NH Boost.com

NH Boost.com অনলাইন মার্কেটিং সম্পর্কে সকল প্রকার টিপস ও ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন।

ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজি ২০২২ফেসবুকের বেসিক মার্কেটিং নিয়ে অনেকেরই ধারনা আছে, যেমনসম্পর্কিত পোস্ট দিয়ে ইউজারদের এঙ্গে...
18/03/2022

ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজি ২০২২
ফেসবুকের বেসিক মার্কেটিং নিয়ে অনেকেরই ধারনা আছে, যেমন
সম্পর্কিত পোস্ট দিয়ে ইউজারদের এঙ্গেজ করা।
সঠিক সময়ে রেগুলার পোস্ট করা।
দ্রুত সময়ের মধ্যে কমেন্টের উত্তর দেয়া।
সঠিক ইউজার টার্গেট করা এবং লুকেলাইক করা আরো ইউজার নিয়ে আসা।
ফেসবুক পেইড অ্যাডের সুবিধা কাজে লাগানো।
এখন কথা হচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় ফেসবুকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তাই বেসিক স্ট্রাটেজি, অথবা একই ধরনের স্ট্রাটেজি নিয়ে মার্কেটে টিকে থাকা কঠিন।
নিচে কিছু ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজি দেয়ার চেস্টা করা হলো।

১। ফেসবুকের ওপেন গ্রাফ ব্যবহার করুন
এই টুলস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ফেসবুকে পোস্ট করতে যাওয়া কন্টেন্টগুলো কেমন দেখাবে, কিভাবে দেখাবে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেল ইত্যাদির লিঙ্ক পোস্ট করলে ফেসবুক পোস্টে দেখা যায় ছবি আসে না, শুধু লিঙ্ক আসে, এরকম আরো নানা ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি ওপেন গ্রাফ টুল দিয়ে আপনার কন্টেন্টের প্রিভিউ দেখতে পাবেন এবং কোন সমস্যা থাকলে তারা আপনাকে জানাবে কি ধরনের সমস্যা, সে অনুযায়ী আপনি সেটা সমাধান করে নিতে পারবেন।

২। প্রোফাইল মোডিফিকেশন করুন
ইউজারকে কোন কন্টেন্ট সহজে খুঁজে বের করার ব্যাপারে পেইজের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করা খুবই প্রয়োজন। তাই আপনার পেইজের ট্যাব সেকশন নিয়ে কাজ করুন, সেখানে ফেসবুক বিভিন্ন বিজনেসের কথা চিন্তা করে অনেক ট্যাবের অপশন রেখে দিয়েছে তার মানে কিন্তু এই নয় যে আপনার সবই লাগবে, তাই আপনার বিজনেস অথবা সার্ভিসের কথা চিন্তা করে ট্যাব সাজান, না থাকলে যোগ করুন, অপ্রয়োজনীয়গুলো মুছে ফেলুন। এবং প্রয়োজন অনুসারে ট্যাবের ক্রম নির্ধারন করুন। তাহলে একজন ইউজার আপনার পেইজে এসে সে যা চায় সেটা খুব দ্রুত খুঁজে পাবে যা কিনা এখন খুবই প্রয়োজন।

৩। টেস্ট করুন, শিখুন কোনটা আপনার অডিয়েন্সের জন্য সঠিক
ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজির মধ্যে আপনাকে প্রতিটা ব্যাপার টেস্টিং এর ভিতর দিয়ে আসতে হবে, টেস্ট করবেন, শিখবেন, অপ্টিমাইজ করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিবেন।
কেমন এবং কোন কোন জায়গায় টেস্ট হতে পারে
প্রোডাক্ট অথবা সার্ভিস নির্বাচন নিয়ে টেস্ট করতে পারেন, দেখুন আপনার অডিয়েন্স কি ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস বেশি পছন্দ করছে। সে অনুযায়ী পরবর্তী প্ল্যান ঠিক করুন
ডিজাইন দিয়ে টেস্ট করতে পারেন, একই সার্ভিসের জন্য বিভিন্ন ডিজাইন টেস্ট করে দেখুন কোনটা সব থেকে ভালো কাজ করছে
ছবি এবং ভিডিওর মাধ্যমে টেস্ট করুন, দেখুন কোনটা ভালো করছে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিন
কয়েক রকম ভাবে কন্টেন্ট লিখে টেস্ট করুন, দেখুন কোন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্স বেশি গ্রহন করছে
অ্যাড অবজেক্টিভ দিয়ে টেস্ট করুন, একই রকম অব্জেক্টিভে না থেকে বিভিন্ন অব্জেক্টিভে টেস্ট করে দেখুন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য কোন অ্যাড অবজেক্টিভ সঠিক
বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট নিয়ে টেস্ট করুন, এ্যালবাম ফরম্যাট, ক্যারোসেল ফরম্যাট, স্টোরি অ্যাড ফরম্যাট ইত্যাদি।
অ্যাডে টার্গেটিং এ টেস্ট করুন, কয়েক সেটে বিভিন্ন ভাবে টার্গেটিং সাজান। লোকশন, জেন্ডার, বয়স, ডিটেল টার্গেটিং বিভিন্ন রকমভাবে দিয়ে টেস্ট করুন, ন্যারো এবং ব্রড অডিয়েন্স দিয়ে টেস্ট করুন, দেখুন কোথা থেকে ভালো ফলাফল পাচ্ছেন।
ফেসবুক মার্কেটিং করে সফল হতে গেলে টেস্টিং এর বিকল্প নেই। তাই এটা নিয়ে কাজ করা শুরু করুন।

৪। আপনার ফেসবুক পেইজের প্রোফাইল SEO করুন
এটা খুব গুরুত্বপূর্ণ যে ফেসবুকে আপনার পেইজের র‍্যাঙ্ক হচ্ছে কিনা, অথবা কেউ গুগলে সার্চ করলে রেজাল্টে আপনার পেইজের লিঙ্ক আসছে কিনা, কেউ গুগলে সার্চ করে যদি আপনার পেইজের লিঙ্ক পায় তাহলে এখানে কিন্তু আপনি বাড়তি সুবিধা পাচ্ছেন, অনেকে গুগল থেকেও আপনার পেইজে প্রবেশ করবে। সে জন্য আপনার যা করা প্রয়োজন
ভালো মানের প্রোফাইল ফটো এবং কাভার আপলোড করা, অবশ্যই কপি না।
পেইজের "About" সেকশনে আপনার বিজনেস সম্পর্কে লেখা, কপি লেখা না, অরিজিনাল লেখা অবশ্যই এবং SEO অপ্টিমাইজ এবং ফ্রেন্ডলি হতে হবে
"About" সেকশনে খুব বেশি কিছু লেখা যায় না, সেখানে ছোট করে একটি সামারি লিখবেন আর "Additional information" এ আপনার বিজনেস সম্পর্কে বিস্তারিত লিখুন, অরিজিনাল কন্টেন্ট লিখুন।
পেইজের URL নিজের মত এডিট করে নেন, যতটা সহজ করে করা যায় তত ভালো, ইউজারদের পেইজ খুঁজে পেতে সাহায্য করে।
অন্যান্য তথ্যগুলো সঠিকভাবে পুরন করুন।

৫। কানেক্টিং এ বেশি জোর দেন, সেলিং এ না।
ফেসবুক অ্যাডের অন্যতম লক্ষ্য থাকে প্রোডাক্ট সেল করা আর এটা যখন সম্পূর্ণ ভাবে আপনার ফেসবুক মার্কেটিং এর স্ট্রাটেজি হয়ে যায় তখন গিয়ে সমস্যা দেখা যায়। আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর কাজ করছেন, তাই আপনাকে সোশ্যাল মিডিয়ার মত করেই আগাতে হবে।
সেল পোস্টের বাইরে এসে আপনাকে বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে, কি ধরনের পোস্ট হবে এটা নির্ভর করে আপনার সার্ভিস এবং প্রোডাক্ট এর অডিয়েন্সের উপর নির্ভর করে। কেমন হতে পারে সেল পোস্টের বাইরের পোস্ট
ইমোশনাল পোস্ট হতে পারে
বিভিন্ন রকম উপকারিমুলক পোস্ট দিতে পারেন
মজাদার পোস্ট, রেসিপি, ট্রেন্ডী পোস্ট ইত্যাদি
বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন
আপনার কাজ করার বিহ্যাইন্ড দ্যা সিনের ছবি অথবা ভিডিও দিতে পারেন।
ইত্যাদি।

প্রিয় গ্রাহকআপনি কি বুস্ট প্রমোশন এর বিষয়ে চিন্তিত?এজেন্সি গুলোর পরামর্শ অনুযায়ী ৫/৭ দিন বুস্ট করেও সেল হচ্ছে না? যোগাযো...
09/11/2021

প্রিয় গ্রাহক
আপনি কি বুস্ট প্রমোশন এর বিষয়ে চিন্তিত?
এজেন্সি গুলোর পরামর্শ অনুযায়ী ৫/৭ দিন বুস্ট করেও সেল হচ্ছে না? যোগাযোগ করুন : +8801754967677
নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমরা দিচ্ছি আপনার পন্যর সংগ্রহ অনুযায়ী বুস্ট এতে করে আপনার সংগ্রহিত পন্যটি সেল হবে অল্প সময়ে এবং স্বল্পতেই হবে আপনার ব্যবসার প্রসার।
অতএব স্বার্থবাজ এজেন্সিদের দিয়ে বুস্ট না করিয়ে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
আমরাই থাকবো সেবার চুড়ায়
স্বার্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য।
একমাত্র আমরাই দিচ্ছি অ্যাডভান্স লেভেল পেজ প্রোমোশন/পোস্ট বুস্ট সার্ভিস।
আমাদের আছে অভিজ্ঞ ফেইসবুক মার্কেটিং টিম। ফেসবুকের নিয়ম মেনে আমরা সকল প্রকার বিজ্ঞাপন দিয়ে থাকি।

🎯 ফেসবুক পেজ লাইক এবং পোস্ট বুস্ট 🎯আপনার পেজের লাইক বাড়ানোর জন্য প্রমোট এবং আপনার পণ্য বা প্রোডাক্ট সবার সামনে তুলে ধরত...
08/11/2021

🎯 ফেসবুক পেজ লাইক এবং পোস্ট বুস্ট 🎯
আপনার পেজের লাইক বাড়ানোর জন্য প্রমোট এবং আপনার পণ্য বা প্রোডাক্ট সবার সামনে তুলে ধরতে পোষ্ট বুস্ট এর বিকল্প নেই, সেই কথা মাথায় রেখে আমরা দিচ্ছি কম খরচে পেজ প্রমোট ও পোষ্ট বুস্ট এর সুবিধা।
যোগাযোগ করুন : +8801754967677
ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!
◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
আমাদের আছে অভিজ্ঞ ফেইসবুক মার্কেটিং টিম। ফেসবুকের নিয়ম মেনে আমরা সকল প্রকার বিজ্ঞাপন দিয়ে থাকি।

কিছু উপায়ে ইমোশনাল মার্কেটিং করুন, সেল বাড়ান। এখন প্রতিযোগতা অনেক বেশি, তাই মার্কেটে টিকে থাকতে হলে ক্রেতার সাইকোলজি বুঝ...
11/09/2021

কিছু উপায়ে ইমোশনাল মার্কেটিং করুন, সেল বাড়ান।
এখন প্রতিযোগতা অনেক বেশি, তাই মার্কেটে টিকে থাকতে হলে ক্রেতার সাইকোলজি বুঝাটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা সিদ্ধান্ত যা আপনার কাস্টোমার নিয়ে থাকে তার সব কিছুর পিছনেই রয়েছে সচেতন এবং অবচেতন ইমোশনের ফল।
নিউরোলোজিন্সত এন্টোনিয় ডামাসিও তার বিখ্যাত বই “Descartes Error” এ লিখেছেন “Emotion is a necessary ingredient to almost all decisions” অর্থাথ প্রতিটা সিদ্ধান্তের জন্য ইমোশনের প্রয়োজন হয়।
এখানে কিছু কমন ইমোশন নিয়ে আলোচনা করা হবে যা কিনা আপনার সেলস বাড়াতে সহায়তা করবে
১. গল্প বলেন
মানুষ গল্প শুনতে পছন্দ করে, একটু চিন্তা করুন ছোট বেলে থেকেই আমরা গল্প পছন্দ করি আসছি, গল্পের আসর, আড্ডা ইত্যাদি, তাই বলাই যায় সচেতন অথবা অবচেতন ভাবে আপনার মাইন্ড "গল্প" এর ব্যাপারটা আপনার মনে আগ্রহের জায়গায় রেখে দিয়েছে, তাই যখন ই আমরা গল্পের মত কিছু দেখে অথবা শুনি আমরা আকৃষ্ট হই।
এখন কিভাবে আপনি এই গল্প ই কমার্সে আপ্লাই করবেন
প্রথমে আপনাকে আপনার ব্র্যান্ড ঠিক করতে হবে
আপনি কি অফার দিচ্ছেন
কি ধরনের মার্কেটের প্রতি আপনি মনযোগ দিবেন
কিভাবে আপনার ব্র্যান্ড অন্যদের থেকে আলাদা হবে
কাদের জন্য আপনার ব্র্যান্ড
এরপর আসবে স্টোরি টেলিং এর ব্যাপার
"প্রোডাক্ট ডেসক্রিপশন" না লিখে "প্রোডাক্ট স্টোরিজ" লিখতে পারেন এখানে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে ইন্টারেস্টিং গল্প থাকতে পারে।
"About us" এর জায়গায় "our story" লিখতে পারেন
আপনার ব্র্যান্ড সম্পর্কে বলুন, কিভাবে শুরু করার প্ল্যান করলেন, কি কি ব্যাপার আপনাকে অনুপ্রাণিত করেছে, কি কি বাধার মধ্যে পরেছিলেন, সেখান থেকে কিভাবে উঠে আসলেন, আপনার টিম সম্পর্কে বলুন, এখন আপনার ব্র্যান্ডের কি অবস্থা এবং একটি নির্দিষ্ট সময় পর আপনি আপনার ব্র্যান্ডকে কোথায় দেখতে চান এই ব্যাপারগুলো তুলে ধরতে পারেন।
২. ভয়কে অনুপ্রাণিত করুন
?? প্রশ্ন ঘুরছে? ভয়কে অনুপ্রানিত?? ফেসবুকে মাঝে মাঝেই বাটা জুতার একটা অনেক পুরানো বিজ্ঞাপন চোখে পরে, সেখানে কিন্তু ভয়কে অনুপ্রেরনা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেখানে বলা হয়েছে খালি পায়ে হাঁটলে পা কেটে গিয়ে ধনুষ্টঙ্কার হতে পারে তাই বাটার রাবারের জুতা পড়তে বলা হয়েছে তাহলে ধনুষ্টঙ্কার এর ভত নেই।
এইতো গেলো পুরানো দিনের কথা, এখনকার দিনেও ভয়ের কথা বলে প্রোডাক্ট সেল করা হয়, করোনার কথা বলে মাস্ক, সেনিটাইজার ইত্যাদি, ডেঙ্গুর কথা বলে কয়েল, মশা মারার স্প্রে। হেলমেট বিক্রি করতে চান এখানেও ভয়কে অনুপ্রেরনা দেয়ার জায়গা আছে তাই নয় কি?এরকম উদাহারন আপনি অনেক পাবেন। এবং ভয়কে অনুপ্রেরনা হিসেবে ব্যবহার করার টেকনিকটা আসলেই অনেক কার্যকর।
আর আপনার প্রডাক্ট অথবা সার্ভিসে এই ভাবে "ভয়কে" অনুপ্রেরনা করার কোন জায়গা যদি না থাকে আপনি বিভিন্ন অফারের মাধ্যমে এবং সেই অফার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম্ভাবেও আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্যাম্পেইন চালাতে পারেন।
৩. লোভকে ব্যবহার করুন
সবগুলা পয়েন্ট ই আপনাদের কাছে আজব লাগতে পারে, অস্বাভাবিক লাগতে পারে তবে এগুলো সবই মানুষের ইমোশন, তাই ইমোশনাল মার্কেটিং নিয়ে লিখতে গেলে এগুলা চলে আসবেই।
লোভ? হ্যা লোভ। লোভ ঠিক আছে, লোভ কাজ করে, লোভ ভালো, জীবনের জন্য লোভ, টাকার জণ্য লোভ, ভালোবাসার জন্য লোভ।
এখনো যদি পরিষ্কার না হয়ে থাকেন আরেকটু ক্লিয়ার করি আমরা যখন কোন যায়গায় "ফ্রি" শব্দটা দেখি আমরা অন্য সব অফারের থেকে এই "ফ্রি" অফারে বেশি আগ্রহী হই না? আমার কিন্তু মনে হয় হই।
আর এই যে "ফ্রি" দেখার পর যে আমাদের আগ্রহ এটা কিন্তু "লোভের" ইমোশন এর মধ্যেই পরে। তাই সব জায়গায় লোভ করা যে খারাপ সেটা হয়তো বলা যাচ্ছে না।
কিভাবে কাজে লাগাবেন
লোভ+ফ্রি
আপনি কাস্টোমারের ভিতর থেকে এরকম ইমোশন বের করে আনতে পারেন যে
"আমি যদি এখন কোন সিদ্ধান্ত নেই আমি হয়তো কিছু পুরুষকার পাবো"
এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন
"পুরুষকার" "ফ্রি" ভ্যালুয়েবল" "এক্সক্লুসিভ" "সব আপনার", "পাওয়া"
৪. পরোপকারের ব্যাপার তুলে ধরুন
আপনার অনলাইন বিজনেসের অন্যতম সেরা একটা স্ট্রেটেজি হলো "পরোপকারের" মাদ্ধমে কাস্টোমারের বিশ্বাস যোগ্যতা অথবা মন জয় করে নেয়া।
খেয়াল করে থাকবেন অনেক জায়াগ্য, দেশে বিদেশে, এরকম অফার দেয়া হয়ে থাকে, আপনি যদি মিনিমাম এতো টাকার কো প্রোডাক্ট কিনেন তাহলে লাভের একটা অংশ বঞ্চিত মানুষের মাঝে দান করা হবে।
রবি কোম্পানিতে এরকম একটা অফার দিয়েছিলো, সর্বনিম্ন এতো টাকা রিচার্জ করলে আপনার টাকার একটা অংশ পথশিশুর ঈদের জামা কাপড় দানে ব্যায় করা হবে।
এখানে আপনি আপনার বিজনেস অনুযায়ী, প্রোডাক্ট, ব্র্যান্ড ইত্যাদি অনুযায়ী বিভিন্ন অফার সেট করে আপ্লাই করে দেখতে পারেন।
উপসংহার
উপরের পয়েন্টগুলো যদি পড়ে থাকেন তাহলে সহজেই বুঝতে পারছেন এগুলো মার্কেটিং এর জগতে খুব কমন কিছু ব্যাপার, অনেক অনেক কোম্পানি এর মধ্যে অনেক স্ট্রাটেজি নিয়ে থাকে, এর থেকেই বুঝা যায় ইমোশনাল মার্কেটিং সব জায়গাতেই আছে, কেউ হয়তো বুঝে করছে, কেউ না বুঝে, তবে বুঝে শুনে করলে ফলাফল আরো ভালো পাওয়া যাবে বলে আমার ধারনা।

Address

Tongi College Gate, Tongi
Gazipur
1751

Telephone

+8801754967677

Website

Alerts

Be the first to know and let us send you an email when NH Boost.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH Boost.com:

Share