Tanvir Hasan Sajib

Tanvir Hasan Sajib I provide affordable & Top-notch Web Design & Development services at pricing 45%+ lower than company

মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ"ঈদের ছুটির পর আবার ফিরলাম মাউস আর মনিটরের ভুবনে।এখন সময় আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য নতুন...
18/06/2025

মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ

"ঈদের ছুটির পর আবার ফিরলাম মাউস আর মনিটরের ভুবনে।

এখন সময় আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য নতুন ল্যান্ডিং পেইজ, ও কমার্স ওয়েবসাইট, ফ্রেশ আইডিয়া আর রিয়েল রেজাল্ট ডেলিভারির!"

সময়ের মূল্য দিনধরি আপনার কাছে ৮৬,৪০০ টাকা আছে এবং কেউ এই টাকা থেকে মাত্র ১০ টাকা চুরি করে, তাহলে কি আপনি বাকি টাকা ফেলে ...
02/05/2025

সময়ের মূল্য দিন
ধরি আপনার কাছে ৮৬,৪০০ টাকা আছে এবং কেউ এই টাকা থেকে মাত্র ১০ টাকা চুরি করে, তাহলে কি আপনি বাকি টাকা ফেলে দেবেন? অবশ্যই না। কারণ মাত্র ১০ টাকার জন্য, এতগুলো টাকা ফেলের দেয়ার মত বোকা কেউ হবে না। তাহলে কেন আপনি প্রতিদিন আপনার সময়ের সাথে এমনটা করেন? প্রতিদিন আপনার কাছে ৮৬,৪০০ সেকেন্ড আছে। সুতরাং, যদি কেউ আপনাকে ১০ সেকেন্ডের জন্যেও মন খারাপ করে দেয়, বা আপনার ১০ সেকেন্ড সময় নষ্ট করে দেয়, তাহলে বাকি দিনটা সেই বিষয়ে চিন্তা করে, বাকী সময়কে নষ্ট করার কোন যুক্তি নেই। অথচ আমরা মনে অজান্তে এই কাজটাই বেশি করে করি।
সময় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। একে রক্ষা করুন, যথাযথ ব্যাবহার করুন, সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শিখুন, উন্নতি করুন এবং সামনে এগিয়ে যান। কারণ দিনের শেষে আপনি যে বিষয়ে মনোযোগ দেবেন, আপনি সেটাই হয়ে উঠবেন।

যে অভ্যাসের কারণে আপনার ভবিষ্যৎ খারাপ হতে পারে?🤔🤔ভবিষ্যত ভালো করার জন্য ভালো ভালো অভ্যাস গড়ে তুলুন, কিন্তু খারাপ করার জন...
02/03/2025

যে অভ্যাসের কারণে আপনার ভবিষ্যৎ খারাপ হতে পারে?🤔🤔
ভবিষ্যত ভালো করার জন্য ভালো ভালো অভ্যাস গড়ে তুলুন, কিন্তু খারাপ করার জন্য কয়েকটি সাধারণ বাজে অভ্যাস বলছি, দেখুন তো আপনার সঙ্গে মিলছে কিনা--

১. দিনে ফেসবুক, ওয়াটস অ্যাপ, ইন্সট্রাগ্রাম, কোয়ারা, ইউটিউব মিলিয়ে ৫/৬ ঘন্টা ব্যয় করছেন।

২. টাকা ইনকাম করা উচিত জেনেও আপনি টাকা ইনকামের ব্যাপারে নতুন কিছু শিখছেন না।

৩. ভালো কম্পিউটার কোর্স আজ করবো কাল করবো বলে পিছিয়ে যাচ্ছেন।

৪. রোজই ভাবছেন সঞ্চয় জরুরি কিন্তু দিনের শেষে আপনার সঞ্চয় জিরো। ভবিষ্যতে ভালো থাকতে সঞ্চয় জরুরি।

৫. অকারণে বিছানায় পরে থাকা, চায়ের দোকানে আড্ডা মারা আপনার ভবিষ্যতের বারোটা বাজাবে।

৬. ওয়ান সাইডেড সম্পর্কে থেকে একটা ছেলের বা একটা মেয়ের পিছনে বছরের পর বছর সময় ব্যয় করছেন।

৭. বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু কতগুলো নতুন স্কিল আপনি শিখেছেন?

৮. সিনেমা নায়কের মতো বড়ো বাইক কিনে খুব দামি জামা প্যান্ট পরে ঘুরে বা একটা নায়িকার মতো একটা মেয়েকে পটাতে পারলেও দিনের শেষে আপনার অবস্থান কোথায়? দু দিন পরে আপনার পকেটে টাকা না থাকলে ওই মেয়েটাই আপনাকে লাথি মেরে পালাবে।

৯. টিনএজ ম্যাগাজিন পরে দিবাস্বপ্নে ভাসবেন না, প্রতিটি কাজকে যথাযথ প্ল্যান করে করুন।

১০. সর্বশেষ একটা কথা মাথায় রাখবেন, টাকা ইনকাম করুন, সঙ্গে দানধ্যান করুন, মানুষের ভালোবাসা শ্রদ্ধা এইগুলোও অর্জন করুন, ভবিষ্যতে এগুলোও আপনার দিনকে শুভময় করে তুলবে।

বিষাক্ত মানুষ চিনেন? আপনার খুব কাছের কেউ যাকে দেখে মনে হয় আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু গোপনে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। তার ...
28/01/2025

বিষাক্ত মানুষ চিনেন?
আপনার খুব কাছের কেউ যাকে দেখে মনে হয় আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু গোপনে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। তার উপস্থিতি আপনার জীবনে স্লো পয়জনিংয়ের মতো কাজ করছে।
কীভাবে বুঝবেন যে কেউ বিষাক্ত?
১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস
বিষাক্ত মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও সে ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, সে আপনাকে ছোট করার জন্যই এটা করে।
২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে
সে তার নিজস্ব বিশ্বাস আপনার ওপর এমনভাবে চাপিয়ে দেয় যে আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। সবসময় মনে হবে আপনার আলাদা কোনো ব্যক্তিত্ব নেই, আপনি তার হাতের পুতুল হয়ে গেছেন।
৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে
সে আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি শতভাগ নিশ্চিত ছিলেন কোনো একটা বিষয়ে, কিন্তু তার কারণে সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।
৪. তার সমস্যার জন্য আপনাকে দায়ী করে
সে সবসময় নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে আর কখনোই নিজের দোষ স্বীকার করে না, বরং যেকোনো খারাপ পরিস্থিতির জন্য আপনাকেই দায়ী করে। তার কারণে আপনি সবসময় অপরাধবোধে ভুগেন।
৫. কথায় কথায় অভিযোগ
তার চারপাশের সবকিছুই যেন খারাপ। উঠতে বসতে সে অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।
৬. আপনার অনুভূতি নিয়ে খেলা করে
সে কখনোই আপনার সুখ দুঃখ নিয়ে ভাবে না। আপনার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। এমনকি যখন সে আপনাকে আঘাত করে, তখনও তার মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।
৭. আপনাকে ভালো থাকতে দেখলে সহ্য হয় না
আপনার সাফল্য দেখলে সে কখনোই আনন্দিত হয় না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, আপনাকে নিয়ে হাসিতামাশা করা তার অভ্যাস।
৮. আচরণে একধরনের দ্বিচারিতা
একদিন সে মিষ্টি কথা বলে, তো পরদিন তুচ্ছ কারণে আপনার সাথে দুর্ব্যবহার করে। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, তার সঙ্গে কখন কীভাবে মিশতে হবে।
৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই দেয় না
বিষাক্ত মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। সে আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছুই দেবে না।
১০. আপনার মতামতকে গুরুত্ব দেয় না
সে আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার মতামত বা ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই তার কাছে নেই।
বিষাক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সাথে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দিন। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে, সে কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।

Client MeetingProject - Add Payment Gateway
04/04/2024

Client Meeting
Project - Add Payment Gateway

.নিকোলাস ভুজিসিক =====.১৯৮২ সালে অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে দুই হাত ও দুই পা বিহীন জন্ম নেওয়া শিশুটির নাম ছিলো নিকোলাস ভু...
11/11/2023

.নিকোলাস ভুজিসিক =====.১৯৮২ সালে অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে দুই হাত ও দুই পা বিহীন জন্ম নেওয়া শিশুটির নাম ছিলো নিকোলাস ভুজিসিক । যেই মা তাকে ১০ মাস গর্ভে রেখেছিলো জন্মের পর এমন শারীরীক অবস্থা দেখে সেই মাও তাকে বাড়িতে নিতে অস্বীকার করে, তবে পরক্ষনে তার বাবার অনুরোধে তাকে নিয়ে যেতে রাজি হন তার মা । আস্তে আস্তে বেড়ে ওঠে ভুজিসিক, কিন্তু তার এই শারীরীক প্রতিবন্ধকতার জন্য চারোপাশের মানুষের কাছে অনেকটাই উপহাসের বিষয় ছিলেন তিনি । কিন্তু তার বাবা তাকে বলতেন - "তুমি বিধাতার পক্ষ থেকে আমাদের জন্য উপহার, শুধুমাত্র একটু ভিন্ন মোড়কে "।তুমি হতাশ হয়ো না ভুজিসিক । ওই যে শুরু হলো তার পথচলা আর থামতে হয়নি তাকে । নিজের উপর পূর্ন বিশ্বাস নিয়ে এগিয়ে চললেন তিনি । তিনি স্নাতক করেছেন দুইটি বিষয়ের উপর "অ্যাকাউন্টিং" এবং "ফাইন্যান্সিয়াল প্লানিং" যা হয়তো আমাদের মতো সাধারন সয়ং সম্পন্ন মানুষের পক্ষেও সহজ নয় ।বর্তমানে তিনি সারা বিশ্বে পরিচিত মোটিভেশনাল স্পিকার হিসেবে । তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ নিজেকে মোটিভেট করছে । তবে তিনি সবসময় ভাবতেন হয়তো তিনি কখনো বিয়ে করতে পারবেন না, কারন তার এই অঙ্গহীনতার জন্য হয়তো কোন নারী তাকে পছন্দ করবে না, বিয়ে করবে না ।কিন্তু তার সেই ধারনা ২০০৮ সালে ভুল প্রমান করে দিয়েছিলো এক রমনী । জাপানী বংশউদ্ভুত আমেরিকান ওই নারীর নাম ছিলো "ক্যানা মিহারা"। ক্যানা বলেন, "আমি যখন ওকে প্রথম দেখলাম তখন আমার মনে হয়েছিলো আমি যা চাই ওর ভিতরে তার সবই আছে । তারপর আমাদের চেনা জানা শুরু হয় এবং আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করি"। একবার সাংবাদিকরা ক্যানা কে জিজ্ঞাসা করেছিলো - যদি আপনার সন্তানও ভুজিসিক এর মতো হয় তবে.....উত্তরে তিনি বলেছিলেন- তাহলে আমিও আরেকটা ভুজিসিক এর জন্ম দিবো........এবার আসি মূল বিষয়ে -------এই পৃথিবীতে আমরা অনেকেই হয়তো পাওয়া না পাওয়ার অনেক হিসাব করি । আমরা ভাবি আমরা এটা পাইনি, ওটা পাইনি, এমনকি এর জন্য সৃষ্টিকর্তা কে দোষারোপ করতেও বিন্দুমাত্র দেরি হয় না আমাদের । সত্যি বলতে সেই হিসেবে কিন্তু এই ভুজিসিক অনেক কিছুই পায় নি, কিন্তু তারপরেও সে থেমে নেই, নেই কোন আফসোস । হয়তো না পাওয়ারবেদনা তাকে কখন স্পর্শও করতে পারেনি ।আর এই যে ক্যানা মিহিরা.... ওকে আমরা কিভাবে চিন্তা করবো.... কিভাবে দেখবো ওদের সম্পর্কটা কে..? এমন একটা মানুষের কাছে নির্দিধায় কত সুখে সংসার করে যাচ্ছে সে । এই মেয়েটাও হয়তো কখনও ভাবেনা যে সে কি পেলোনা... বরং সে কি পাচ্ছে সেটাই হয়তো তার কাছে মুখ্য বিষয় ।.আসলে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয় না । কিন্তু তাই বলে আমরা যদি আমাদের না পাওয়া জিনিস গুলো নিয়ে সবসময় আফসোস করি, দুশ্চিন্তা করি তবে দেখবেন জীবনটা বড় বিষাদময় হয়ে উঠবে এবং এর ফলে আপনি আপনার জীবনকে কখনোই উপভোগ করতে পারবেন না । না পাওয়ার শূন্যতা সবসময় আপনাকে তাড়িয়ে বেড়াবে । তবে একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলেই আমাদের যা আছে সেটা নিয়েই সুন্দরভাবে বেচে থাকতে পারি এই পৃথিবীতে ।

"Great achievement is usually born of great sacrifice and is never the result of selfishness."
27/10/2023

"Great achievement is usually born of great sacrifice and is never the result of selfishness."



 #সফলতার_সফল_চাবিকাঠি যে আপনার উপকার করেছে তার উপকারের কথা ভুলে যাবেন নাযে আপনাকে ভালোবাসে তাকে  ঘৃণা করবেন নাযে আপনাকে ...
12/09/2023

#সফলতার_সফল_চাবিকাঠি

যে আপনার উপকার করেছে তার উপকারের কথা ভুলে যাবেন না
যে আপনাকে ভালোবাসে তাকে ঘৃণা করবেন না
যে আপনাকে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না
যে আপনার শুভাকাঙ্ক্ষী কখনো তাকে কখনো দূরে ঠেলে দিবেন না
যে আপনাকে সুপরামর্শ দেয়, কখনো তাকে সন্দেহ করবেন না
অধীনস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, অভিযোগ করবেন না
সর্বদা সত্য কথা বলবেন কখনো মিথ্যার আশ্রয় নিবেন না।
সামর্থ্য অনুযায়ী মানুষকে ওয়াদা দিবেন মিথ্যা আশ্বাস দিবেন না
ইখলাস ও তাক্ব‌ওয়ার সাথে কাজ করবেন ক্রেডিটের জন্য কর্ম করবেন না
পরিকল্পনা ভিত্তিক গঠনমূলক কাজ করবেন সময় নষ্ট করবেন না।

10/05/2023

অনেক পছন্দের একটি লেখা !
১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাসঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।
এমন নিরব হয়ে যান যে সে মানুষগুলো যেনো আর কখনোই আপনার শব্দ না শোনে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি কি জানেন, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না।
তাই নিজের স্বার্থে বাঁচুন।
নিজেকে ভালোবাসুন।
আপনার একজন "রব" আছেন।
সেজদায় গিয়ে সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা রবকে বলুন। তিনি সব কিছুর সমাধান করবেন। ইনশাআল্লাহ।
-সংগৃহীত

06/05/2023

" Success is the good fortune that comes from aspiration, desperation, perspiration and inspiration."

Address

Vogra
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Hasan Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Hasan Sajib:

Share

Category