EasyShop

EasyShop Online Shop

08/12/2024
13/05/2023
24/03/2021

This Video shows the basic idea of Grandstream UCM6202. you can easily deploy this PBX in your office or business location. UCM6202 and UCM6204 support up...

24/02/2021
***** সুখবর            সুখবর           সুখবর *****BDCOM বাজারে নিয়ে আসছে আরও একটি নতুন L3 সুইচ -Model: S3756Mপাচ্ছেন 24ট...
24/02/2021

***** সুখবর সুখবর সুখবর *****
BDCOM বাজারে নিয়ে আসছে আরও একটি নতুন L3 সুইচ -
Model: S3756M
পাচ্ছেন 24টি GE TX Port এবং 24টি GE SFP Ports
সাথে থাকছে আরও 8টি 10GE/GE SFP+ Ports
Contact: +880 1734003020, 01841-590040

বাচ্চাকে খাঁটি ঘী খাওয়ানোর উপকারিতাসুস্বাস্থ্যের জন্য ঘী-এর উপকারিতা এখন মোটামুটি সকলেরই জানা! আধুনিক ডায়েটের ভাষায় অনেক...
23/11/2020

বাচ্চাকে খাঁটি ঘী খাওয়ানোর উপকারিতা
সুস্বাস্থ্যের জন্য ঘী-এর উপকারিতা এখন মোটামুটি সকলেরই জানা! আধুনিক ডায়েটের ভাষায় অনেকেই এই ঘী-কে সুপারফুডের তকমা দিচ্ছেন। আর যদি সামগ্রিক স্বাস্থ্যরক্ষারই কথা বলেন, তবে এই ঘীয়ের গুণগান তো সেই প্রাচীন কাল থেকেই সমাদৃত। রান্নাবান্না, হোমযজ্ঞ থেকে রূপচর্চা— খাঁটি ঘীয়ের ব্যবহার সবেতেই, সবসময়ই। কারণ ভালো মানের, অর্গ্যানিক ঘী-ই হলো নানা রকম পুষ্টিগুণে ঠাসা। ঠিক এ কারণেই ইংরেজিতে ঘী-কে বলে ক্ল্যারিফায়েড বাটার। মানে, মাখনে থাকা ক্ষতিকারক উপাদানগুলোকে ছেঁকে নিলে যা পড়ে থাকে, তা-ই হলো, সুগন্ধী থকথকে ঘী। এর মধ্যেকার সমস্ত জরুরি ফ্যাটি অ্যাসিড হজমে সাহায্য করা থেকে শুরু করে ত্বকের ঔজ্জ্বল্য ও আর্দ্রতা ধরে রাখার কাজ সবই করে। (Benefits of ghee for babies in Bengali, ghee-er upokarita, sishuke ghee keno deben, ghee bananor recipe, homemade ghee.Benefits of Ghee for Babies and Homemade Ghee Recipe in Bengali.)

তবে হ্যাঁ, বাজারচলতি ঘী-এর সাথে খাঁটি, অর্গ্যানিক ঘী-এর গুণাগুণ গুলিয়ে ফেললেই গণ্ডগোল! খাঁটি ঘী তৈরি হয় মাখন থেকে, খাঁটি গোরুর দুধের সর থেকে! এতে কৃত্রিম, রাসায়নিক কোনও উপাদানই থাকে না। আর বানানোও বেশ সময়সাপেক্ষ। তবে একবাট্টি যদি কষ্ট করে তৈরি করে ফেলাই যায়, তবে নিশ্চিন্ত থাকা যায় অনেকদিন। কৌটোয় ভরে স্বাদ উপভোগ করুন দীর্ঘদিন…
নিশ্চিন্তে এ ঘী-এর স্বাদ আপনি ভাগ করে নিতে পারেন আপনার পুঁচকেটির সাথেও। আমরা জানি, বাইরের কিছুই ওর মুখে তুলে দিতে বড্ড ভয় হয় আপনার! এদিকে ঘী-মাখন খাইয়ে ওকে নাদুননুদুস করার বাসনাও প্রবল! তাই বলি, ঘী দিন, তবে বাড়িতে বানিয়ে (Homemade ghee)। রোজের খাবারে একটু ঘী-এর ছোঁয়াই বেড়ে ওঠার দিনগুলোয় সুস্থ-সবল রাখবে ওকে। আসুন, তবে দেখে নিই বাচ্চাকে খাঁটি ঘী খাওয়ানোর উপকারিতা ঠিক কী কী!

বাচ্চাকে ঘী খাওয়ানোর উপকারিতা (Benefits of Ghee for Babies)


#1. বাচ্চার স্বাস্থ্য রক্ষা (For Baby’s Health)
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় খাঁটি ঘী-ই আপনার শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। কথায় কথায় রোগ-ভোগ থেকে রক্ষা করবে ওকে। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি নানা রকম সংক্রমণকেও দূরে রাখবে ওর শরীর থেকে। বাড়িতে তৈরি ঘী থেকে বাচ্চার শরীর স্নেহ-দ্রবণীয় (fat-soluble) ভিটামিন, যেমন ভিটামিন-এ, ভিটামিন-ডি, ভিটামিন-ই, ভিটামিন-কে শোষণ করতে পারে। বলা বাহুল্য, শিশুর সার্বিক বিকাশ ও সুস্বাস্থ্যে এই ভিটামিনগুলি কত গুরুত্বপূর্ণ!



#2. মস্তিষ্কের সুষম বিকাশ (For Baby’s Brain)
শিশুর জন্মের পর প্রথম দুই বছর অবধি তার মস্তিষ্কের বিকাশ হয় সবচেয়ে দ্রুত। আর তাতে ৫০ শতাংশ ভূমিকাই থাকে ফ্য়াট অর্থাৎ স্নেহজাতীয় উপাদানের। ডিএইচএ (DHA or Docosahexaenoic acid) হলো তেমনই উপকারী স্নেহজাতীয় উপাদান, শিশুর মস্তিষ্কের বিকাশে যা অপরিহার্য। খাঁটি ঘী এই ডিএইচএ’রই অন্যতম উৎস। তাই বলছি, শিশুর খাবারে নিয়মিত ঘী রাখুন! ঘী দিয়েই রোজের খাবার বানান ওর।



#3. মালিশের তেল (Use as a Massage Oil)
বাচ্চার রোজের মালিশে তেলের ব্যবহার শুনে অনেকেই হয়তো রে রে করে উঠবে! কিন্তু জানেন কি, এই ঘী-মালিশই আপনার সন্তানকে রক্ষা করতে পারে সর্দি-কাশি থেকে। নীরোগ, তকতকে রাখতে পারে আপনার সন্তানের নরম ত্বক। শীতের দিনে তো বটেই, ভরা গরমেও অল্পসল্প ঘী-মালিশ দিতে পারেন ওকে।



#4. সর্দি-কাশির নিরাময় (Treat Dry Cough)
খাঁটি ঘী-এর নানান উপকারিতার ভিতর অন্যতম হলো সর্দি-কাশির সাথে এর লড়াই করার ক্ষমতা। হালকা গরম ঘী-ই আপনার বাচ্চার খুসখুসে কাশি, গলা ব্যথা সারিয়ে দিতে পারে। অল্প আদা, গোলমরিচ দিয়ে গরম করে এক চামচে ঘী দিনে দু’বার বাচ্চাকে দিন। পাই পাই করে পালাবে ওর সর্দি-কাশির ধাত।
আরও একটা উপায় আছে! আধ চা-চামচ ঘী-তে ক’টা লবঙ্গ গরম করে নিন। লবঙ্গ ফেলে ঘী আলাদা করে নিন। ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান। ঘী খেয়েই সাথে সাথে কুসুম গরম জল খাইয়ে দিন ওকে। বুকে কফ থাকলে নিরাময় হবে নিমেষে।



আরও পড়ুনঃ প্যাকেটজাত আর নয়, ১-৩ বছরের খুদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন পুষ্টিকর, সুস্বাদু মুসলি!



#5. শক্তির উৎস (Energy Booster)
বেড়ে ওঠার দিনগুলোয় দিনভর চনমনে থাকতে অনেকটা শক্তির প্রয়োজন পড়ে শিশুর শরীরে। জন্মের সময় শিশুর যা ওজন, এক বছরে তা তিনগুণ হওয়া উচিত নিয়ম মেনে। এই ওজন-বৃদ্ধিতে আর শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে জাদুর মতো কাজ করে ঘী। শিশুর হামা দেওয়া , হাঁটা, দৌড়ানো সবের জন্যই তাই ঘী মাস্ট!



#6. হজমে সহজ (Easy To Digest)
অন্যান্য খাবারে যে স্নেহজাতীয় উপাদান থাকে, তার চেয়ে বাড়িতে তৈরি খাঁটি ঘী হজমে অনেক সহজ। আপনি হয়তো বাচ্চাকে এমন কিছু খাওয়াতে চাইছেন যাতে বাচ্চার পেট ভালো থাকবে আবার প্রয়োজনীয় এনার্জিও পাবে ও। বাড়িতে তৈরি ঘী আপনার সেই চাহিদাই মেটাবে। স্নেহজাতীয় উপাদানে ঠাসা খাঁটি ঘী হজমে খুবই সহজ! আর এর থেকে আপনার বাচ্চা সারাদিন চনমনে থাকার এনার্জিও পেয়ে যায়।



#7. বাড়-বৃদ্ধিতে সহায়ক (Required for growth)
স্নেহজাতীয় উপাদানের স্বাস্থ্যকর উৎস হওয়ায় খাঁটি ঘী-ই আপনার বাচ্চার বাড়-বৃদ্ধির সঠিক ছন্দ বজায় রাখতে পারে। তা বাদে ঘী-তে আছে ভিটামিন কে-টু, ক্য়ালসিয়াম তৈরিতে তার জুড়ি মেলা ভার। সাথে সাথে খাঁটি ঘী-ই ভিটামিন ডি-র উৎসও। বাচ্চার শরীরে ক্য়ালসিয়াম যাতে শোষণ হতে পারে, তা-ই নিশ্চিত করে এই ভিটামিন-ডি। এ ছাড়াও ঘী-তে থাকা ভিটামিন-এ দৃষ্টিশক্তি প্রখর রাখে।
এতো গেলো উপকারিতার সাতকাহন, এবার তবে জেনে নিন এই খাঁটি ঘী, ভালো ঘী আপনি বানাবেন কীভাবে।

পাবনার পিওর ঘিঅর্ডার করুনঃ ০১৯২৭-৫৯০০৪০, ০১৭৭৪২৫৩৪৩৪
23/11/2020

পাবনার পিওর ঘি
অর্ডার করুনঃ ০১৯২৭-৫৯০০৪০, ০১৭৭৪২৫৩৪৩৪

Address

Gazipura
1703

Alerts

Be the first to know and let us send you an email when EasyShop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EasyShop:

Share