Shilmon Online

Shilmon Online Shilmon Online is Internet Service, Networking, Broadband, Solution System Provider In Bangladesh.

Shilmon Online is Internet Service, Networking, Broadband, LAN, FTTH, CCTV & IT Solution System Provider In Bangladesh. Shilmon online is a team of dedicated, hardworking and reliable Broadband service provider who provides Internet Connection and IT supports. Formed in 2014 as a response to the growing need for non-traditional connectivity service that promotes self-discovery, knowledge construct

ion, which is beneficial to students and business who want to exercise their flexibility and options on what to learn. We cultivate the passion of understanding the world around, giving us more motivation.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...হৃদয়ে গভীর শোক আর অপূরণীয় ক্ষতি। আমাদের ছোটভাই আব্দুর রহমান ইমন চলে গেল তার ...
22/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
হৃদয়ে গভীর শোক আর অপূরণীয় ক্ষতি। আমাদের ছোটভাই আব্দুর রহমান ইমন চলে গেল তার চিরবিদায়ের পথে। তার স্মৃতি, তার হাসি আর তার ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন। তার সম্মান আর স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকুক।
তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষনে, সিলমুন অনলাইন আপনাদের জানাই আনন্দময়,শান্তিপূর্ণ ও সার্থক ঈদের শুভেচ্ছা। আপনার পরিবারের ...
22/03/2026

পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষনে, সিলমুন অনলাইন আপনাদের জানাই আনন্দময়,শান্তিপূর্ণ ও সার্থক ঈদের শুভেচ্ছা। আপনার পরিবারের সকলের মুখে হাসি ফুটুক প্রতিটি কোণায়।

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🫂 ঈদ মোবারক🌙
21/03/2026

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🫂 ঈদ মোবারক🌙

🌙সন্মানিত গ্রাহকবৃন্দ সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচছা🤲
19/02/2026

🌙সন্মানিত গ্রাহকবৃন্দ সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচছা🤲

16/01/2026

১০ Mbps স্পিড নিয়ে ১ MB ডাউনলোড কেন পাচ্ছেন ⚠️ ISP কি ঠকাচ্ছে আসল রহস্য জেনে নিন এই ভিডিওতে! 👇 internetspeedtest

Shilmon Online, a local broadband service provider in Tongi, offers several internet service plans for 2026.Internet Ser...
22/12/2025

Shilmon Online, a local broadband service provider in Tongi, offers several internet service plans for 2026.

Internet Service Price Plans (2026)
Their standard monthly packages include the following options:

10 Mbps: ৳525 / Month
15 Mbps: ৳800 / Month
20 Mbps: ৳1,000 / Month
25 Mbps: ৳1,200 / Month
30 Mbps: ৳1,500 / Month

Key Features and Services
All standard plans typically include:
Support: 24/7 technical support and a dedicated support team.

Reliability: Fiber optic connection with power backup for consistent service.
Connectivity: BDIX connectivity for high-speed local data access.

Streaming: Optimized for buffer-free HD streaming on platforms like YouTube and Facebook.

For higher speed requirements (20 Mbps and 30 Mbps), users are encouraged to contact the company directly for finalized pricing or specific service quotes. You can visit the Shilmon Online website shilmononline.com for further details.

22/11/2025

এই মাএ আবার ভূমিকম্প হলোআবারও গাজীপুরে ভুমিকম্প অনুভত হলো এই মাত্র।টাইম: সন্ধ্যা ৬:০৬মিনিট।

Shilmon Online Official Hotline 09639273150.
29/10/2025

Shilmon Online Official Hotline 09639273150.

ঘরের কিছু জিনিসপত্র ওয়াই-ফাই সিগনালকে প্রভাবিত করে, ফলে ইন্টারনেট গতি কমে যেতে পারে। সঠিক জায়গায় রাউটার স্থাপন করা এব...
22/08/2025

ঘরের কিছু জিনিসপত্র ওয়াই-ফাই সিগনালকে প্রভাবিত করে, ফলে ইন্টারনেট গতি কমে যেতে পারে। সঠিক জায়গায় রাউটার স্থাপন করা এবং কিছু জিনিস সরিয়ে রাখলে ওয়াই-ফাই গতি বাড়ানো সম্ভব।
ওয়াই-ফাই সিগনাল দুর্বল হওয়ার কারণ
কিছু জিনিস ওয়াই-ফাই সিগনালকে প্রতিফলিত বা শোষণ করে দুর্বল করে দেয়। ফলে ইন্টারনেট গতি ধীর হয়ে যায় এবং কিছু জায়গায় সিগনাল পৌঁছায় না, যাকে 'ডেড জোন' বলা হয়।
* আয়না এবং ধাতব আসবাব: আয়না এবং ধাতব জিনিস, যেমন—ধাতব তাক বা ফাইল ক্যাবিনেট, সিগনালকে এলোমেলোভাবে ছড়িয়ে দেয়।
* মাইক্রোওয়েভ ওভেন এবং ব্লুটুথ ডিভাইস: এই ডিভাইসগুলো ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যা ওয়াই-ফাই সিগনালের সঙ্গে বাধা সৃষ্টি করে।
* অ্যাকুয়ারিয়াম বা পানির ট্যাংক: জল ওয়াই-ফাই সিগনালকে শোষণ করে, ফলে অ্যাকুয়ারিয়ামের আশেপাশে ডেড জোন তৈরি হতে পারে।
* মোটা দেয়াল ও ভারী আসবাব: কংক্রিটের দেয়াল বা বড় আসবাবপত্র সিগনালকে আটকে দেয়।
ওয়াই-ফাই গতি বাড়ানোর উপায়
ওয়াই-ফাই গতি বাড়ানোর জন্য রাউটারের অবস্থান এবং তার আশেপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে পারেন।
* সঠিক জায়গায় রাউটার রাখুন: রাউটার ঘরের মাঝখানে, উঁচু এবং খোলা জায়গায় রাখুন। এতে সিগনাল সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে।
* বাধা সরিয়ে ফেলুন: রাউটারের কাছাকাছি থেকে আয়না, ধাতব জিনিস, অ্যাকুয়ারিয়াম এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইস সরিয়ে দিন।
* ৫ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করুন: যদি আপনার রাউটার ৫ গিগাহার্জ ব্যান্ড সমর্থন করে, তাহলে এতে সুইচ করতে পারেন। এটি কম বাধাপ্রাপ্ত হয় এবং গতিও বেশি থাকে।
* ওয়াই-ফাই এক্সটেন্ডার ব্যবহার করুন: বড় বাড়িতে বা যেখানে সিগনাল দুর্বল, সেখানে একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করে সিগনালকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়।

‼️‼️‼️টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে যারা সমস্যায় পড়েছেন পুরো লেখাটি পড়ুন তাহলে সব বুঝতে পারবেন।‼️‼️‼️স্কুলে ...
13/08/2025

‼️‼️‼️টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে যারা সমস্যায় পড়েছেন পুরো লেখাটি পড়ুন তাহলে সব বুঝতে পারবেন।‼️‼️‼️
স্কুলে স্কুলে দেওয়া হবে টাইফয়েডের টিকা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে
দেশের প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা (১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত) নিতে পারবেন এই টিকা। আগামী ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ১০ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে।

এদিকে, স্কুলে শিক্ষার্থীদের টিকা নিতে আগেই করতে হবে রেজিস্ট্রেশন। গত ১ আগস্ট থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের এ টিকা নিতে রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন করা যাবে যেভাবে
টাইফয়েডের টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্মতারিখ দিতে হবে। দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে। কারও জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। এরপর নারী না পুরুষ ঘরটি পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে।
পরের ধাপে গিয়ে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানা না দিতে চাইলেও সাবমিট করা যাবে। ‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।
দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু।

এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অপশনে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পুরো ঠিকানা, কোন শ্রেণিতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে। যে স্কুলে শিক্ষার্থী টিকা নিতে চায়, সেটা সিলেক্ট করতে হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদানকেন্দ্র বাছাই করে নিতে হবে। এরপর ‘সাবমিট’ করতে হবে। সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে। সেখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। এ কার্ড নিয়ে নির্ধারিত দিনে টিকাদানকেন্দ্রে যেতে হবে।
টিকা দেওয়ার পর অনলাইনেই পাওয়া যাবে টাইফয়েড ভ্যাকসিন সার্টিফিকেট। এটি অনলাইন থেকে ডাউনলোড করে শিক্ষার্থী ও অভিভাবকরা সংগ্রহে রাখতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ না থাকলে করণীয়
যেসব শিশু-কিশোরের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবেন। এক্ষেত্রে তাদের বাবা-মায়ের মোবাইল নম্বর দিতে হবে বলে জানান টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।

দুই ধাপে দেওয়া হবে টাইফয়েডের টিকা
টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, টাইফয়েডের এ টিকা দুই ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে সেপ্টেম্বরের প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ ধাপে যারা বাদ পড়বেন, তারা দ্বিতীয় ধাপের ৮ দিনে ইপিআইয়ের কেন্দ্রগুলোতে টিকা নিতে পারবেন।

তিনি বলেন, এক ডোজের ইনজেকশনে টিকা দেওয়া হবে। এ টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স টাইফয়েডের টিকা সরবরাহ করেছে। টিকাগুলো কেনা হয়েছে ভারত থেকে। এরইমধ্যে সব টিকা চলে এসেছে।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই, শতভাগ পরীক্ষিত
টাইফয়েডের এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, কিংবা টিকা দেওয়ার আগে পরীক্ষামূলকভাবে প্রয়োগ হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে আবুল ফজল বলেন, টিকাগুলো ক্রয় করে গ্যাভি। তারা তাদের সুবিধামতো দেশ থেকে এটা কিনে দেয়। টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী তৈরি করা।

তিনি বলেন, এটা শতভাগ পরীক্ষিত টিকা। আমাদের উপমহাদেশের নেপাল, পাকিস্তান ছাড়া আরও কয়েকটি দেশে এ টিকাদান শুরু হয়েছে।

টাইফয়েড কীভাবে ছড়ায়, উপসর্গ কী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে।

এ রোগের উপসর্গ হলো- দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা। কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়াও হতে পারে। উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে। অনেক ক্ষেত্রে অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।

রোগের তীব্রতা ভিন্ন হতে পারে। গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। টাইফয়েড মূলত এমন অঞ্চলে বেশি হয়, যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল এবং নিরাপদ পানির অভাব রয়েছে।

ডব্লিউএইচওর তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।







Address

Shilmon Poschimpara, Gausia Mosjid Road, Tongi
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when Shilmon Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shilmon Online:

Share