26/02/2026
Work✅✅
রমজান ৩০/৩০ প্রোডাক্টিভ সিরিজ-𝐃𝐚𝐲 𝟕
টপাররা কি সত্যিই অন্য গ্রহের মানুষ? ধরো পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ক্লাসে একজনের নাম সবার আগে। তুমি তাকিয়ে ভাবছো, “ওদের ব্রেইন আলাদা। ওরা অন্য লেভেলের।” কিন্তু সত্যি বললে গল্পটা অন্যরকম।
ধরো একদিন তুমি গোপনে একটা ক্যামেরা বসালে দুইজন স্টুডেন্টের রুমে। একজন তুমি। আরেকজন সেই টপার। যাকে দেখে তুমি ভাবো ও কি খায়, কি করে যে আমার চেয়ে এতো ভালো 😾 আজকে আমি দেখবোই। সারাদিনের ফুটেজ প্লে করলে কী দেখবে? তুমি পড়তে বসো, ফোন চেক করো, আবার বসো, আবার উঠো, আবার ভাবো। “আরেকটু পরে সিরিয়াস হবো, কালকে পড়তে বসবো।” টপার বসে,পড়ে,উঠে আবার বসে। ডিফারেন্সটা ট্যালেন্ট না। ডিফারেন্সটা 𝐝𝐞𝐥𝐚𝐲 কম, 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 বেশি। যেখানে তুমি ইফতার নয় সেহেরির পরে পড়বো, সেহেরি নয় ইফতারের পরে পড়তে বসবো সাইকেলে আটকে আছো সেখানে তারা তাদের রুটিন অনুযায়ী পড়তে শুরু করে দিয়েছে।
খুবই real একটি ফ্যাক্ট তাদের boring রুটিনেই তাদের সিক্রেট লুকানো, কাজ না করলে কখনো মুড আসে না। টপাররা জন্মায় না, তারা প্রতিদিন একটু একটু করে তৈরি হয় তাদের ওই তথাকথিত boring রুটিনের মাধ্যমেই। 𝐍𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐨𝐢𝐜𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫𝐬.