08/03/2026
‘আন্তর্জাতিক নারী দিবস’ আজ।
''‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’''- এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি।
নারীর অধিকার কেবল একটি সাধারণ দাবি নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের অবিচ্ছেদ্য শর্ত। পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান— প্রতিটি স্তরে নারীর জন্য সমমর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম শ্রেষ্ঠ নৈতিক দায়িত্ব। মূলত একটি কন্যাসন্তানের অধিকার যখন সুরক্ষিত হয়, তখনই একটি আলোকিত ও সমৃদ্ধ আগামীর ভিত্তি রচিত হয়।
পার্থিব সকল প্রতিকূলতা জয় করে নারীর এই সম্মুখযাত্রা হয়ে উঠুক আরও নিরাপদ, স্বাধীন ও স্বাচ্ছন্দ্যময়। আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর প্রতিটি প্রান্তে থাকা অপরাজেয় এবং অদম্য নারীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।