16/09/2024
#মার্কেটিং #চাকুরী #জীবন
মার্কেটিং চাকুরী ও একটি স্বাভাবিক জীবনের মৃত্যু।
সকাল ছয়টা ত্রিশ মোবাইলের এলার্মে মার্কেটে যাওয়ার নোটিফিকেশন।ওয়াশরুমে ঝরনার ফোঁটা ফোঁটা জলের সাথে নির্ঘুম রাতের ক্লান্তি বিল্ডিংয়ের ওয়াল বেয়ে নেমে আসা পাইপের সাথে নেমে যেতে থাকে। তারও আগে নেমে যাই সিঁড়ি বেয়ে আমি।
এ্যাপ্সে তে ৮:৩০ এ হাজিরা দিয়ে শুরু করি ক্লান্তিহীন, অবিশ্রান্ত,নিয়মিত একটা বাস্তব ব্যস্ততার।যেই ব্যস্ততা টেনে নিয়ে যায় অন্য এক জগতে অন্য এক ঝামেলায় নতুন নতুন বাধায়।
মাঝে মাঝে ভেসে আসে কথার নিদারুণ কিছু চোট, অমানবিক চাপ আর অপ্রয়োজনীয়,সিস্টেমের বাধা,ম্যানেজমেন্টের বিষন্ন আচরণ।এ যেনো সেকেলে জমিদার শাসন আমলের সামান্য এক প্রজা,আদেশের গোলাম কয়েক পয়সার কেনা জীবন্ত পুতুল।
দুপুরের আকাশ ছিঁড়ে যখন রোদ নামে এক পাঁ এক পাঁ মুড়িয়ে এক দোকান থেকে আরেক দোকানের উদ্দেশ্য যাত্রা।দুপুরে দুমুঠো ভাত গলা বেয়ে নামতে না নামতেই মোবাইল ফোনটা শব্দ করে। বড় বেকায়দায় বাম হাতে মোবাইলটা নিয়ে কানে ধরতেই তাড়াতাড়ি হাফ সামারি দেওয়ার ডাক আসে,গলায় ভাত নিয়েই দিতে হয় অর্ডার সামারি,যেখানটায় হজম করতে হবে কটা দুর্বোধ্য বাক্যলাপ।
দুটো ব্যক্তিগত কল গতকাল ধরেই কল লিস্টে ওয়েট করছে।আজ নিয়ে ও প্রান্তে পাঁচটা কলের অপেক্ষা। অবকাশ কই,একটু নিরবতাই বা কই একটু শান্ত নিবির কথা বলার পরিবেশ ই বা কই?যাক কালকে না হয় কলটা ফিরাবো...
দোকানদার এর দিকে তাকিয়ে থাকতে থাকতে নিভে যায় বাইরের আলো,সন্ধ্যা যেন কখন নেমেছে!!কখন বেঁজেছে আটটা?আমার অর্ডার তো ভাল হলোনা বাসায় ফিরবো কখন.........
এদিকে আবার বাৎসরিক বেতন বৃদ্ধি নির্ভর করে স্যারদের এবং সেলস বৃদ্ধির উপর সেলস কম বলে বেতন বৃদ্ধির অপেক্ষার পালা শেষ হতে চায় না যদিও প্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি থেমে নেই।
এভাবেই মরে যাচ্ছে স্বাভাবিক জীবন,যদি হতাশার গল্প হয় হোক না সব গল্পকেই কি আশার হতে হয়??নিভে যাচ্ছে প্রতিভার আলো।হারিয়ে যাচ্ছে অনেকেই এই দুনিয়া থেকে।
©post