Word of the day

Word of the day Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Word of the day, Marketing Agency, Habiganj.

02/05/2024

নিজের হেদায়েত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী। কত ভয়ংকর তাইনা? আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি, তবুও যাত্রা থামাতে পারছি না। 💔

(রব্বি ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী)

হে আমার রব,
নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি,
সুতরাং, আপনি আমাকে ক্ষমা করে দিন। ❤️🤲

25/03/2024

নিজের জন্য কিছু নিতে গেলে বরাবরি সস্তাটাই খুঁজি।

ফুটপাত থেকে ব্র্যান্ডের দামী শো-রুমে উঠা হয় কম।

একটা সময় দ্বিধা-দ্বন্ধে থাকি । দু'চারটা কাগজের নোট লুকিয়ে একটা বিশেষণ যোগ করতে হয় নিজের মানুষ-বোধের আগে।

কৃপণ মানুষ!

কিন্তু প্রিয় কারো জন্য কিছু নিতে গেলে হাতের মুঠো আমার আলগা হয়। টাকা খরচ করে সাধ্যমত ভালোটাই নেওয়ার চেষ্টা করি ।

দ্বিধার মেঘ ফুঁড়ে মাথা আমার নীলাকাশ ছোঁয় তখন । হালকা লাগে নিজেরে...

মনে হয়, আসলে আমি অতটাও কৃপণ না। আমি কেবল আমার নিজের জন্য নিজেরে মানিয়ে নিতে শিখতেছি...

নিজে ক্ষয়ে গেলেও মানুষ কাঠামো আমার ঠিকঠাক বেঁচেই আছে।

24/03/2024

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২০টি জরুরি নির্দেশনাঃ

১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
(সংগৃহীত)L

19/03/2024

You don’t meet people by accident. Allah puts different people in your life for a reason. Sooner or later you’ll find the reason.

Some will stay, some won’t stay, some will strengthen you, some will love you & some will hate you. Just have trust & sabr. That's His plan.✨💗

মাত্রাতিরিক্ত কথাবলা যখন অপূরনীয় ক্ষতির দিকে নিয়ে যায়-----কথা বলবেনা। কোথায় স্যার চেম্বারে... ??  ইদানীং প্রচুর রোগী আসে...
29/02/2024

মাত্রাতিরিক্ত কথাবলা যখন অপূরনীয় ক্ষতির দিকে নিয়ে যায়-----

কথা বলবেনা।
কোথায় স্যার চেম্বারে... ??

ইদানীং প্রচুর রোগী আসেন কন্ঠ স্বর পরিবর্তন বা ভাঙা কন্ঠ নিয়ে। তাদের কেউ কেউ অল্প কয়েক দিনের। কেউ দীর্ঘ দিনের সমস্যা। তাদের সবাই মোটামুটি কোন না কোন প্রফেশনাল। যেমন কেউ শিক্ষক, কেউ কর্মজীবী, কেউ দোকানী, হিফজ পড়ুয়া ছাত্র, মসজিদের ঈমাম ইত্যাদি।

সেদিন এক যুবক এলো স্বর ভাঙা নিয়ে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে বললাম কথা বলবেন না। সে আমায় জিগ্যেস করে, কোথায় স্যার চেম্বারে না বাইরে? আমি বললাম কোথাও না।

আরেক মহিলা এলেন। পেশায় শিক্ষিকা তাকেও বললাম বেশি কথা বলবেন না। তিনি অনেক প্রশ্ন করলেন, যাওয়ার সময় বড়ো করে সালাম দিলেন, কথা বলতে বলতে বের হয়ে গেলেন।
আরেক মাওলানা সাহেব পেলাম। কথা বলা নিষেধ করার পর বললেন আমিতো প্রধন ওস্তাদ। আমি না হলেতো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে।

আরেক যুবক বললেন আমি কথা না বললে দোকান কিভাবে চালাব?

সুতরাং জাতির এতো সমস্যায় আমি কিভাবে ডাক্তারী করব বুঝতে পারছি না। মানুষ এতে ব্যস্ত, এতো ব্যস্ত যে কথা না বলে থাকা সম্ভব না!

অতিরিক্ত কথা, বেশি কথা, জোরে কথা, অযথা কথা, চিল্লিয়ে বলা কথা, এভাবে কথা বলতে বলতেই আমাদের কন্ঠনালী যখন আর নিতে পারেনা তখন বেচারা দুর্বল হয়ে যায়, ছিড়ে যায়, ফুলে যায় এভাবেই তৈরি হয় নডিউল, পলিপ ইত্যাদি। যার মাধ্যমে কন্ঠ স্বর পরিবর্তন হয়ে যায়। কথা বলতে গেলে দুর্বল লাগে, অল্প কথায় হাফিয়ে যায়।

অতএব কথা কম বলুন, অপ্রয়োজনীয় কথা বাদ দিন কন্ঠকে বিশ্রাম দিন। প্রয়োজনে কিছু কথা ইশারায় শেষ করুন, কিছু লিখে প্রকাশ করুন, কিছু কথা অন্যকে দিয়ে বলান, কন্ঠ কে নিয়ন্ত্রণ করুন। ছাত্ররা মনে মনে পড়ুন।

মুখ পরিস্কার রাখুন, সব সময় একটু একটু করে পানি পান করুন। গলাটা ভিজিয়ে রাখুন, ধুমপানসহ বদ অভ্যাস বর্জন করুন। চিল্লাপাল্লা বাদ দিন। দেখবেন মহান আল্লাহ আপনার সুন্দর কন্ঠটা হেফাজত করবেন। তাই কথা কম বলবেন।

®Dr Nasir Uddin

Collected

26/01/2024

Setting goal is 1st step to being invisible to visible!

23/01/2024

চারিদিকে এতো বিশ্রীভাবে ফিতনা বিস্তৃত হচ্ছে যে নিজেকে এসব হতে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে ।

হে আল্লাহ,সব ধরনের ফিতনা হতে নিজেকে প্রটেক্ট রাখার তৌফিক দান করুন।

13/11/2023

জীবন মানেই একটা যুদ্ধ। কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষ চিনতে না পারার কারণে, কখনো নিজের বিবেকের সাথে, কখনো কর্মের সাথে, আবার কখনো বা সময়ের সাথে।

11/11/2023

খুব ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস। অল্প আঘাতেই আমি ভীষন কষ্ট পাই। কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরন করলেই আমার ভীষণ খারাপ লাগে।
আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলেই আমি ভীষন খুশি হই। কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলেই তার প্রতি আমার ভীষন ভালোবাসা কাজ করে।

আমি যেমন খুব ছোট্ট কিছুতেই ভীষন কষ্ট পাই। তেমনি খুব ছোট্ট কিছুতেই আমি খুব আনন্দিত হয়ে উঠি।🖤

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Word of the day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share