A M Imon S.

A M Imon S. Introvert

“Eyes forward, mind steady.”
13/12/2025

“Eyes forward, mind steady.”

"বিকেল মানেই গল্প জমে থাকা সময়।"
08/08/2025

"বিকেল মানেই গল্প জমে থাকা সময়।"

01/07/2025

আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই নাই ।
আমাকে কি ঢাবিতে রাখবে ??

"নৌকায় ভেসে চলেছি, ঢেউয়ের তালে হারিয়ে যাচ্ছি শান্তির এক অন্য জগতে।"
15/05/2025

"নৌকায় ভেসে চলেছি, ঢেউয়ের তালে হারিয়ে যাচ্ছি শান্তির এক অন্য জগতে।"

পেঁয়াজচাষি রুহুল আমিনের আত্মহত্যা: ফেসবুকের ভুয়া গল্পে বিভ্রান্তি, বাস্তবতা বলছে অন্য কথা!!রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী র...
16/04/2025

পেঁয়াজচাষি রুহুল আমিনের আত্মহত্যা: ফেসবুকের ভুয়া গল্পে বিভ্রান্তি, বাস্তবতা বলছে অন্য কথা!!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে গত সোমবার সকালে ঘটে যাওয়া একটি ম*র্মান্তিক ঘটনা এখন দেশজুড়ে আলোচিত। পেঁয়াজচাষি মীর রুহুল আমিন (৭০) রেললাইনের মাঝখানে শুয়ে আ*ত্মহত্যা করেন। ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তাঁর মৃ*ত্যু হয়। ঘটনাটি কয়েকজন তরুণের ক্যামেরায় ধারণ হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

ফেসবুকে অনেকেই দাবি করেন, রুহুল আমিনের পরিবার তাঁকে অবহেলা করেছে। স্ত্রী মা*রা যাওয়ার পর ছেলেমেয়েরা তাঁকে বাড়িতে থাকতে দেয়নি, এমনকি একাধিক রাত তিনি উঠানে কাটিয়েছেন—এই রকম আবেগঘন বিবরণ পোস্ট করা হয়। অনেকেই পরিবারের বিচার দাবি করেন, ছেলেদের দায়ী করে নানান মন্তব্য করেন।

তবে প্রথম আলোর অনুসন্ধানে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি।

রুহুল আমিনের স্ত্রী মরিয়ম এখনো জীবিত। তিনি বলেন, আ*ত্মহত্যা*র দিন সকালে স্বামী খাওয়া-দাওয়া করে চিকিৎসক দেখাতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। দুপুরের আগ পর্যন্ত তাঁর সঙ্গে দুবার ফোনে কথা হয়। তিনি বলেছিলেন, পেঁয়াজ তোলার জন্য পলিথিন আনতে আড়ানী যাচ্ছেন। শ্রমিকদের জন্য বাজার করার কথাও বলেন।

রুহুল আমিনের মেয়ে মৌসুমী আক্তার বলেন, সকালে বাবা তাঁকে ফোন করে বলেন, "কাল পেঁয়াজ উঠাতে হবি, তোমার মায়ের অনেক ঝামেলা হবি, তাড়াতাড়ি আইসো।” ছেলে ঢাকায় একটি বেসরকারি চাকরিতে আছেন। ছেলের বউ শোভা খাতুন জানান, পেঁয়াজ ওঠানোর কাজে সাহায্যের জন্য তাঁকেও সকালে ফোন দিয়েছিলেন শ্বশুর।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রুহুল আমিন বেসরকারি তিনটি এনজিও থেকে যথাক্রমে ৫০ হাজার, ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন পেঁয়াজ চাষের জন্য। জমি বর্গা নিয়ে প্রায় দেড় বিঘা জমিতে চাষ করেন। প্রতি সপ্তাহে ৪,৪৫০ টাকা কিস্তি দিতে হতো। এখনো প্রায় এক লাখ টাকা ঋণ বাকি রয়েছে।

ভাতিজা মীর মোফাক্কর হোসেন জানান, চাচা স্থানীয় আড়তদার ও মহাজনের কাছ থেকেও সম্ভবত ঋণ করেছিলেন। কিন্তু পেঁয়াজের দাম কম হওয়ায় কিস্তি পরিশোধে সমস্যায় পড়েন। এতে মানসিক চাপ ও হতাশা বাড়ে।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রুহুল আমিনের শারীরিক অবস্থাও ভালো ছিল না। কোমরের সমস্যায় তিনি কাত হয়ে হাঁটতেন। পারিবারিক সম্পর্ক স্বাভাবিক থাকলেও ঋণের বোঝা ও শরীরিক অসুস্থতা মিলিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। এসব কারণেই হয়তো তিনি আ*ত্মহ*ত্যার পথ বেছে নেন।

রুহুল আমিনের আত্ম*হত্যা একটি হৃদয়বিদারক ঘটনা, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া কাহিনিগুলো বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। তার পরিবার এখন সেই অপপ্রচারে আরও কষ্ট পাচ্ছে। বাস্তবতা হলো, ঋণের চাপে এক অসহায় কৃষক নিজের জীবন শেষ করে দিলেন। এই ঘটনা আমাদের আরও গভীরভাবে ভাবায়—ঋণ ও ফসলের দাম নিয়ে দেশের কৃষকদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে!!

Making memories...
16/04/2025

Making memories...

মোজোর গায়ে এইটা লেখা দেখে খুব হাসি পাচ্ছে...
14/04/2025

মোজোর গায়ে এইটা লেখা দেখে খুব হাসি পাচ্ছে...

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেক...
27/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন,বকিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা যে, আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে, আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান।

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি।

ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে, মনে মনে ভেবে নেয় যে, বিয়ে করেছিস তোর সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে, বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা, অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব, অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খা'রা'প।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে?!

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বউকেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে?

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে!
#জীবন_চক্র

Address

Sabar Unname Road
Faridpur
7700

Alerts

Be the first to know and let us send you an email when A M Imon S. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share