09/10/2020
মার্কেটিং এর জন্যে বর্তমানে বেশিরভাগ মানুষই ফেসবুককে বেছে নেয়। তার যথেষ্ঠ কারন ও আছে, ফেসবুক এর মাধ্যমে অন্য ক্ষেত্রগুলির তুলনায় বেশি পরিমান কাস্টমার পাওয়া যায়।
তবে অনেকেরই ফেসবুক মার্কেটিং এর সঠিক জ্ঞ্যান না থাকার কারনে ইনভেস্ট করা টাকাগুলো জলে যায়। অনেকেই মনে করে ফেসবুক এর বুস্ট অপশন থেকে বুস্ট করে মার্কেটিং করলেই মার্কেটিং হয়ে যায়। পরে আশানুরুপ কাস্টমার না পেয়ে হতাশ হয়।
হ্যাঁ, ফেসবুক বুস্ট অপশন থেকে আপনি আপনার পেজ এর লাইক/ফলোয়ার বাড়াতে পারেন তবে আপনার পন্য কিংবা সার্ভিসের মার্কেটিং এর জন্য এটি ভুল পদ্ধতি। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার পন্য/সার্ভিসের সেল এনসিউর করতে হলে অবশ্যই আপনাকে এড ক্যাম্পেইন এর মাধ্যমে মার্কেটিং করতে হবে। এড ক্যাম্পেইনে আপনি আপনার টার্গেটেড লোকেশানে টার্গেটেড অডিয়েন্স দের মাঝেই শুধু মার্কেটিং করতে পারবেন যা আপনার পন্য/সার্ভিসের সেল বাড়াবে।
এছাড়াও এড ক্যাম্পেইনের মাধ্যমে কারা কারা আপনার কাস্টমার, কারা আপনার পন্য/সার্ভিসের প্রতি আগ্রহী তাদের ডাটাগুলিও সংরক্ষণ করতে পারবেন।
সঠিক পদ্ধতিতে মার্কেটিং করুন আর ব্যাবসার প্রসার ঘটান।