও মিষ্টি কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে রিংকুর মাথার উপরে এবং মিষ্টির ডান কাঁধে সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে। আমার ছেলে, ছেলের স্ত্রী ও নাতনীদ্বয়ের চিৎকারে সাক্ষীদ্বয় সহ আরো অনেকে গিয়ে এসে আমার ছেলে, ছেলের স্ত্রী ও নাতনীদ্বয়কে জীবনে রক্ষা করে। তাদের মারপিটের ফলে আমার ছেলে গোলাম রব্বানী, ছেলের স্ত্রী রুনা খাতুন ও নাতনী রিংকু, মিষ্টি মারাত্বক জখমপ্রাপ্ত হওয়ায় তাদেরকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করে নেয়। ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে আমান হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে।

বিরলে এক রাতে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ---------------------------------------------------------------------দিনাজপুর ব্...
11/06/2025

বিরলে এক রাতে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ
---------------------------------------------------------------------
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা হতে সোমবার রাতে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইনের সময় বিজিবি কতৃক ১৩ জন (২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৯ জন শিশু) ব্যক্তিদের আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিবর্গের বাংলাদেশি নাগরিকত্ব এর তথ্য যাচাই-বাছাই এর কার্যক্রম চলমান থাকায় বিস্তারিত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কতৃক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে।
Barta Bari - বার্তা বাড়ী

দিনাজপুরের বিরলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন...
04/06/2025

দিনাজপুরের বিরলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
Barta Bari - বার্তা বাড়ী

বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইন্দ্রজীত সাহা'র যোগদান শেষৈ কুশল বিনিময়..Barta Bari - বার্তা বাড়ী
04/06/2025

বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইন্দ্রজীত সাহা'র যোগদান শেষৈ কুশল বিনিময়..
Barta Bari - বার্তা বাড়ী

বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন-------------------------------------------------------------------শিশু থেকে প্র...
29/05/2025

বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন
-------------------------------------------------------------------
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীণ প্রতিপাদ্য নিয়ে এবার ২৮মে- ৩জুন জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে পুষ্টি সম্পর্কে আলোকচিত্রসহকারে বিবরণ উপস্থাপন করা হয় এবং শেষে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।

বিরলে ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা---------------------------------------------------------------------...
24/05/2025

বিরলে ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
-------------------------------------------------------------------------
বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন এর সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৫-২৬ অর্থ বছরে বিরল ইউনিয়ন পরিষদের জন্য ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।
এ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৪৮০ টাকা। রাজস্ব আয় থেকে উদ্ধৃত্ত থাকে ৩ লাখ ৪৭ হাজার টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড আই জহির, বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ’সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Barta Bari - বার্তা বাড়ী

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Barta Bari - বার্তা বাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share