Freelancer Anisur Rahman

Freelancer Anisur Rahman Hello.. I am Anisur Rahman.Welcome to my Digital Marketing page.I am a Digital marketer.If necessary,you can contact me

21/01/2023
18/07/2022
18/07/2022
Search engine optimization (SEO) has been ruling the internet world for quite some time now. Research reveals that searc...
23/05/2022

Search engine optimization (SEO) has been ruling the internet world for quite some time now. Research reveals that search engines alone generate 78% of website traffic worldwide. You cannot ignore SEO in today’s digitalized era..

" অন পেজ এসইও প্র‍্যাক্টিস ডান"
15/05/2022

" অন পেজ এসইও প্র‍্যাক্টিস ডান"

14/05/2022
ইনস্টাগ্রামের সাহায্যে আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ডআপ করবেন কিভাবে?একজন ফ্রিল্যান্সার যদি লং-টার্মের জন্য একটা স্টেব...
09/05/2022

ইনস্টাগ্রামের সাহায্যে আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ডআপ করবেন কিভাবে?
একজন ফ্রিল্যান্সার যদি লং-টার্মের জন্য একটা স্টেবল ক্যারিয়ার বিল্ডআপ করতে চান, তাহলে তাকে অনলাইন মার্কেটপ্লেসের বাইরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় সে প্রসেস সম্পর্কে নলেজ রাখতে হয়। ক্লায়েন্ট জেনারেট করার জন্য ফেসবুক গ্রুপ, লিংকডইন কিংবা ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্ম বেশ ইফেকটিভ। তবে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিভাবে নিজেদের ফ্রিল্যান্সিং বিজনেসের জন্য ক্লায়েন্ট পেতে পারেন, সে সম্পর্কে খুব একটা বেশি জানেন না৷
যদি ইনস্টাগ্রাম নিয়ে একটু বলতে যাই, এই প্ল্যাটফর্মটা গোটা বিশ্বের সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে একটা৷ বিভিন্ন দেশের সেলিব্রিটি এবং বিজনেস ওউনাররা সবার কাছে নিজেদের পরিচিতি বাড়াতে অর্থাৎ ব্র্যান্ডিং করতে ইন্সটাগ্রামের সাহায্য নিয়ে থাকেন৷
এর পাশাপাশি ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে সঠিক কিছু স্ট্র‍্যাটেজি ফলো করার মাধ্যমে এখান থেকে ফ্রিল্যান্সিং বিজনেসের জন্য আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ডআপ করা পসিবল।কি? আরো ডিটেইলে জানতে ইচ্ছা করছে তাইতো? কোনো চিন্তা নেই, কারণ আজকে আমি সবার জন্য আলোচনা করব কিভাবে সঠিক উপায়ে ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে একজন ফ্রিল্যান্সার এনগেজড আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ডআপ করতে পারবেন এবং সাকসেস অ্যাচিভ করতে সক্ষম হবেন।
যারা আইডিয়াল ক্লায়েন্ট নামক টার্মটার সাথে পরিচিত নন, তাদের জন্য লেখার শুরুতেই চলুন জেনে নেয়া যাক আইডিয়াল ক্লায়েন্ট বলতে কী বোঝায়। আইডিয়াল ক্লায়েন্ট হলো কোন বিজনেসের এমন কিছু লয়াল ক্লায়েন্ট যারা সেই বিজনেস থেকে বারবার সার্ভিস নিয়ে থাকেন এবং একই সাথে তারা সেই বিজনেসকে অন্যদের কাছে রেফার করার মাধ্যমে প্রমোট করে থাকেন। যেকোনো বিজনেসের ব্র্যান্ডিং বাড়াতে এবং বেশি বেশি সেল জেনারেট করতে এই ধরনের ক্লায়েন্টদের ভূমিকা অনেক কার্যকরী। একারণেই যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনার একটা এনগেজড আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি থাকা কিন্তু ম্যান্ডেটরি৷
এবার আসা যাক আজকের লেখার আসল অংশে।
যখন ফ্রিল্যান্সাররা ইন্সটাগ্রামের মাধ্যমে তাদের নিশের ওপর বেইজ করে আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ড আপ করতে যান, তখন তারা মনে করেন, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত বেশি ফলোয়ার থাকবে, ক্লায়েন্ট পাওয়াও ততই সহজ হয়ে যাবে। অর্থাৎ সহজ কথায় তারা মনে করেন "যত বেশি ফলোয়ার, ততবেশি ক্লায়েন্ট। " তখন তারা ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন র‍্যান্ডম অ্যাকাউন্টের সাথে কানেক্ট হতে থাকেন এবং বুস্ট করার মাধ্যমে বিভিন্ন ফেইক ফলোয়ার দিয়ে নিজেদের ফলোয়ার লিস্ট বাড়াতে থাকেন।
কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ইন্সটাগ্রামের মাধ্যমে আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ড আপ করার জন্য অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা সেভাবে ম্যাটারই করে না। যদি কম সংখ্যক ফলোয়ার থাকে এবং তাদের সাথে প্রোপারলি কানেকশন বিল্ড আপ করতে পারেন, তাহলে দেখতে পাবেন সেই কম সংখ্যক ফলোয়ারের মধ্যে থেকেই আইডিয়াল ক্লায়েন্ট পেয়ে যাবেন৷ অন্যদিকে যদি অ্যাকাউন্টে হাজার হাজার ফলোয়ার থাকে কিন্তু তাদের সাথে কোন কানেকশন না থাকে, তাহলে কিন্তু কখনোই আইডিয়াল ক্লায়েন্ট পাওয়া পসিবল হবে না।
এ কারণে কখনোই ফলোয়ারের সংখ্যা বাড়ানোর দিকে ফোকাস করা যাবেনা। বরং ইনস্টাগ্রামের ফলোয়ার এবং যাদের ফলো করছেন তাদের কোয়ালিটি কেমন, একইসাথে তাদের সাথে কিভাবে প্রোপার কানেকশন মেইনটেইন করা যায় সেই বিষয়ে ফোকাস রাখতে হবে।
এবার আসা যাক কিভাবে আইডিয়াল ক্লায়েন্টদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পেতে পারবেন সে সম্পর্কে। এই কাজটা করার জন্য শুরুতেই প্রোপার রিসার্চ করে নেয়া প্রয়োজন। আইডিয়াল ক্লায়েন্টদের প্রোফাইল খুঁজে পেতে হলে হ্যাশট্যাগের সাহায্য নিতে পারেন। সবাই নিশ্চয়ই জানেন ইনস্টাগ্রামের পোষ্টের রিচ বাড়ানোর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। শুরুতে রিসার্চের মাধ্যমে ফাইন্ড আউট করার চেষ্টা করুন যারা আইডিয়াল ক্লায়েন্ট হতে পারেন তারা কোন হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন। এরপর সেই হ্যাশট্যাগ গুলোর মাধ্যমে সার্চ করে তাদের প্রোফাইল খুঁজে বের করুন এবং তাদের ফলো করুন।
এর পাশাপাশি ইনস্টাগ্রামে সার্চ করে এমন কিছু মানুষের প্রোফাইল খুঁজে বের করার ট্রাই করুন, যারা অলরেডি আপনার কম্পিটিটরদের সাথে কানেক্টেড রয়েছেন। কারণ যারা আপনার কম্পিটিটরদের সাথে কানেক্টেড রয়েছেন তারাই কিন্তু আপনার আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটিতে ইনক্লুডেড হতে পারেন।
যখন আইডিয়াল ক্লায়েন্ট হতে পারেন এমন কিছু মানুষের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পেয়ে যাবেন, তারপরের কাজটাই হচ্ছে তাদের সাথে জেনুইন রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করা। আর এ রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য তাদের সাথে সঠিকভাবে ইন্টার‍্যাক্ট করতে হবে। এতে করে নিজের সাথে তাদের এনগেজ করতে পারবেন, যা পরবর্তীতে সুফল বয়ে আনবে।
এখন প্রশ্ন হলো এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা কিন্তু একদমই কঠিন নয়। সবার প্রথমে তাদের ইনস্টাগ্রামের পোস্টে লাইক দিন। পাশাপাশি তাদের পোস্টের ক্যাপশন পড়ে অথবা ছবি দেখে নিজের থটস কী সেটা ডিটেইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন৷
মনে রাখবেন, একটা থটফুল কমেন্টই একজন ফ্রিল্যান্সারকে তার আইডিয়াল ক্লায়েন্টদের সাথে এনগেজ করতে অনেকটা হেল্প করে। কারণ যখন কেউ আপনার কমেন্ট পড়বেন, তখন তিনি বুঝতে পারবেন যিনি কমেন্ট করেছেন তিনি যথেষ্ট সময় নিয়েই পোস্টটা পড়েছেন বা ছবিটা নোটিস করেছেন৷ তখন তিনিও আপনার সাথে ইন্টার‍্যাক্ট করতে ইন্টারেস্টেড ফিল করবেন।
কমেন্ট করার পাশাপাশি চাইলে সেসব মানুষকে ইনবক্সেও নক করতে পারেন। তবে কখনোই ইনবক্সে কনভারসেশনের শুরুতেই নিজের সার্ভিস সেল করার চেষ্টা করবেন না। কাউকে ইনবক্স করার সময় একটা স্পেশাল ট্যাকটিক ফলো করতে হবে। সেটা হচ্ছে যাকে ইনবক্স করছেন তাকে বোঝাতে হবে যে আপনি তার সাথে কানেকশান বিল্ড আপ করার জন্য সত্যিকার অর্থেই ইন্টারেস্টেড।
তাই ইনবক্সে শুধু হাই-হ্যালো না করে তাদের প্রোফাইল এর কোন রিসেন্ট পোস্ট নিয়ে নিজের থটস বা ওপিনিয়ন শেয়ার করতে পারেন৷ এতে করে দেখতে পাবেন যাকে ইনবক্স করছেন তিনি আপনার সাথে কনভারসেশন কন্টিনিউ করবেন এবং এখান থেকেই ধীরে ধীরে সেই মানুষটার সাথে জেনুইন রিলেশনশিপ বিল্ডআপ হবে।
এভাবেই আইডিয়াল ক্লায়েন্টের সাথে রেগুলার বেসিসে কানেক্টেড থাকতে হবে, যাতে করে পরবর্তীতে তাদের কাছে নিজের সার্ভিস সেল করা পসিবল হয়। আর এনগেজিং আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ড আপ করার অন্যতম মূলমন্ত্র হচ্ছে কনসিস্টেন্ট থাকা।
কোনোভাবেই একবার তাদের পোস্টে লাইক দিয়ে, কমেন্ট করে অথবা ইনবক্সে একবার টেক্সট দিয়ে থেমে থাকা যাবেনা। কেননা আরো অনেক ফ্রিল্যান্সারই কিন্তু এই মানুষগুলোকেই নিজেদের সার্ভিসের প্রতি অ্যাট্রাক্ট করার ট্রাই করেন। তাই, যদি একবার ইফোর্ট দিয়েই থেমে যান, তাহলে ওই ক্লায়েন্টদের নজরে আসতেই হিমশিম খেতে হবে।
তাই যাদেরকে আইডিয়াল ক্লায়েন্ট হিসাবে চিহ্নিত করবেন, তাদের পোস্টে নিয়মিত লাইক দিন, কমেন্ট করুন এবং একইসাথে ইনবক্সেও রেগুলার বেসিসে কনভার্সেশন করার ট্রাই করুন। এতে করে দেখতে পাবেন যখন নিজের সার্ভিসের মার্কেটিং করবেন, তখন তাদের কাছ থেকে সবার আগে পজিটিভ রেসপন্স পাবেন।
এটুকুই ছিলো ইনস্টাগ্রামের মাধ্যমে আইডিয়াল ক্লায়েন্ট কমিউনিটি বিল্ডআপ করার গাইডলাইন। আশা করি যারা এতদিন ভাবতেন ইনস্টাগ্রাম থেকে ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্ট পাওয়া পসিবল নয়, তাদের ভুল ধারণা ভাংতে পেরেছি। তাই, যদি ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস নিশ্চিত করতে চান, তাহলে আমার দেখানো এ গাইডলাইনগুলো ধৈর্য্য ধরে ফলো করতে থাকুন।
©ArifNotes

ভাই বিশ্বাস করেন "ফ্রিল্যান্সিং মানেই ধান্ধাবাজি" 😞আপনি যদি আশা করেন কোন রকম একটা ল্যাপটপ কিনে , ২-৪ টা ভিডিও দেখে , মার...
05/05/2022

ভাই বিশ্বাস করেন "ফ্রিল্যান্সিং মানেই ধান্ধাবাজি" 😞
আপনি যদি আশা করেন কোন রকম একটা ল্যাপটপ কিনে , ২-৪ টা ভিডিও দেখে , মার্কেটপ্লেসে একাউন্ট খুলেই কাজ শুরু করে দিবো - তাহলে কিছুদিন এদিক সেদিক লাফালাফি করে ঠিক ই আপনার মনে হবে এই টা একটা ধান্ধাবাজি ব্যবসা ।
আরেকদল তো আরও দুই পা এগিয়ে, "গ্যারান্টি সহকারে প্রথম মাস থেকেই আর্নিং" এই লোভে দৌড়ে গিয়ে ভর্তি হবে ভিবিন্ন স্যারের কোর্সে - এর পর ৬ মাস পর এসে ভিবিন্ন গ্রুপে কান্নাকাটি করবে এইটা দেয় নাই, সেই টা দেয় নাই , প্লিজ ভাই বিচার করে দেন, আমি আমার মায়ের গয়না বিক্রি করে কোর্স ফি দিয়েছিলাম - ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন ভাই, যদি ১-২ মাসেই সফল হওয়া যেতো তাহলে আপনি এতো কস্ট করে ২০-২৫ বছর লেখাপড়া কেন করলেন ? মাথায় কি সামান্য বুদ্ধিও হয় নাই ?? দুনিয়া কি এতোই সস্তা?? টাকা কামানো কি এতোই সহজ? জ্বি সহজ- কিন্তু সেই টা একটা নির্দিষ্ট পজিশনে যাওয়ার পর, কিন্তু ঐ পজিশনে যাওয়ার জন্য তো আপনার ঐ পরিমান শ্রম, ধর্য , আর আগ্রহ নিয়ে কাজ করে যেতে হবে । এই টা কি ১-২ মাসেই সম্ভব ? আপনার বিবেকে কি বলে ??
৩০ বছর পড়ালিখা করার পরও কেউ গ্যারান্টি দিতে পারে না আপনি কত টাকা ইনকাম করবেন, কিন্তু কিছু পাবলিক গ্যারান্টি দিয়ে দেয় আর সেই সব দেখে আপনারা দৌড়ে কোর্সে ভর্তি হয়ে যান, ব্যার্থ হয়ে দিন শেষ "ফ্রীল্যান্সিং পেশাকেই ধান্ধাবাজি ব্যবসা বলে গালি দেন । কিন্তু বুঝেন ই না যে "ফ্রীল্যান্সিং জাস্ট একটা পেশার নাম" এইটা কোন কাজ না ।
ফ্রীল্যান্সিং করতে হলে আপনাকে ধর্য, পরিশ্রম এবং আগ্রহ সহকারে মিনিমাম ১ বছর দিন রাত লেগে থেকে যেকোন একটা কাজে দক্ষতা অর্জন করতে হবে । ঐ কাজগুলো কীভাবে হয় , কেন হয় , এই কাজগুলো যারা আপনাকে দিয়ে করাবে তাদের কি লাভ হবে তা আপনাকে বুঝতে হবে । কারন কারোর লাভ ছাড়া এমনি এমনি আপনাকে টাকা দিবে না । আপনি কাউকে এমনি এমনি কোন টাকা দিয়েছেন বা দেন ?? এই টা ভাববেন না যে, মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন আর কোন রকম কাজ ডেলিভারি দিয়ে দিবো তাহলে টাকা পেয়ে যাবো । এই টা সুধু দুঃস্বপ্নই থেকে যাবে।

এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই যা SEO-তে সবচেয়ে গুরুত্বপূর্ণপ্রাথমিক অবস্থায় SEO করতে যা প্রয়োজন হয় এবং ...
04/04/2022

এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই যা SEO-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রাথমিক অবস্থায় SEO করতে যা প্রয়োজন হয় এবং যেভাবে রেংক পসিবল।
SEO এর প্রথম পদক্ষেপ হচ্ছে- সঠিক কিওয়ার্ড বাছাই করা।
হে সঠিন বাছাই করতে হবে।
সঠিক, কেমন কিওয়ার্ড? কি কি লক্ষ্য রাখতে হবে? এবং কোন বিষয় গোলা ভয় পেলে চলবে না?
তাহলে কিওয়ার্ডের ক্ষেত্রে কোন বিষয় গুলা মেনে চলতে হবে- চলুন জানা যাক।
Keyword বাছাই করার ক্ষেত্রে Ahrefs SEO Tools ব্যবহার করবেন। এই টুলসটি সবচেয়ে বেশি কার্যকর এবং পজিটিভ রিপোর্ট দিতে পারে। যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড বের করতে পারি।
Ahrefs আপনাকে যে রেসাল্ট টা দিবে তা দিয়েই শুরু করতে পারেন।
Ahrefs Search Difficulty 15 less রাখবেন।
তবে Beginner যারা আছেন তারা অবশ্যই Ahrefs Search Difficulty 0-5 এর মধ্য থেকে শুরু করবেন।
আর একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে allintitle: website url. Result যেন সর্বোচ্চ ৫ টি হয়। এতে আপনার রেংক করা অনেক সহজে হয়ে যায় I
আবার আর একটি বিষয় allintitle এ যে রেসাল্ট দেখায় সেখানে ওয়েবসাইট যেন কোন বিখ্যাত প্রতিষ্ঠান না হয়। এই বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে।
যেমন আমাজন, ওয়ালমার্ট, টয়োটা, এবং সেরা কিছু usa নিওজ সাইট (new york times, washington post, ABC News, CBS News, CNN, Fox News Channel) I
তাহলে আপনার কিওয়ার রিসার্চ টি সফল হয়েছেন।
এবার আসি ওয়েবসাইটের প্রাণ যাকে বলা হয়,
কন্টেন্ট এর দিকে।
কন্টেন্ট একটা ওয়েবসাইটের প্রাণ। ওয়েবসাইটের গুণগুত মান বৃদ্ধি করতে মানসম্মত কন্টেন্টের কোন বিকল্প নেই।
এখন আসা যাক মোল আলোচনায়।
আমরা একটা পেইজকে অসংখ্য কিওয়ার্ড দিয়ে রেংকে নিয়ে আসতে পারি, যদি ভাল কন্টেন্ট লিখা যায়।
কন্টেন্ট এর প্রতিটি Paragraph যেন একটি অপরটির সাথে খুব ভালভাবে সামন্জস্যতা থাকে। প্রতিটি Paragraph সহজ সরল প্রান্জল ভাষায় লিখার কোন বিকল্প নেই।
আর একটি বিষয় বলতে হয়,
কন্টেন্ট লিখা শুরু করার আগে আপনাকে অবশ্যই ৫-৭ টা কিওয়ার্ড বাছাই করে রাখতে হবে, পুর্ব নির্দেশনা অনুযায়ী।
কিওয়ার্ড গুলো যেন একই রখম হয়। মানে একই কিওয়ার্ড বিভিন্ন ভাবে নেয়া, যাতে করে একটি কিওয়ার্ড অন্যটির সাথে খুব ঘনিষ্ঠ ভাবে মিল থাকে।
যেমনঃ
best budget spotting scope 2022
best spotting scope
best budget spotting scope
spotting scope 2022
এর ফলে আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলি খুব ভালভাবে উল্লেখ করতে পারবেন।
এতে আপনার কিওয়ার্ড রেংক করবে খুব দ্রুত এবং ওয়েবসাইট ইন্ডেক্সিং এ কোন প্রবলেম হবে না।
সেই কিওয়ার্ড গুলোকে একত্র করেই কন্টেন্ট সাজাতে হবে।
কন্টেন্ট এর মুল লক্ষ্য কি তা জেনে নেয়াটা খুব জরুরি বিষয়,
আমাদেরকে কন্টেন্ট এর গুণগতমান ঠিক রাখতে হবে। সেজন্য আমরা যে কিওয়ার্ড গুলো বাছাই করব, একটি পেইজের জন্যI
সেই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্স দিব এবং বাছাইকৃত প্রতিটি কিওয়ার্ডের জন্য গুগল সার্সে প্রথম তিনটি পেইজ গুলোতে কন্টেন্ট এর মান চেক করবI তারা Average কত ওয়ার্ডের কন্টেন্ট রেখেছে তা নির্ণয় করতে হবে। আমাদেরকে তাদের পেইজ এর চেয়ে ভাল এবং বেশি কন্টেন্ট দেয়ার চেষ্টা করতে হবে।
কন্টেন্ট এর ভাষা সহজ সরল এবং প্রান্জল হতে হবে। প্রতিটি Paragraph এ কিওয়ার্ড গুলোর উল্লেখ হওয়া চাই।
কন্টেন্টগুলো ছোট ছোট Paragraph এ আলাদা করতে হবে।
যে কিওয়ার্ড গুলো আপনি টার্গেট করবেন, সেই প্রতিটি কিওয়ার্ড যেন আপনার পুরো কন্টেন্ট এ মিনিমাম ২ বার উল্লেখ থাকে।
তবে লক্ষ্যণীয়-আপনাকে অবশ্যই প্রথম Paragraph এ Focus কিওয়ার্ড দিতেই হবে।
তাই বলাছলে, একজন এসইও এক্সপার্টকে, অবশ্য একজন ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার হতে হবে।
এবার আসুন জানি Image অপটিমাইজেশন নিয়ে।
ইমেজ অপটিমাইজেশন কিভাবে আমাদের এসইওতে প্রভাব পেলতে পারে এবং কত ভাবে আমরা লাভবান হতে পারি।
ইমেজ একটি ভাল মাধ্যম ওয়েবসাইট রেংক করানের ক্ষেত্রে।
কন্টেন্ট দেয়ার পরে আপনি যখন একটি ইমেজ রেডি করবেন। আপনাকে অবশ্যই সেটি আপনার নির্বাচিত ৪-৫ টা কিওয়ার্ড দিয়ে দিয়ে দেয়ার চেষ্টা করতে হবে।
প্রতিটি পেইজে ২-৪ বা এর অধিকও দিতে পারেন।
ফোকাস কিওয়ার্ড দিয়ে সর্বোচ্চ ১ টা ইমেজ দিবেন। বাকি গুলো আপনার নির্বাচিত অন্য কিওয়ার্ড দিবেন। এতে করে আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পাবে।
আপনার ইমেজ গুলো আপলোড দেয়ার আগে কম্পিউটারে ইমেজে রাইট ক্লিক করে Properties এ আসতে হবে এবং আপনাকে অবশ্যই Title অপশনে ফোকাস কিওয়ার্ড এবং Tag বক্স এ আপনার অন্যান্য কিওয়ার্ড গুলো এড করে দিতে হবে। এর ফলে আপনার ইমেজটি সম্পুর্ণ রুপে অপটিমাইজেশন সম্পন্ন হবে।
আপনি যখন এসইও Plugin Like Yost or Rankmath দিয়ে কাজ করতে যাবেন। কেয়াল রাখবেন এসইও টাইটেল এ যেন প্রথমে পাওয়ার ওয়ার্ড থাকে Like best or top ইত্যাদি।
আপনি যখন Google এ সর্স দিবেন মেট ডেসক্রিপশন আপনার ওয়েব পেইজের বিষয় বস্তু সম্পর্কে মানুষদের অবহিত করবে। তাই মেটা ডেসক্রিপশন খুব গুরুত্ব দিতে হয়।
আপনি যখন মেটা ডেসক্রিপশন লিখতে যাবেন। SEO Plugin like Yost or Rankmath বলবে ফোকাস কিওয়ার্ড মেটাতে দিতে। আপনি দিবেন তবে এক সাথে নয়, মানে একটু ভিন্ন করে দিবেন যেন আপনাক ফোকাস কিওয়ার্ড টা উল্লেখ করা থাকে।
যেমন
আপনার ফোকাস কীওয়ার্ড 'best iphone under 1000'
তাহলে আপনাকে এটা আপনার পেইজের মেটা ডেসক্রিপশন এ উল্লেক করতে হবে।
তাহলে আপনার মেটা ডেসক্রিপশন এর শুরুটা এভাবে করতে পারেন।
''if you are looking for best iphone, It's available here under 1000."
যাহোক আপনি যখন মেটা ডেসক্রিপশন লিখে দিবেন।
Permalink Post Select/ Keyword , ওকে দিবেন।
আপনার পেইজে কাজ শেষ। তবে আপনাকে অবশ্যই কিছু দিক নির্দেশনা রয়েছে যা লক্ষ রাখতে হবে।
সেগুলো হচ্ছে
Readability score
Under 300 word header text
এই বিষয় গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ আপনি যখন আপনার পেইজটি Google এ সাবমিট করবেন। আপনাকে অবশ্যই রিডেবিলিটি স্কোর ok রাখতে হবে, তা না হলে Google bot আপনার পেইজ সঠিক ভাবে Read করতে পারবে না। যা আপনার পেইজ এর রেংকিং এ প্রভাব পেলবে নিশ্চিত ভাবে।
তাছাড়া আপনার Paragraph যদি অনেক বড় হয় তাহলেও রেংক কে প্রভাবিত করে।
If you need assistance in SEO, You can Share it with us.
লক্ষ্যণীয় বিষয়ঃ
আপনাকে Website Google এ সাবমিট করার অIগে অবশ্যই, ১৫ পোস্ট করে নিতে হবে এত আপনার সাইটে গুগোল এর কোন Bad Affect থাকবে না।
ধন্যবাদ!

🟠 What is SEO?✔ SEO stands for Search engine optimization. It is a set of rules for optimizing your website so that it c...
03/04/2022

🟠 What is SEO?

✔ SEO stands for Search engine optimization. It is a set of rules for optimizing your website so that it can achieve higher rankings in search engines’ organic results. It’s the process to follow to increase the visibility of your website in search engines and get more traffic.

✔ In today’s competitive market, SEO marketing is more important than ever.

✔ Search engines serve millions of users per day looking for answers to their questions or solutions to their problems.

✔ If you have a website, blog, YouTube channel, or online store, SEO can help you get free targeted traffic from search engines.

Address

Momin Khar Hat
Faridpur
7800

Telephone

+8801871495615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Anisur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Anisur Rahman:

Share