23/08/2024
আমাদের গ্রাম নোয়াপাড়া এবং পার্শ্ববর্তী গ্রামের চরের দিকে অনেক মানুষ এখনো উদ্ধার হয়নি। কোথাও কোথাও গত ৩ দিনে একবার ও কোন উদ্ধারকারী বোট যায়নি। দুঃখজনক হলেও সত্যিই যে, অনেকে ইচ্ছা করে এখনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছেনা। খাবার পানি আর শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।
গত ৩ দিনে উদ্ধার যারা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের গ্রামের মানুষ আর পার্শ্ববর্তী গ্রামের বিপদে পড়া মানুষ দের ত্রান পৌঁছে দেয়ার জন্যে আমরা একটা টিম গঠন করেছি।
ওরা অনেকেই গ্রামের আনাচে-কানাচে কারা বিপদে আছে, কাদের আসলেই সাহায্য দরকার তাদের লোকেশন জানে। রাস্তার পাশের বাড়িগুলো তে ত্রান অনেকবার গেছে, রাস্তা সংকীর্ণতার কারনে অনেক উদ্ধারকারী টিম ভেতরের বাড়ির দিকে যেতে পারছেনা।
আমি নোয়াপাড়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ এর সকল সদস্য কে এগিয়ে আশার জন্য অনুরোধ করছি। সকল প্রবাসী সদস্যদের সাহায্য প্রার্থনা করছি।
আমাদের সাহায্য পাঠাতে চাইলে
নগদ এবং বিকাশঃ 01852204946 ( Ahsan Shawon)
বিকাশঃ 01863250606(Shajeeb)
রেফারেন্সে আপনাদের নাম ঠিকানা একটু দিবেন প্লিজ।