02/08/2025
মার্কেটিংয়ের শুরুতে যখন একটি নতুন বা ফ্রেশ কনটেন্ট ব্যবহার করা হয়, তখন তা অডিয়েন্সের কাছে নতুন ও আকর্ষণীয় লাগে।
🎯 ফলে বিজ্ঞাপনের শুরুতে দেখা যায়:
✅ CTR (Click Through Rate) থাকে বেশি — মানুষ বেশি ক্লিক করে।
💸 CPC (Cost Per Click) কম থাকে — আগ্রহ বেশি থাকায় খরচ কম পড়ে।
🛒 CPP (Cost Per Purchase/Result) কম হয় — সহজেই কনভার্ট হয়।
⏳ কিন্তু সময়ের সাথে যখন একই কনটেন্ট বারবার দেখানো হয়, তখন কী ঘটে?
❌ ০১। Ad Fatigue তৈরি হয়
একই ছবি, ক্যাপশন বা ভিডিও বারবার দেখে অডিয়েন্স বিরক্ত হয়ে যায়। তখন তারা স্কিপ করে বা ক্লিক বন্ধ করে দেয়।
🔍 উদাহরণ: “Buy now, offer ends soon” বিজ্ঞাপন প্রথমে ১–২ বার আকর্ষণীয় লাগলেও, বারবার দেখলে আর ক্লিক করবেন না।
📉 ফলাফল: ইমপ্রেশন চার্জ বাড়ে, কিন্তু রেজাল্ট আসে না।
❌ ০২। Frequency বেড়ে যায়
একজন ইউজার একই অ্যাড ৩–৪ বার দেখলে ক্লিক না করে স্ক্রল করে।
📉 ফলে CTR কমে যায়, এবং CPC বেড়ে যায়।
📺 উদাহরণ: টিভিতে কিছু পুরোনো বিজ্ঞাপন বারবার এলে আমরা চ্যানেল চেঞ্জ করে ফেলি — আগ্রহ থাকে না।
❌ ০৩। Ad Relevance Score কমে যায়
ক্লিক না হওয়ায় অ্যালগরিদম ধরে নেয় যে কনটেন্ট প্রাসঙ্গিক নয়।
⚠️ ফলে আপনার অ্যাড কম প্রতিযোগিতায় পড়ে এবং কস্ট বেড়ে যায়।
❌ ০৪। Audience Burnout হয়
একই কনটেন্ট বারবার দেখিয়ে আগ্রহ হারিয়ে ফেলে আগের অডিয়েন্স।
🧠 তখন নতুন অডিয়েন্স ছাড়া কনভার্সন কমে যায়।
✅ তাহলে সমাধান কী?
🔄 কনটেন্টে ভিন্নতা আনুন:
নতুন হুক, থাম্বনেইল, রিলস, ক্যারোসেল, ভিডিও ব্যবহার করুন।
🧩 Pain Point অনুযায়ী স্পেসিফিক অডিয়েন্সের জন্য আলাদা কনটেন্ট তৈরি করুন।
⚙️ ক্যাম্পেইন অফ না করে কনটেন্ট আপডেট করুন:
রেজাল্ট কমে গেলে পুরো ক্যাম্পেইন বন্ধ না করে নতুন কনটেন্ট যোগ করুন।
⏱️ ২৪–৪৮ ঘণ্টা অপেক্ষা করুন — দেখবেন রেজাল্ট ফিরতে শুরু করেছে।
আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুনঃ
📞+880 1408 626222