MASUM HD MEDIA

MASUM HD MEDIA ~ ছোট বলে কোনো কিছু এড়িয়ে যেতে নেই.! তেমনি
আমি "MASUM HD MEDIA" আজকে ছোট, আপনাদের সকলের সার্পোট এবং ভালোবাসা পেলে "ইনশাআল্লাহ" আমিও বড় হবো।🙂🖤
(1)

01/09/2026

আজ নাকি চিঠি দিবস অথচ একটা চিঠি ও কেউ দিলো না, আমার মতো আর কে আছো যে এখনো পর্যন্ত একটা চিঠিও পাওনি।

https://chithi.me/Ariyanmasum202১লা সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবস!!সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট, ক্লাসমেট, বন্ধু-বান্ধব,...
31/08/2026

https://chithi.me/Ariyanmasum202

১লা সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবস!!
সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট, ক্লাসমেট, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন হিসেবে এক লাইন হয়ে যাক!!!

31/08/2026

জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকুন বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য,কেউ চরিত্রে উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরী। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।

যে যত বেশী ধৈর্যশীল জীবন তার জন্যে তত বেশী সহজ।

30/08/2026

কত টাকা ঋণ বর্তমানে আপনার উপর!?

25/08/2026

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়াতুল্লা আলাইকা।

23/08/2026

যেখানে বারবার কথা বলেও কোনো সমাধান আসে না, সেখানে নীরব হয়ে যাওয়াই অনেক সময় সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব ভুল বোঝাবুঝিও নিজের কাঁধে নিয়ে সমাধান করা সম্ভব নয়। কিছু পরিস্থিতিতে নীরবতা মানে হেরে যাওয়া নয়; বরং নিজের মানসিক শান্তি, আত্মসম্মান আর মর্যাদাকে অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে রাখা।🩶

~Shahidul Sumon

23/08/2026

এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন, যার বাবা আপনার কাছে কিছু এক্সেপ্ট করে না...!🌷

22/08/2026

কেউ পুরোপুরি ভালো বা কেউ খারাপ নয়, সবাই নিজের সময় ও পরিস্থিতির ওপর ভিত্তি করে আচরণ করে।
আপনার সময় যখন ভালো যাবে, সবাই আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে। আবার সময় খারাপ হলে, সেই মানুষগুলোই আপনার ছায়াও মাড়াবে না। সময়ের সাথে সাথে কিছু মানুষ বদলে যায়, আর কিছু মানুষ একই রকম থেকে যায়। আর এই এক পরিস্থিতিই আপনাকে আসল আর নকল মানুষের চরিত্রটা স্পষ্ট করে দেখিয়ে দেয়! No one is good, no one is bad. Everyone acts according to time.🩶

~Shahidul Sumon

21/08/2026

দিনশেষে মানুষ আপনাকে কীভাবে দেখল বা কী বলল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো-সৃষ্টিকর্তার আপনার অন্তর সম্পর্কে জানেন, আর আপনি নিজের বিবেকের কাছে কতটা সৎ। মানুষের ভুল ধারণা সবসময় বদলানো সম্ভব নয়, কিন্তু নিজের চরিত্র আর সততাকে অটুট রাখা আপনার নিজের হাতে। সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা না করে, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করুন। কারণ মানুষের প্রশংসা সাময়িক, কিন্তু নিজের ভেতরের প্রশান্তিটাই দীর্ঘস্থায়ী।🩶

~©️

21/08/2026

লাইফে ভালো থাকতে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো,

নিজের বলতে পারবো এমন দু'চারজন বন্ধু, যাদের বিশ্বাস করে সমস্ত কথা শেয়ার করতে পারবে,

যেখানে কিনা ভেবেচিন্তে কথা বলতে হবে না, এটুকু ভরসা পাওয়া যাবে যে যত কিছুই হোক না কেনো, কখনো ভুল বুঝবে না, আর most importantly তারা বিশ্বাস ভাঙবে না,

যাদের এমন কিছু মানুষ আছে তারা সত্যিই লাকি!❤️

Address

Habiganj Sadar
3301

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUM HD MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share