Md:Al-Amin

Md:Al-Amin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md:Al-Amin, Marketing Agency, Barguna, Gazipur.

17/10/2024

০১.লেখাটি পড়ার অনুরোধ রইল ...............

তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানবেতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০২.
প্রায় প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৩.
প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৪.
প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৫.
সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─
ক. মূর্খতা,
খ. উচ্ছৃঙ্খলতা,
গ. শৃঙ্খলাহীনতা,
ঘ. পরচর্চা,
ঙ. পরশ্রীকাতরতা,
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,
ছ. আলস্য,
জ. অশ্রদ্ধা,
ঝ. প্রেমহীনতা,
ঞ. ভাষার বাজে ব্যবহার,
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

০৬.
নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৭.
সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা। এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ।

এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৮.
প্রেমভালোবাসাহীন সংসার একটি অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই।

তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৯.
সংসার আরম্ভ করার আগেই, অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম─ প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা।

এ বদভ্যাস পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

১০.
সংসার করো। সংসারই পরিপূর্ণতা। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না।

মানুষকে ভালোবাসো, সংসার না-করে হলেও।

18/11/2023

প্রিয় পাঠক আপনার জীবনের মূল্যবান সময় দিয়ে গল্পটি করার জন্য অনুরোধ করছি।
সাথে আপনার মহামূল্যবান মতামত বলে জাবেন

#কান_কথায়_গাঁধার_মৃত্যু
একটি পরিবারের তিনজন সদস্য
বাবা মা ও ছেলে
তাদের অভাবের সংসারটা নির্ভর করত একটি গাঁধার উপর।
অর্থাৎ গাঁধাকে দিয়ে অন্যের মাল বহন করে যে টাকা উপার্জন করতো সেই টাকা দিয়েই সংসার চলতো।
হঠাৎ করে তাদের পরিবারে অনেক বড় ধরনের একটি সমস্যা দেখা দেয়,
আর সেই সমস্যা সমাধান করার জন্য, বেশ কিছু টাকার দরকার হয়,
তাই এই টাকার জন্য কত আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধু-বান্ধবের কাছে গিয়েছে
কিন্তু তাদের কেহই টাকা দিয়ে সহযোগিতা করেনি।
পরিশেষে পরিবারের তিন সদস্য মিলে পরামর্শ করল।
তাদের যে গাঁধাটা রয়েছে এই গাঁধাটি বিক্রি করে তাদের সমস্যার সমাধান করবে।
এমন পরামর্শে পরিবারের সবাই সহমত পোষণ করলো,
ঠিক তখনই বাবা আর ছেলে গাঁধাটা নিয়ে বাড়ি থেকে বের হল বাজারে বিক্রি করার জন্য।
বাবা গাধার লাগাম ধরে এবং ছেলে পিছনে একটি ছোট্ট লাঠি নিয়ে গাঁধার লেজ ধরে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে বাজারে।
কিছুক্ষণ যাবার পরে দেখে গ্রামের একটি মোড়ের উপর কিছু মানুষ আড্ডা দিচ্ছে,
আর ওই মানুষগুলোর মধ্যে একজন মানুষ হাতটা বাড়িয়ে বলছে
গাধার কাজ হল মাল বহন করা
সেই গাধার উপরে না উঠে,
দুই গাঁধা মিলে এক গাঁধাকে টেনে নিয়ে যাচ্ছে,
এমন গাঁধা জীবনে কোথাও দেখিনি।
এমন কথা শোনার পর
বাবা ছেলের দুজনেরই মাইন্ডে লাগলো,
এবার বাবা বলল মানুষটি ঠিক কথাই বলেছে ।
বাবা ছেলেকে বলল তুমি গাঁধার পিঠে ওঠো
আর আমি গাঁধার লাগাম ধরে টেনে নিয়ে যাই।
বাবার কথায় ছেলে গাঁধার পিঠে উঠলো,,
আর বাবা গাঁধার লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে।

ঠিক কিছুদূর যাবার পর আবার কিছু মানুষ আড্ডা দিচ্ছে,
এমনটি দেখার পর
সেখান থেকে একজন মানুষ বলছে
দেখো দেখো কি পাষাণ হৃদয়ের ছেলে,
বাবাকে গাঁধার লাগাম ধরিয়ে দিয়ে,
ছেলে যাচ্ছে গাঁধার পিঠে চড়ে
এমন পাষাণ হৃদয়ের ছেলে জীবনে কোথাও দেখিনি।
এবার ছেলের তো বড্ড মাইন্ডে লাগলো
আর মনে মনে ভাবতে শুরু করল
মানুষটি তো ঠিক কথাই বলেছে
আমার উচিত হচ্ছে না বাবার লাগাম ধরিয়ে দেওয়া।
এবার ছেলে বাবাকে বলল বাবা থামো
তুমি গাঁধার পিঠে ওঠো আর আমি গাঁধার লাগাম ধরে নিয়ে যাই,

ছেলের কথায় বাবা গাঁধার পিঠে উঠলো
আর ছেলে গাধার লাগাম ধরে হাঁটা শুরু করল।
ঠিক কিছুদূর যাবার পর
আবার একদল মানুষের মধ্য থেকে

17/11/2023

মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থা

17/11/2023

[একটি ব্রেকাপ এর পাতিহাঁস 🤕🤕]

:- জানুউউ কি গত্তেছো যে☺

: জান ভাত খাচ্ছি যে,,😋😋

:- ওমা😲এই আজিন্নে মগরিবক্তত হইল্লে ভাত হাইতে লাইঙ্গু দে😟

: আর বলিও না,,,দুইজ্জে অনেক গুলা হর চুর ধুইতে ধুইতে হরান হই গেছিলাম ত,,এজন্য এত্তে গম গরি ভাত খাইতে পারি নাই😞 এতেল্লাই এখন আবার খাচ্ছি যে😋

:- মারেম্মা,,,, ভাতের লাই এত পওল,,,,😄তই কি তরকারি দি খাচ্ছো যে☺

: আম্মু লুসাইয়ে লুসাইয়ে গরি কুরো রানছে ত এগুলা দি খাচ্ছি যে😋😋

:- ওডি আদাইল্লে বেডি তুই ফার্মের কুরো ছাড়া আর কিছু চুখে ন দেহচ,,,,,পত্তিদিন কেনে ফার্মের কুরো দি ভাত হচ,,,এক্কানা রুচিত ও ন বাজে না😡😡

: তুমি আমাকে এল্লে গরি হতা বলতেচো কেন??😰আমার থেকে কুরো খাইতে ভাল্লাগে যে,,,, তই আমি কি গরবো😞😞

:- ওডি ফার্মের কুরো হাইতি হাইতি ত ফার্মের কুরোর ডইক্কে টেশফাইন্নে ঐ গেইয়ুচ,, এনে ত বার মাইশ্শে বেরাইম্মের ডইক্কে লরিত চরিত ন পারোছ,,,,মাঝেমধ্যে এক্কানা শাখ সবজি হাইত ন পারোচ না,,,😡😡

: ঐ মুখ সামলাই হতা হও,,,,কি শুরু গইজ্জু দে এগিন,,,,, এডে তুয়ার হামাই হাইর নাকি জিয়েন মনে হয় ইয়েন হইতে লাইঙ্গু দে,,,,,,আর বাপের হানা আইঁ হাইর,, কুরো হাইয়ুম না গরু হাইয়ুম ইয়েন আর ব্যাপার,,,,তুয়ার কি😠😠

:- আর কি মানি,,,,এহন আনা গম আছোস,,বিয়ের পর বেরাইম্মে ঐ গেলি এত্তে ত আরঁতেই লইয়েনে লরহরান ফরিবু,,, এতেল্লাই আগের তুন সতর্ক গরি দির দি এরি😬😬

: ওবুক,,,,তুরে ত আই চিনি গেই,,,বিয়ে গইল্লি তুই আরে বছরে ছ মাসেও কুরো হাবা-তিনি,,,,,এতেল্লাই তুর মত বেডারে আই বিয়ে গইতাম ন,,,,,,,যা ব্রেকাপ,,,,,,,, আজিয়ের তুন আই তুরে ন ছিনি,,,,আরেঁ আর কল ন দিবি,,,,,কল দিলি ইভটিজিং মামলা দি বড় ডেকের ভাত হাবাইয়ুম,,,,,,😡😡

:- ওডি তুর মত বেডির লগে আইঁ নাই,,যে বেডি বিয়ের আগেই মামলা দিবের হুমকি দেই,,,,তুই ত বিয়ের পর ঘুমোত জরাই দিবি,,,,,আল্লাহ আরে বাচাঁইয়ি,,,,,,যা কুরোর ফার্ম আছে দে এল্লে উগ্গো পোয়ারে বিয়ে গরি,,,ইতের বিডেত পইর কুরি দে গুই,,,,,,,😡😠😡

:😡😡😡😠😡😠😡😠😡

Address

Barguna
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md:Al-Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share