25/09/2023
“আমি যা বলবো তাই হবে”- এটা শুধু একটা বাক্য না, এটা অনেক দম্পতির রোজকার মনোমালিন্যের বিষয়বস্তু। অর্থাৎ ডমিনেট করা বা করতে চাওয়ার প্রবণতা। অনেক স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে এই সমস্যা প্রবল আকারে থাকে। নির্দিষ্ট সময় পর আপনার পার্টনার যখন আপনার কথায় সবকিছু করবে তখন আপনারই তাকে ব্যক্তিত্বহীন মনে হবে। অথচ তাকে ব্যক্তিত্বহীন করে তুলতে সে নিজে দায়ী না।