06/04/2026
আপনি যদি একজন ছোট ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার হন, তবে লোকাল সার্চ বা Local SEO আপনার জন্য সোনার খনি। মানুষ যখন গুগল বা ফেসবুক ম্যাপে কোনো সার্ভিস খুঁজে, তখন সে আসলে ওই মুহূর্তে জিনিসটা কিনতে চায়। এই High Intent কাস্টমারদের ধরতে পারার মানেই হলো আপনার ক্যাশ কাউন্টার বাজা শুরু হওয়া।
নিজের বিজনেসকে লোকাল সার্চে ১ নম্বরে নিয়ে আসতে পারে, তার জন্য সহজ কিছু স্টেপস নিচে দেওয়া হলো:
ধাপ ১: Google Business Profile (GBP) তৈরি করুন
এটি হলো আপনার ডিজিটাল দোকান। গুগল ম্যাপে আপনার দোকানের নাম, ঠিকানা এবং ফোন নম্বর (NAP) নির্ভুলভাবে দিতে হবে।
- লিঙ্ক: https://google.com/business
ধাপ ২: লোকাল কী-ওয়ার্ড ব্যবহার করুন
যেমন- মানুষ শুধু Restaurant লিখে সার্চ করে না, তারা লিখে "Restaurant in Dhanmondi" "Restaurant in Gulshan" বা Restaurant near me। আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের এলাকার নাম বারবার ব্যবহার করুন। এতে গুগল বুঝবে আপনি ঠিক কোথায় সার্ভিস দিচ্ছেন।
ধাপ ৩: কাস্টমার রিভিউ এর পাওয়ার
মানুষ যখন আপনার সার্ভিসের প্রশংসা করে ৫ স্টার দিবে, গুগল তখন খুশি হয়ে আপনাকে উপরের দিকে দেখাবে। সার্ভিস নেওয়ার পর কাস্টমারকে হাসিমুখে বলবেন ভাইয়া, গুগলে একটা ছোট রিভিউ দিয়ে দিয়েন।
ধাপ ৪: সব জায়গায় একই তথ্য (Citations)
ফেসবুকে এক ফোন নম্বর, গুগলে আরেকটা এমন ভুল করবেন না। সব জায়গায় আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর একদম হুবহু একই রাখুন। এটাকে বলা হয় NAP Consistency।
ধাপ ৫: ছবি আপলোড করুন
দোকানের ভেতরটা দেখতে কেমন, আপনার সিগনেচার ডিশ কোনটা এগুলোর পরিষ্কার এবং হাই-কোয়ালিটি ছবি আপলোড করুন। মানুষ ছবি দেখে ট্রাস্ট করতে শেখে।
লোকাল এসইও র জন্য সিক্রেট এআই প্রম্পট (AI Prompt):
আপনার লোকাল বিজনেসকে অপ্টিমাইজ করার জন্য ChatGPT বা Claude এ নিচের প্রম্পটটি ব্যবহার করুন:
- Improved English Prompt: You are a world-class Local SEO expert. Create a complete 30-day optimisation strategy for my business: [Insert Business Name/Type] located in [Insert Specific Area, e.g., Mirpur 10, Dhaka]. Please provide: 1. A highly optimised, 750-character business description for Google Business Profile using local keywords. 2. A list of 15 long-tail local keywords that people in this area search for (e.g., 'Best [service] near me'). 3. A 4-step plan to consistently get 5-star Google reviews from walk-in customers. 4. Suggestions for local directory listings specific to Bangladesh or this region. Tone should be professional and trust-building.
কেন লোকাল সার্চ এত ইম্পর্টেন্ট?
১. Visibility: আপনার এলাকার মানুষ যখনই আপনার সার্ভিসটা খুঁজবে, আপনার নাম সবার আগে আসবে।
২. Trust: মানুষ ম্যাপে ৫ স্টার রেটিং দেখলে কোনো চিন্তা ছাড়াই দোকানে চলে আসে।
৩. Conversion: লোকাল সার্চের কাস্টমারদের কেনাকাটা করার হার (Conversion Rate) অন্য যেকোনো ট্র্যাফিকের চেয়ে অনেক বেশি।
আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, তবে গ্লোবাল হওয়ার আগে নিজের পাড়া বা মহল্লায় Authority হওয়া শিখুন। বাকিটা অটোমেটিক হবে।