Boost Your Brand

Boost Your Brand We believe that a business with a great marketing team can make an impact on the world.

Take the first step: contact us, and together, we will reach your company's goals.

01/08/2020

ঈদ মোবারাক 🐂🐪

ঈদ মানেই খুশি ও আনন্দ। Boost Your Brand এর পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা। এবারের ঈদ সকলের জন্যই একটু ভিন্ন। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং পরিবার ও সমাজের সকলের মাঝে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ ভাগ করে নেই।

🥳আজ বিশ্ব ইমোজি দিবস🥳সিজেতাকা কুরিতা নামের এক ব্যক্তি ১৯৯৯ সালে প্রথম ইমোজি তৈরি করেন। কুরিতা তখন কাজ করতেন জাপানের মোবা...
17/07/2020

🥳আজ বিশ্ব ইমোজি দিবস🥳

সিজেতাকা কুরিতা নামের এক ব্যক্তি ১৯৯৯ সালে প্রথম ইমোজি তৈরি করেন। কুরিতা তখন কাজ করতেন জাপানের মোবাইল ইন্টারনেট অপারেটর ডোকোমোতে। ডোকোমোর একটি প্রজেক্ট এর জন্য কুরিতার ইচ্ছে ছিল এমন কিছু একটা ডিজাইন করার, যা একই সাথে হবে সহজ আর ইনফরমেটিভ।

কুরিতা ১২/১২ পিক্সেল এর গ্রিড দিয়ে ইমেজের একটি সেট তৈরি করে ফেলেন আই মোড ইন্টারফেসের মাধ্যমে।আর তার এই ইমেজ সেটে ছিল প্রায় ১৭৬টি ইমোজি। কুরিতার তৈরি করা এই ১৭৬টি ইমোজি বর্তমানে নিউ ইয়র্কের “মিউজিয়াম অফ মডার্ন আর্ট”-এ সংরক্ষিত আছে।

ইমোজিপিডিয়ার (EMOJIPEDIA, ইমোজি রেফারেন্স ওয়েবসাইট) প্রতিষ্ঠাতা জেরেমি বার্জ একটা ইমোজি দিবস থাকার প্রয়োজন অনুভব করেন। তিনি ১৭ জুলাইকে ইমোজি দিবস হিসেবে ঘোষণা করেন, আর ২০১৪ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়।

বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস ...
16/07/2020

বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।
মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কি না! কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে পানি মিশিয়েছে ভেবে। আকিজ গ্রুপ এদেশে ৮০ বছর ধরে বিড়ি বানিয়ে যাচ্ছে কেউ বাধা দেয়নি, অথচ যখন করোনা রোগীদের জন্য হাসপাতাল বানাতে গেলেন তখন এলাকার লোকজন ঠিকই বাধা দিলেন। কেউ সরকারি চাকরি না পেলে ভাবি তার যোগ্যতা নেই। আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করি- ঘুষ কত দিতে হয়েছে? আমাদের মানসিকতা নেগেটিভ ভাইরাসে ভরপুর যা করোনার সংক্রামক।
কেউ সাহায্য না করলে নিষ্ঠুর বলি। আবার কেউ আগ বাড়িয়ে সাহায্য করতে এলে সন্দেহ করি - লোকটার মতলব কী! আপনি কম দামি মোবাইল ব্যবহার করলে লোকে ডাকবে কৃপণ। আর দামী মোবাইল ব্যবহার করলে মুখে ভেংচি কেটে বলবে- ফুটানি কত! আমরা কাউকে না আগাতে দেই, না পেছনে থাকা ব্যক্তিটাকে শান্তি দেই।
দূর এলাকার ছেলেটি গুগলে জব করছে শুনলে বিশ্বাস করি অথচ পাশের ঘরের ছেলেটি গুগলে জব করার প্রিপারেশন নিচ্ছে শুনলেও ভাবি চাপাবাজি। কারণ আমাদের ধারণা সফল ব্যক্তিরা পাশের গ্রামে জন্মায়, পাশের এলাকায় জন্মায় কিন্তু নিজের ঘরে জন্মায় না। আজ আপনি একটা গুছিয়ে রোমান্টিক লেখা দিয়ে স্ট্যাটাস দেন, লোকে ভাববে হুমায়ুন আহমেদের বই থেকে কপি মারছেন। আর ফেসবুকে একটু ঘুরিয়ে কিছু লিখলে লোকে ঠিক বিশ্বাস করে নিবে এটা আপনিই লিখেছেন। কাছের মানুষ যে ভালো কিছু করতে পারে তা বিশ্বাস করতেই আমাদের কষ্ট হয়।
ফিল্টার করা বিশুদ্ধ পানি খেতে লাগে ২ টাকা, আর পাবলিক টয়লেটে দূষিত পানি ইউজ করতে লাগে ৫ টাকা। দেশে আসলে নিষিদ্ধ জিনিসে আস্থা আর দূষিত জিনিসে বিশ্বাস আমাদের অনেক। আমরা লুকিয়ে পর্ণগ্রাফি দেখি অথচ প্রকাশ্যে ভালো উপদেশ দিয়ে বেড়াই। গরীব মানুষের চরিত্রে অভিনয় করে অভিনেতারা হয়ে যাচ্ছেন বড়লোক, অথচ সত্যিকার গরীবরা গরীবই থেকে যায়। পৃথিবীতে সত্যি জিনিসের চেয়ে মিথ্যার দাম অনেক বেশি।
আমরা বড় বড় ডিগ্রি নিয়ে বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখি, অথচ বড় একটা কোম্পানির মালিক হয়ে অনেককে চাকরি দিব সেই স্বপ্ন কেউ দেখিনা৷ তাই তো গ্র‍্যাজুয়েশনের পর কোনো মা বাবা চান না তার ছেলে ব্যবসা করুক, সবাই ফাইল হাতে ধরিয়ে দেয় চাকরির খোঁজে। আমরা কেউ অযোগ্যতার কারণে হেরে যাই না, বরং আমাদেরও যে যোগ্যতা আছে তা আমরা বিশ্বাসই করতে পারিনা।
বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।
(সংগৃহিত) 🙂

Facebook Algorithm যে ১৯ টি বিষয় পছন্দ করে জেনে নিন একটু সময় নিয়েঃ০১. প্রোডাক্টসহ অ্যাড ইমেজ যেটা ব্যাখ্যা করে এটা কিভাব...
05/07/2020

Facebook Algorithm যে ১৯ টি বিষয় পছন্দ করে জেনে নিন একটু সময় নিয়েঃ

০১. প্রোডাক্টসহ অ্যাড ইমেজ যেটা ব্যাখ্যা করে এটা কিভাবে ব্যবহার করা যায় অথবা এটি ব্যবহার করলে ফলাফল কেমন হবে।

০২. যেই ইমেজ এ ইমোশন জড়িত আছে এবং একজন ফেসবুক স্ক্রলারকে থামতে বাধ্য করে।

০৩. যেটা সচরাচর ঘটে না বা দেখা যায় না অর্থাৎ আনকনভেনশনাল ইমেজ অ্যাড এর জন্য ভালো কাজ করে।

০৪. যেই অ্যাড এর বিষয়বস্তু মানুষ কে হতবুদ্ধিকর অবস্থায় ফেলে শুধু লক্ষ্য রাখতে হবে নেগেটিভ কিছু যেন না থাকে।

০৫. আপনি বিশ্বাস করেন বা নাই করেন ফেসবুক এবং ব্যবহারকারী একটি “Call to Action” ব্যতীত পোষ্ট বেশী পছন্দ করে।

০৬. আপনার অডিয়েন্স কে সর্বদা একটি প্রশ্ন ছুঁড়ে দিন।

০৭. ইমোজি ব্যবহার করুন।

০৮. গুণগুত স্কোর কে অবশ্যই ট্র্যাক করুন।

০৯. সর্বদা পিক্সেল ব্যবহার করুন।

১০. অ্যালগরিদম সর্বদা পজিটিভ কিওয়ার্ড কে প্রায়োরিটি দেয়। নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার আস্তে আস্তে রিচ নিচের দিকে চলে যায়।

১১. হাসি এবং ইমোশন যুক্ত মুখ ইমেজে ব্যবহার করুন।

১২. মহিলা এবং পুরুষের ছবি (বেশি ভালো বাচ্চাদের ছবি), জীব-জন্তু, পাহাড়-পর্বত এবং প্রকৃতির ছোঁয়া জড়িত এই ধরনের ছবি প্রায়োরিটি বেশি পায়।

১৩. প্রতিদিন অ্যাড এবং অ্যাড একাউন্ট বাজেট সেট করা ঠিক না।

১৪. অ্যাড একাউন্টে টাকা সংক্রান্ত কোনো বিষয় থাকলে রেটিং আস্তে আস্তে নামতে শুরু করবে।

১৫. কোনও কারণে ক্যাম্পেইন রেজেক্ট হয় রেটিং নামতে শুরু করবে।

১৬. অ্যালগরিদম সেই একাউন্টগুলোকে প্রায়োরিটি দেয় যেসব অ্যাডে $১০০ খরচ করে প্রতিদিনের জন্য।

১৭. সঠিক অ্যাড স্ট্রাটেজি হচ্ছে- ২ ক্যাম্পেইন, ২ অ্যাড সেট প্রতিটায় এবং ২ অ্যাড প্রত্যেক অ্যাড সেটে।

১৮. যেই পেজ এ ৫০০০ এর উপরে ফলোয়ারস আছে সেই পেজ এর অ্যাড অধিক অডিয়েন্স এর কাছে রিচ করে।

১৯. একই ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে অথবা একই ডোমেইনে ট্রাফিক নিয়ে আসুন।

আশা করি আপনারা ফেসবুক অ্যাড সিস্টেম সম্পর্কে কিছু শিখতে পেরেছেন এবং এই তথ্যগুলো আপনার জন্য অনেক কাজে দিবে। আপনি যদি চিন্তা করেন ফেসবুক কি পছন্দ করে আর কি করে না তাহলে নিচের কমেন্টে লেখুন। আর এই ধরনের লেখা আরও যদি পেতে চান, তাহলেও জানাতে ভুলবেন না।

উদ্যোক্তাদের জন্য একেবারে পারফেক্ট! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।যদি A, B, C, D, E, F, G, H, I,...
17/06/2020

উদ্যোক্তাদের জন্য একেবারে পারফেক্ট! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।

যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,,,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

Knowledge:
K+N+O+W+L+E+D+E=
11+14+15+23+12+5+4+7+5=96%

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারে না, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%

তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

বিজনেজ আইডিয়া কি গর্তে থাকে?🟢 আকাশে বা গর্তে খুজলে কি Business Idea পাবেন? 🟢🔻 Business Idea তো এখানে 🔻আমি রাকিব হাসান, M...
12/06/2020

বিজনেজ আইডিয়া কি গর্তে থাকে?
🟢 আকাশে বা গর্তে খুজলে কি Business Idea পাবেন? 🟢
🔻 Business Idea তো এখানে 🔻
আমি রাকিব হাসান, MBA শেষ করেছি। এখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এখন কেন যেন চাকরিতে মন টিকছে না।
একদিন সিদ্ধান্ত নিলাম বাড়ীতে গিয়ে বাবাকে বলবো, “চাকরি করবো না, ব্যবসা করবো”। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিচক্ষণ মানুষ।
মনে সাহস নিয়ে বাড়িতে গেলাম এবং বাবাকে বললাম,
বাবা, আমি ব্যবসা করতে চাই।
বাবা বলল, - কোন সমস্যা নেই, ব্যবসা করো। কিন্তু ব্যবসা করতে গেলে জানতে হবে, “কিভাবে ব্যবসা হয়”।
বাবাকে বললাম, জানি না তো কিভাবে ব্যবসা হয়।
বাবা বলল- ব্যবসা হয় দুই ভাবে
✳️ কোন সমস্যার সমধান করে অথবা
✳️ কারো স্বপ্ন পূরণ করে
উদাহরনঃ-
✳️ কোন সমস্যার সমধান করে- মনে করো তোমার জ্বর হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমার চিকিৎসা করল এবং তুমি ভালো হয়ে গেলে। সমস্যাটা তোমার, সমাধান করল ডাক্তার। সমস্যার সমাধান করে ডাক্তার ব্যবসা করলো। এখানে সমস্যা তোমার, ব্যবসা ডাক্তারের। মনে রাখতে হবে, “একজনের সমস্যা, মানে অন্য কারো ব্যবসা”
✳️ কারো স্বপ্ন পূরণ করে- মনে করো একজন কক্সবাজার যেতে চায়। এটা তার স্বপ্ন। তুমি তার কক্সবাজার যাওয়ার সব ব্যবস্থা করে দিলে। এখানে একজনের স্বপ্ন পূরণ হল, তোমার ব্যবসা হল।
বাবার কথা গুলো শুনে আমি একটু চিন্তায় পরে গেলাম এবং অনেক সংশয় দূর হল। তারপর বাবা বলল- মনে রাখতে হবে, “কোন সমস্যার সমাধান করতে গেলে সেবিষয়ে দক্ষ হওয়া জরুরী। আর যখন তুমি দক্ষ হবে, তখন ব্যবসা করতে বাবার টাকার দরকার না।”
আমাদের চারপাশে মানুষের হাজারো সমস্যা। এ সমস্যা গুলো খুঁজে পেলেই, পেয়ে যাবেন নতুন নুতুন Business Idea

আপনি কি বিজনেস শুরু করার কথা ভাবছেন?  বিজনেস শুরু করতে আপনাকে যা করতে হবে।১. প্রথমে আপনাকে একটা পেজ, গ্রুপ & একটা ওয়েবস...
11/06/2020

আপনি কি বিজনেস শুরু করার কথা ভাবছেন?

বিজনেস শুরু করতে আপনাকে যা করতে হবে।

১. প্রথমে আপনাকে একটা পেজ, গ্রুপ & একটা ওয়েবসাইট খুলতে হবে।

২. যে কোনো বিজনেস শুরু করার আগে সেই বিজনেস এর সার্ভিস বা প্রোডাক্ট এর সম্পর্কে কন্টেন্ট লিখতে হবে।
- আপনি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন মানুষ সেই প্রোডাক্ট গুলাতে কি কি প্রবলেম ফেস করতেসে সে গুলা নিয়ে কন্টেন্ট লিখতে হবে।
- আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেই প্রোডাক্ট থেকে অন্য মানুষ কিভাবে তাদের প্রব্লেম গুলা সলভ করছে সে গুলা নিয়ে কন্টেন্ট লিখতে হবে।
সেই কন্টেন্ট গুলা আপনার গ্রুপ,পেজ & ওয়েবসাইট এ পোস্ট করতে হবে মানুষ কে আওয়ায় করার জন্য।
- আওয়ার পোস্ট থেকে আপনার একটা কাস্টমার বেজ তৈরি হবে এবং আপনি এখন থেকে একটা ডাটা কালেক্ট করতে পারবেন।
-সেই ডাটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট তাদের কে দেখাবেন এবং তারা কিনবে কারণ তার এই প্রোডাক্ট সম্পর্কে আপনার পোস্ট পড়েছে এবং তারা প্রব্লেম এ আছে আর আপনি তাদের প্রব্লেম সলভ করছেন।

৩. মানুষ প্রোডাক্ট কেনো কিনে?
- মানুষ সেই প্রোডাক্ট তখনই কিনে যখন সেই প্রোডাক্ট তার কোনো প্রয়জন হয় অথবা যখন সেই প্রোডাক্ট টা যখন তার কোনো প্রবলেম সলভ করে।

৪. আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেই প্রোডাক্ট টা আপনার কাস্টমার এর কেনো দরকার সেটা তাকে বুঝাতে হবে, সে যখন বুঝবে যে তার কেনো দরকার তখন সে এমনিতেই কিনবে।

৫. মানুষ আপনার থেকে প্রোডাক্ট কেনো কিনবে আপনাকে সেই জিনিস গুলা বের করতে হবে।
- অন্যদের থেকে আপনার কাস্টমার কে আপনার বেশি ভ্যালু দিতে হবে যার কারণে আপনার থেকে কিনবে।
- আপনার কাস্টমার দেরকে আপনার উপর ট্রাস্ট অর্জন করাতে হবে যখন সে আপনাকে ট্রাস্ট করবে তখন সে এমনিতেই আপনার থেকে প্রোডাক্ট কিনবে।

৬. কাস্টমাররা কি পছন্দ করে ?
- কাস্টমাররা ফ্রী পেতে পছন্দ করে সো আপনি
BUY 1 GET 1 অথবা একটা প্রোডাক্ট এর সাথে যে কোনো ছোটো একটা প্রোডাক্ট ফ্রী দিতে পারেন ।
- কাস্টমারার সব সময় গ্যারান্টি প্রোডাক্ট কিনতে পছন্দ করে সো আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনার প্রোডাক্ট অরিজিনাল তাহলে আপনার প্রোডাক্ট কিনবে।
- কাস্টমাররা সব সময় নিউ জিনিস কিনতে পছন্দ করে সো নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার প্রোডাক্ট কিনবে।
- কাস্টমাররা সব সময় টাকা বাঁচাতে পছন্দ করে সো আপনাকে অফার নিয়ে কাজ করতে হবে যে কোনো প্রোডাক্ট নিয়ে তাহলে আপনার থেকে কিনবে।

আমাদের বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৮ কোটির উপরে। এই বিপুল জনসংখ্যা সমৃদ্ধ বিশাল বাজারকে ধরার জন্য দেশি বিদেশি না...
27/05/2020

আমাদের বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৮ কোটির উপরে। এই বিপুল জনসংখ্যা সমৃদ্ধ বিশাল বাজারকে ধরার জন্য দেশি বিদেশি নানা কোম্পানি সবধরনের প্রোডাক্ট নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই পন্যের প্রসারের জন্য মার্কেটিং একটি অবশ্যপালনীয় বিষয়।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তার সুবাদে অনেক নবীন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাদের মার্কেটিং এর অভিজ্ঞতা কম থাকায় “যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন” এই ব্রত নিয়ে সব প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন । দিন শেষে দেখা যায় তাদেরে কোন সেল হচ্ছে না এবং এক সময় হতাশ হয়ে পড়েন।

মনে করুন, একজন ক্রেতা একটি রেস্টুরেন্টে ভোজন এর উদ্দেশ্যে গেল এবং সেই রেস্টুরেন্টের খাবার এর মেন্যু চাইল। মেন্যুতে দেখলেন খাবারের বিচিত্র নাম, চেহারা এবং বিচিত্র সাজ। এত কিছু দেখে ক্রেতা কনফিউজ হয়ে শেষ তার পরিচিত ২ টা মেন্যু ফ্রেঞ্চ ফ্রাই আর কর্ন স্যুপ। এতে কি রেস্তোরাটি খুব লাভবান হলো? নিশ্চয় নয়।

একাধিক প্রোডাক্ট একসাথে ক্রেতার সামনে নিয়ে আসলে ক্রেতা কি ধরনের আচরন করেন তার পরীক্ষার করার জন্য মার্কেটিং বিশেষজ্ঞ শিনা লিংগার তার কোম্পানিকে কিছু ফ্রি জ্যামের স্যাম্পল ক্রেতাদের সামনে দেয়ার পরামর্শ দিলেন। প্রথম দিন ২৪টি ফ্লেভারের জ্যাম ক্রেতাদেরকে অফার করা হলো। পরের দিন দেয়া হলো ৬টি ফ্লেভার। ফলাফলে পার্থক্য প্রকটভাবে উন্মোচিত হলো। প্রথম দিন- ২০% মানুষ আগ্রহ প্রকাশ করল, কিন্তু তাদের মধ্যে মাত্র ৩% ক্রয় করলো। দ্বিতীয় দিন- স্যাম্পল চেখে দেখার পর কিনলো ৩০%! এখানে স্বাদ কোন ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো মার্কেটিং সাইকোলজি।

তাই নবীন উদ্যোক্তাদের উচিত প্রথম দিকে বিকল্পের সংখ্যা যথাসম্ভব কম রাখা। পরে না হয় ধীরে সুস্থে বাড়াবেন।

সবশেষে এটাই মূল সূত্র। ধীরতা, স্থিরতা। মার্কেট স্টাডি করে গ্রাহক বাড়ানো এক দিনে হয় না। দিনের পর দিন কাজ করতে হয়, সাইকোলজি বুঝতে হয়, চলতি ট্রেন্ডের সাথে নিজেদের আপগ্রেড করে নিতে হয়, তবেই আসে কাঙ্খিত সাফল্য।

মার্কেটিংয়ের কলাকৌশল:মার্কেটিং বোঝেন না বলে ব্যবসায় মারখেয়ে যাচ্ছেন? আসুন, সহজ করেমার্কেটিংয়ের কলাকৌশল বুঝে নেওয়া যাক।★★...
25/05/2020

মার্কেটিংয়ের কলাকৌশল:

মার্কেটিং বোঝেন না বলে ব্যবসায় মার
খেয়ে যাচ্ছেন?
আসুন, সহজ করে
মার্কেটিংয়ের কলাকৌশল বুঝে নেওয়া যাক।

★★একটা অনুষ্ঠানের ফাঁকে আড়চোখে এক
অপরিচিত সুন্দরীকে দেখছিল জামাল। একসময় দৃপ্ত পায়ে হেঁটে গিয়ে সে বলল, ‘হ্যালো! আমি
যথেষ্ট ধনী। আমাকে বিয়ে করবেন? ’
একে বলে সরাসরি মার্কেটিং।
★ জামালের বদলে তার এক বন্ধু এগিয়ে গেল।
মেয়েটিকে বলল, ‘ওই যে হ্যান্ডসাম ছেলেটা
দাঁড়িয়ে আছে দেখছেন, আমার বন্ধু জামাল। বেশ ধনী। আপনি ওকে বিয়ে করলে দুজনকে
কিন্তু ভালো মানাবে।’
এটি হলো বিজ্ঞাপনের মাধ্যমে মার্কেটিং।
★ প্রথম দেখায় কথা তেমন হলো না। শুধু ফোন
নম্বরটা জেনে নেওয়া...এরপর রাতে ফোন করে
জামাল মেয়েটিকে বলল, ‘হ্যালো। আমার কিন্তু যথেষ্ট টাকাপয়সা আছে। আমাকে বিয়ে
করবেন?’
একে বলে টেলিমার্কেটিং।
★ জামাল মেয়েটির দিকে এগিয়ে গেল।
মিষ্টি হেসে কথা বলতে শুরু করল। খাবারের
সময় গ্লাসটা, প্লেটটা এগিয়ে দিল। বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় নেমে ট্যাক্সি ঠিক
করে দিল। মেয়েটিকে ট্যাক্সিতে বসে
ট্যাক্সির দরজা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে
জামাল বলল, ‘ভালো কথা। আমি একজন ধনী
লোক। আমাকে বিয়ে করবেন?’
একে বলে পাবলিক রিলেশন বা জনসংযোগ।
★ মেয়েটা নিজেই জামালের দিকে এগিয়ে
গেল এবং বলল, ‘হাই! শুনেছি আপনি যথেষ্ট
ধনী। আমাকে বিয়ে করবেন?’
একে বলে ‘ব্র্যান্ড’ পরিচিতি।
★ জামাল বলল, ‘আমি খুব ধনী। আমাকে বিয়ে
করবেন?’ মেয়েটি কোনো কথা না বলে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিল।
একে বলে কাস্টমারের ফিডব্যাক বা
গ্রাহকের প্রতিক্রিয়া।
★ জামাল মেয়েটির দিকে এগিয়ে গেল।
মেয়েটি তার পাশের ভদ্রলোকের হাত ধরে
হাসিমুখে বলল, ‘পরিচিত হোন। আমার স্বামী।’
একে বলে চাহিদা এবং জোগানের দূরত্ব।
★ জামাল মেয়েটির দিকে এগিয়ে যেতে না
যেতেই পাশ থেকে আরেকজন এসে মেয়েটিকে
বলল, ‘হ্যালো, আমি যথেষ্ট ধনী, আমাকে বিয়ে
করবেন?’ একে বলে প্রতিযোগিতা, যা আপনার মার্কেট
শেয়ার কমিয়ে দিতে পারে।
★ জামাল মেয়েটিকে গদগদ ভঙ্গিতে বলল,
‘আমি খুব ধনী। আমাকে বিয়ে করবেন?’ ঠিক এই
সময় জামালের পাশে এসে দাঁড়াল তার স্ত্রী।
একে বলে নিজের মার্কেট ছেড়ে নতুন মার্কেটে প্রবেশের সীমাবদ্ধতা।
সূত্র: বোরড্ পান্ডা ডটকম

সবাইকে এক অন্যরকম ঈদের শুভেচ্ছাEID MUBARAK 🌙🌙🌙সচেতনতা ও নিরাপত্তা সবার আগে
25/05/2020

সবাইকে এক অন্যরকম ঈদের শুভেচ্ছা
EID MUBARAK 🌙🌙🌙

সচেতনতা ও নিরাপত্তা সবার আগে

ফেসবুকের যে ৭ কৌশল জানা উচিতফেসবুক এখন আর শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা ছবি-ভিডিও দেখে সময় কাটানোর মাধ্যম নয়। এটি এখন খ...
24/05/2020

ফেসবুকের যে ৭ কৌশল জানা উচিত
ফেসবুক এখন আর শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা ছবি-ভিডিও দেখে সময় কাটানোর মাধ্যম নয়। এটি এখন খবরের প্রাথমিক উৎসের পাশাপাশি অনলাইনে মানুষকে খুঁজে বের করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সময়ের সঙ্গে ফেসবুকে এসেছে বেশ কিছু পরিবর্তন। নিজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এসব হালনাগাদ পরিবর্তন সম্পর্কে জেনে রাখা ভালো। দেখে নিন ৭ কৌশল:
ফেসবুকের খুঁটিনাটি: ফেসবুকে প্রতিক্রিয়া জানানো, মন্তব্য করা থেকে শুরু করে যেসব কাজ আপনি করেন সেগুলো কোথায় থাকে তা কি জানেন? ফেসবুকের প্রোফাইল পেজে ‘অ্যাকটিভিটি লগ’ দেখতে পাবেন। সেখানেই আপনার পোস্ট, লাইক, মন্তব্য, ছবি, লাইভ ইভেন্টস—সবকিছু পাবেন। এটি শুধু আপনি দেখতে পাবেন। আপনার লগ ফিল্টার করতে পারবেন এখান থেকে।
সিক্রেট কনভারসেশন: কারও সঙ্গে গোপনে নিরাপদ কথোপকথন চালাতে চান? ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি এন্ড-টু-এন্ড এনক্রিপশন বেছে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে এ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে রয়েছে, কিন্তু ম্যাসেঞ্জারে এটি ব্যবহার করতে হলে তা চালু করে নিতে হয়। ম্যাসেঞ্জার সেটিংস থেকে এই বাটনটি চালু করে নিতে হবে। নির্দিষ্ট সময় পর বার্তা মুছে ফেলার সুবিধাও আছে এতে।
ফেসবুকে উত্তরসূরি: মানুষের মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়। এটা তাঁর ডিজিটাল সম্পদ। তাই এর উত্তরসূরি রেখে যাওয়া সম্ভব। মানুষ চলে যাওয়ার পর তাঁর ফেসবুক কে দেখভাল করবে, তা আগেই ফেসবুককে জানিয়ে যাওয়া যায়। ফেসবুক সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে লিগাসি কন্টাক্ট নির্বাচন করা যাবে। সেখান থেকে একজনকে উত্তরসূরি নির্বাচন করে তাঁকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।
এইচডি আপলোড: ফেসবুকে যখন আপনি কোনো ছবি বা ভিডিও আপলোড করেন, তখন ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ করে নেয়। এতে জায়গা বাঁচে ও ডেটা কম খরচ হয়। কিন্তু চাইলে ছবি বা ভিডিও হাই ডেফিনিশন বা এইচডি হিসেবে আপলোড করা যাবে। এ জন্য এইচডি ফিচারটি চালু করতে হবে। সেটিংসে গিয়ে ভিডিও ও ফটোজের জন্য এইচডি অপশনটি চালু করে নিতে পারেন।
লগইন পর্যালোচনা: ফেসবুক ব্যবহারকারীকে অনেক সময় বিভিন্ন ধরনের যন্ত্র যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন প্রভৃতি থেকে ফেসবুকে ঢুকতে হয়। আবার একেকবার একেক রকম ব্রাউজার ব্যবহার করতে হয়। সেটিংসে গিয়ে সিকিউরিটিতে ঢুকে হোয়্যার ইউ আর লগড ইন দেখুন। সম্প্রতি কোথা থেকে ফেসবুকে লগইন করা হয়েছে, তা দেখতে পাবেন। এখান থেকে ডিভাইসের নাম ও সম্ভাব্য অবস্থানও দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ঢুকেছে কি না, তা-ও দেখতে পাবেন। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত তা মুছে দিন এবং ফেসবুকের পাসওয়ার্ড বদলে জটিল পাসওয়ার্ড দিন।
অন দিস ডে: ফেসবুকে সম্প্রতি ‘অন দিস ডে’ নামের একটি নোটিফিকেশন পপআপ আকারে দেখা যাচ্ছে। গত বছরের এই দিনে কী করেছিলেন, কী ঘটেছিল, সেই পুরোনো কথা ফেসবুক এ ফিচারটির মাধ্যমে স্মরণ করিয়ে দেয়। এই ‘অন দিস ডে’ ফিচারটি অনেক সময় বিরক্তিকর বা কষ্টদায়ক স্মৃতি মনে করিয়ে দিতে পারে। এর মধ্যে ঢুকতে চাইলে কোনো ওয়েব ব্রাউজারে ফেসবুকে লগইন করে (www.facebook.com/onthisday) লিংকে যেতে পারেন।
গুরুত্বপূর্ণ খবর: যাঁরা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, তাঁরা বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করেন। এর মধ্যে কিছু কিছু সাইট বেশি গুরুত্বপূর্ণ। যেসব পেজ বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং সেগুলোর হালনাগাদ বিষয় পেতে চান, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করে দিতে পারেন। নিউজ ফিডে এই বিষয়গুলো আগে দেখাবে ফেসবুক। সেটিংসে গিয়ে নিউজ ফিড প্রেফারেন্স পাবেন। সেখান থেকে ‘প্রায়োরিটাইজ হু টু সি ফার্স্ট’ থেকে আপনার অগ্রাধিকার তালিকা ঠিক করে দিন।

Look back on things you've posted or been tagged in on this day in the past.

15/05/2020

এই লিঙ্কে যে কোন পেইজ এর নাম লিখলেই আপনি দেখতে পাবেন ঐ পেইজে এই মুহূর্তে কি কি এড একটিভ আছে।

https://www.facebook.com/ads/library/

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boost Your Brand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share