07/10/2020
মার্কেটিং কি ?অনলাইন মার্কেটিং কি?সিপিএ মার্কেটিং কি?
মার্কেটিং কি ?
আমরা বেশীরভাগ মানুষ মার্কেটিং নিয়ে একটা ভুল ধারণা রাখি। আর সেটা হচ্ছে মার্কেটিং মানেই হচ্ছে প্রসার, যত বেশী মানুষের কাছে যত বেশী পণ্য প্রসার করা যায় সেটাই হচ্ছে মার্কেটিং। মূলত মার্কেটিং তা নয়। অবশ্যই মার্কেটিং এ প্রচার এবং প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনি ডিজিটাল বা ট্রেডিশনাল মার্কেটিং করুন, একজন মার্কেটার হিসাবে আপনার দ্বায়িত্ব হচ্ছে যথাযথ রিসার্চ, এনালাইসিস করে সঠিক মানুষের কাছে সঠিকভাবে আপনার পণ্যের প্রচার এবং প্রসার করা। আর এই কাজটা শুরু হয় মূলত কোন একটি পণ্য বাজারে বা মার্কেটে আসার পরে নয় বরং আগে থেকে। রিসার্চ করে দেখতে হয় আদো মার্কেটে পণ্যটির চাহিদা আছে কিনা, থাকলে কিরকম চাহিদা, কতজন পণ্যটা কিনতে পারে, কারা বর্তমানে একই ধরণের পণ্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে, মার্কেটে কিসের ঘাটতি রয়েছে যা দিয়ে আপনি আপনার কম্পটিটিটরদের পিছনে ফেলে আপনার কাস্টমারকে বোঝাতে সক্ষম হবেন যে আপনার পণ্য বা সেবাটিই হচ্ছে তাদের জন্য উপযুক্ত।
মার্কেটিং এর প্রধান ৪ টি ক্ষেত্র হচ্ছে,+
প্রোডাক্ট – যে পণ্যটি নিয়ে আপনি মার্কেটিং করতে চান।+
প্রাইস – যে দামে পণ্যটি আপনি ক্রেতার কাছে বিক্রয় করতে চান।+
প্লেস – যে স্থান থেকে ক্রেতা পণ্যটি কিনতে পারবে এবং+
প্রমোশন – যেভাবে আপনি আপনার পণ্যের প্রচার এবং প্রসার করতে চান
অনলাইন মার্কেটিং কি?
অনলাইন আয় সম্পর্কে যারা শুনেছেন কিন্তু নিজে এখনো কিছু করছেন না তারা কিছু শব্দ সম্পর্কে ভালোভাবে না জানার ফলে কিছু ভুল ধারনা পোষণ করেন। এর মধ্যে একটি শব্দ হচ্ছে ‘ফ্রিলান্সিং (Freelancing)’. মানুষ কেউ কেউ মনে করেন যে অনলাইন আয়ের যত পথ আছে সবকিছুই ফ্রিল্যান্সিং। আসলে মোটেই তা নয়। ফ্রিল্যান্সিং বলতে বুঝায় মুক্তভাবে কাজ করা এবং কারো কর্তৃক সংক্ষিপ্ত সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে তার কোন কাজ করে দেওয়া। আর এই ক্ষেত্রে যে কাজটি করিয়ে নিচ্ছে সে করছে আউটসোর্সিং।
এবার আসুন অনলাইন মার্কেটিং। এটি একেবারেই ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত কোন কিছু নয়। তবে যদি আপনি কোন ক্লায়েন্টের হয়ে তার কোন এসেট, বিজনেস, পণ্য মার্কেটিং করে থাকেন তাহলে সে আউটসোর্স করছে আর সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সিং করছেন। তবে যদি নিজের কোন সাইট বা ভিডিও মার্কেটিং করেন যা থেকে আপনি কারো কাজ করা ছাড়া ভিন্ন উপায়ে রেভিনিউ আয় করেন তবে সেটা অনলাইন মার্কেটিং এবং অবশ্যই ফ্রিল্যান্সিং নয়।
যখন আপনি একটা ওয়েবসাইট বা একটা পেইসবুক পেজ করে তার মাধ্যমে কোন ইকমার্স (যেমনঃ অ্যামাজন) সাইটের এক বা একাধিক পণ্য প্রমোট করে সেল হলে কমিশন পাচ্ছেন তখন আপনি যা করছেন তা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এখানে পণ্য হিসেবে কোন সেবাও থাকতে পারে। যেমন, যদি আপনি যদি কোন কম্পানির ওয়েব ডিজাইন সার্ভিস সেল করে দেন সেটা কিন্তু সেবা।
সিপিএ মার্কেটিং কি?
মার্কেটাররা যা প্রমোট করতে পারেন সেগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা পণ্য বা সেবা এধরনের কোন কিছুর আয়তায় পড়ে না। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে। যেমনঃ কোন কিছু ডাউনলোড, শেয়ার, কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদি।
একটা সহজ উদাহরন দেওয়া যাক। ধরুন, কোন কোম্পানির আয়ের প্রধান উৎস হচ্ছে ইউজার। সুতরাং তারা চাইবে যে তাদের সাইটের ইউজার বৃদ্ধি পাক। তখন তারা একেকজন ইউজার রেজিস্ট্রেশান এর জন্য পে করতে চাইবে এবং কোন মার্কেটার সাইটের সুবিধাগুলো যদি মার্কেটিং এর বিভিন্ন মাধ্যমে শেয়ার করে এবং লোকজন এইসব সুবিধা নেওয়ার জন্য কোম্পানির সাইটে এসে রেজিস্ট্রেশান করে তখন মার্কেটার রেজিস্ট্রেশান প্রতি আয় পাবে।