ICT Academy of Galachipa

ICT Academy of Galachipa ICT Academy is one of the largest IT & Academic training provider in Bangladesh.

একটি দক্ষ প্রজন্মই পারে আমাদের স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
26/03/2026

একটি দক্ষ প্রজন্মই পারে আমাদের স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা


ICT Academy of Galachipa এর পক্ষ থেকে সবাইকে ❤️"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم)ঈদ ম...
20/03/2026

ICT Academy of Galachipa এর পক্ষ থেকে সবাইকে ❤️
"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم)

ঈদ মোবারক!🌙

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে আইসিটি একাডেমি এন্ড নেছারিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারে'র কম্পিউটার ট্রেড কোর্স জু...
02/03/2026

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে আইসিটি একাডেমি এন্ড নেছারিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারে'র কম্পিউটার ট্রেড কোর্স জুলাই-ডিসেম্বর/২৫ইং সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ- [www.bteb.gov.bd]

মোট পরীক্ষার্থী-৬৭ জন।
কৃতকার্য : ৬০ জন (সবাই A+)
অ-কৃতকার্য : ০৭ জন।
অনুপস্থিত : ০৭ জন।
(অনুপস্থিত পরীক্ষার্থীরা ও F এর আওতায় পরবেন)

[বি:দ্র: নতুন সেশনে ভর্তি/ রেজিস্ট্রেশন চলছে..]

আইসিটি একাডেমি, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। (প্রতিষ্ঠান কোড-৩৯০৫৯) আপনিও চাইলে আইসিটি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার পাশাপাশি সরকারি সনদ গ্রহন করতে পারবেন।

বিস্তারিত জানতে কল করুনঃ 01734-348740

ঠিকানা: আইসিটি একাডেমি, কলেজ পাড়া, গলাচিপা পৌরসভা।

🌺 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের,যাঁদের আত্মত্...
21/02/2026

🌺 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের,
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা—বাংলা।

ICT Academy of Galachipa -এর পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

🖤 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি...”

আলহামদুলিল্লাহ! অভিনন্দন  ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ১৪৮তম।দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো।
20/01/2026

আলহামদুলিল্লাহ!
অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ১৪৮তম।
দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো।

💻 কম্পিউটার কোর্সের উপকারিতাকম্পিউটার কোর্স করা আজকের সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু চাকরির জন্য নয়, দৈনন্দিন জীবনকে...
17/01/2026

💻 কম্পিউটার কোর্সের উপকারিতা

কম্পিউটার কোর্স করা আজকের সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু চাকরির জন্য নয়, দৈনন্দিন জীবনকেও সহজ করে তোলে। নিচে সহজভাবে এর উপকারিতাগুলো দেওয়া হলো—

✅ ১. চাকরির সুযোগ বৃদ্ধি

বর্তমানে প্রায় সব চাকরিতেই কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক। অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, হিসাবরক্ষণ, ব্যাংকিং, আইটি সাপোর্ট—সব ক্ষেত্রেই কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়।

✅ ২. দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়

কম্পিউটার চালাতে জানা থাকলে নিজের কাজ নিজে করা যায়। এতে কাজের গতি বাড়ে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।

✅ ৩. ফ্রিল্যান্সিং ও অনলাইন আয়ের সুযোগ

গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি কম্পিউটার কোর্স করে ঘরে বসেই অনলাইন ইনকাম করা সম্ভব।

✅ ৪. সময় ও খরচ সাশ্রয়

ই-মেইল, অনলাইন ফর্ম, অনলাইন বিল পেমেন্ট, ব্যাংকিং—সব কাজ দ্রুত করা যায়, অফিসে বারবার যেতে হয় না।

✅ ৫. পড়াশোনায় সহায়ক

অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন, অনলাইন ক্লাস, রিসার্চ—সব কিছু কম্পিউটারের মাধ্যমে সহজ হয়।

✅ ৬. প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা

ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট প্রযুক্তির যুগে কম্পিউটার জানা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।

✅ ৭. নিজের ব্যবসা পরিচালনা সহজ

কম্পিউটার জানা থাকলে হিসাব রাখা, বিল তৈরি, অনলাইন মার্কেটিং ও কাস্টমার ম্যানেজমেন্ট সহজ হয়।

✨ সংক্ষেপে বলা যায়:
কম্পিউটার কোর্স আপনাকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করে।

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের জুলাই-ডিসেম্বর ২০২৫ সেশনের কোর্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ। সবার জন্য শু...
03/01/2026

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের জুলাই-ডিসেম্বর ২০২৫ সেশনের কোর্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ। সবার জন্য শুভ কামনা রইলো।

আলহামদুলিল্লাহ, পরীক্ষা চলছে
03/01/2026

আলহামদুলিল্লাহ, পরীক্ষা চলছে

আগামীকাল ০৩/০১/২০২৫ তারিখের সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
02/01/2026

আগামীকাল ০৩/০১/২০২৫ তারিখের সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

কম্পিউটার অফিস অ্যাপলিকেশন কোর্সের চলতি সেশনের মডেল টেস্ট পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।📌 ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত...
01/01/2026

কম্পিউটার অফিস অ্যাপলিকেশন কোর্সের চলতি সেশনের মডেল টেস্ট পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

📌 ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে—
🗓️ তারিখ: ০৩/০১/২০২৬ ইং

🏫 পরীক্ষা কেন্দ্র:
🔹 কেন্দ্র–১: গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
🔹 কেন্দ্র–২: টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, পটুয়াখালী।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও সাফল্যের দোয়া 🌟
আপনাদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম নিশ্চয়ই কাঙ্ক্ষিত সাফল্যে রূপ নেবে। 💪🎨














আইসিটি একাডেমি- এর পক্ষ থেকেসবাইকে জানাই নববর্ষ ২০২৬-এর  শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉🎊২০২৫ সাল ছিল জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ...
01/01/2026

আইসিটি একাডেমি- এর পক্ষ থেকে
সবাইকে জানাই নববর্ষ ২০২৬-এর শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉🎊

২০২৫ সাল ছিল জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং সমৃদ্ধির এক অসাধারণ অধ্যায়। আমাদের শিক্ষার্থী, প্রশিক্ষক, কর্মী এবং সহযোগী প্রত্যেকের আন্তরিকতায় ও শ্রমে এই যাত্রা সফল হয়েছে। 🌱✨

২০২৬ সাল আমাদের জন্য নিয়ে আসুক:
✅ নতুন শিখনের সুযোগ 📚
✅ উদ্ভাবনী চিন্তার প্রকাশ 💡
✅ পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নের নতুন দিগন্ত 🚀
✅ সমৃদ্ধ ও সুস্থ এক বছর 🌟

আমরা বিশ্বাস করি, শিক্ষাই হচ্ছে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। নতুন বছরেও আমরা জ্ঞান বিনিময়, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে একসাথে এগিয়ে যাব। 🤝

আসুন ২০২৬ সালকে তৈরি করি শিখন, বিকাশ এবং সাফল্যের বছর হিসেবে!

শুভ নববর্ষ ২০২৬
ICT Academy of Galachipa
জ্ঞানই শক্তি, উন্নয়নই লক্ষ্য 💫

#নববর্ষ_২০২৬ #শুভেচ্ছা #শিক্ষা #দক্ষতা_উন্নয়ন #নতুন_যাত্রা 🎯🌍

30/12/2025

তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২৫ ইং।
অফিস নোটিশ
এতদ্বারা ICT Academy of Galachipa এর সকল কর্মকর্তা, কর্মচারি এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, আগামী ৩১/১২/২০২৫ইং হতে ০২/০১/২০২৬ইং তারিখ পর্যন্ত রাষ্ট্রীয়শোক এবং আগামী ৩১/১২/২০২৫ইং সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
এই মর্মে আগামী ৩১/১২/২০২৫ইং তারিখ ICT Academy এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
Md. Saimun Islam
Founder And CEO.

Address

Galachipa
8640

Alerts

Be the first to know and let us send you an email when ICT Academy of Galachipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share