Business Tech BD

Business Tech BD Hello everyone. Here we are providing social media marketing and consultancy to boost your business . This is a trusted page to grab your service instantly .

06/03/2024

বর্তমান জেনারেল শিক্ষা ব্যাবস্থা যে ধ্বংসের দ্বারপ্রান্তে আছে তা মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থার জন্য একটা সুযোগ বলে আমার কাছে মনে হয়।

শিক্ষার্থী এবং অভিভাবকদের মাদ্রাসা মুখী তথাপি ইসলামি শিক্ষার প্রতি অনুরাগী করার জন্য এর থেকে ভাল সময় মনে হয় আর হতে পারে না। তবে তার জন্য প্রয়োজন যত্রতত্র মাদ্রাসা স্থাপন না করে পরিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে একটা সিস্টেমিক কাঠামো গড়ে তুলা। যে কাঠামোটা অবশ্যই আলেয়া মাদ্রাসাগুলোর থেকে টোটালি ভিন্ন একটা পদ্ধতি অনুসরণ করে করতে হবে।

যেখানে শিক্ষার্থীদের শুধু হিফজ আর দ্বীনি ইলমই নয় বরং তার পাশাপাশি আধুনিক যুগের উপযোগী মস্তিষ্ক তৈরী করা হবে। আর তা করতে সবার আগে প্রয়োজন দক্ষ শিক্ষকমন্ডলী এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ আর সুযোগ সুবিধা।

জেনারেল প্রতিষ্ঠান গুলোর মত ব্যাবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর চিন্তা বাদ দিয়ে যদি প্রতিষ্ঠানগুলো দ্বীনি মেহনত নিয়ে কাজ করতে পারে তাহলে তা একটা টেকসই সমাজব্যাবস্থার কাঠামো গড়ে তুলবে অটোমেটিকলি।

মাদ্রাসা শিক্ষাকে এতিম আর লিল্লাহ বোর্ডিং এর ট্যাগ থেকে মুক্ত করার জন্য সমাজের প্রতিষ্ঠিত ইসলামি ব্যাক্তিত্বরা যদি এখনই পদক্ষেপ গ্রহন না করে তাহলে তা আগামী প্রজন্মের জন্য একটা ভয়াবহ পরিবেশ তৈরী হবে।

01/03/2024

বিশ্বাস করেন বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় আমার একটুও খারাপ লাগেনি। শুধু আফসোস হয়েছে।

কেন জানেন? এই অনিরাপদ আর অনিশ্চিত ইট কাঠের নগরীতে জীবনের মেয়াদটা কি আরেকটু দীর্ঘায়িত হতে পারত না?

অবশ্যই হতে পারত। হয়নি কারন এখানে কেউ কারো সাহায্যের জন্য হাত বাড়ায় না। মুঠোফোনের ক্যামেরায় প্রচারিত সংবাদ সবার নিউজফিডে শুধু ভিউজের আশায় ঘুরঘুর করে। সাহায্যের জন্য কিন্তুু নয়।

আর যারা আমাদের নিরাপত্তা দিবে তারা দায় সারা একটা তদন্ত কমিটি করবে। কিন্তুু কোনো ফলাফল জাতি জানতে পারবে না। আর জাতির ফলাফল জানার ই বা কি দরকার? ফলাফল থেকে আগুনের লাইভ দেখাটা এ জাতিকে বেশি পৈশাচিক আনন্দ দেয়।

ডিজিটাল দেশে এত উন্নয়ন হয় কই পানির অভাবে আগুন নিভাতে নিভাতে শত কঙ্কাল ছাই হওয়া ঠেকাতে ফায়ার হাইড্রেন্ট কেন রাস্তায় থাকে না সে প্রশ্ন কিন্তুু কেউ করে না।

নিজের সন্তানদের কি শিক্ষা দেওয়া হচ্ছে? এ বিষয়ে অভিভাবক হিসেবে আপনার আপনার কর্তব্য কি ভেবে দেখেছেন?নতুন শিক্ষাব্যবস্থা নি...
18/01/2024

নিজের সন্তানদের কি শিক্ষা দেওয়া হচ্ছে? এ বিষয়ে অভিভাবক হিসেবে আপনার আপনার কর্তব্য কি ভেবে দেখেছেন?

নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে প্রচুর আলোচনা দরকার। ট্রান্স * ন্ডার হচ্ছে অনেকগুলো পার্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু কথা বলা দরকার পুরো সিস্টেম নিয়ে, শিক্ষাব্যবস্থা নিয়ে।

আজকে এলাকার এক দোকানে গিয়ে দেখি নতুন পাঠ্যপুস্তক নিয়ে কথা কাটাকাটি চলছে। দুই চাচা এই শিক্ষাব্যবস্থার পক্ষে, দুইজন বিপক্ষে।

এই ছবিটা দেখিয়ে বললাম এটা আপনার দশ বছরের বাচ্চাকে শেখানোর ক্ষতিটা বুঝতে পারছেন?

একইসাথে মনে মনে ছেলে-মেয়ে হওয়া নিয়েও বিস্তারিত দেখালাম। দুইজনই চুপ হয়ে গেল।

খোঁজ নিয়ে দেখলাম এলাকার সাধারণ মানুষ— যারা আমাদের এই ফেসবুক কমিউনিটির সাথে নেই, তাঁরাও চিন্তায় আছে এই নতুন কারিকুলাম নিয়ে।

মানুষ কথা বলছে। এক গার্ডিয়ান আরেক গার্ডিয়ানের সাথে শেয়ার করছে। ভয় পাচ্ছে।

এখন সময়টা দাওয়াতের। এই মানুষগুলোর কাছে বিস্তারিত তথ্য এবং এই সংকট মোকাবেলা করার পদ্ধতির দাওয়াত পৌঁছাতে হবে।

এখনই সময়। এই আলোচনা এখনো নতুন। তাজা আছে। এখন অল্প কসরতেই ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে।

যে যে কাজ করতে পারি-

১) এলাকার গার্ডিয়ানদের বিভিন্ন আড্ডায় এই আলাপ তুলতে পারি। মুদি দোকানে, চায়ের আড্ডায়, শপে।

২) শহরের স্কুলগুলোতে সাধারণত বাচ্চাদের নিতে গার্ডিয়ানরা আসেন। সেখানে লিফলেট বিতরণ করা যেতে পারে।

৩) নিজের চেনাজানা মানুষের সাথে শেয়ার করা। তাদের আরও মানুষের কাছে পৌঁছাতে বলা।

৪) শহরের জেনারেল মানুষ সাধারণত জুমাতেই মসজিদে আসে। জুমায় আলোচনা করা। নামাজের পর লিফলেট বিতরণ করা।

৫) সর্বপরি যেভাবে পারা যায় আলোচনা চালু রাখা। বেশিবেশি ছড়িয়ে দেয়া।

এই সুযোগটা কাজে লাগালে ইনশাআল্লাহ যথেষ্ট সচেতনতা তৈরি করা সম্ভব। হয়তো কেউ তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসবে না, কিন্তু সে অন্তত এটুকু জানবে যে তার সন্তানের শিক্ষা ভুল হচ্ছে।
এ যুগের চ্যালেঞ্জ। -||- শিক্ষাব্যবস্থা। ©

দয়া করে হেসে উড়িয়ে দিয়েন না। আজ অন্য কারো সাথে হচ্ছে, কাল যে আপনার পরিবারে এই মহামারী দেখা যাবে না তার নিশ্চয়তা দিয়ে হাস...
15/01/2024

দয়া করে হেসে উড়িয়ে দিয়েন না। আজ অন্য কারো সাথে হচ্ছে, কাল যে আপনার পরিবারে এই মহামারী দেখা যাবে না তার নিশ্চয়তা দিয়ে হাসতেছেন তো?

13/01/2024

অনলাইন বিজনেস:

ব্যবসা, আল্লাহ যাকে হালাল পেশা হিসেবে মর্যাদা দিয়েছেন। এবং নবী করিম (সা:) ব্যাবসা করে আল্লাহর বরাদ্দকৃত রিজিক হতে জীবিকা নির্বাহ করেছেন। সৎ ব্যাবসায়ীদের সম্পর্কে নবী করিম (সা:) বলেন : সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে (তিরমিজি-১২০৯)।

বর্তমান সময় হল তথ্য প্রযুক্তির সময়। যার মাধ্যমে আমরা এখন গোটা দুনিয়ার খবরাখবর নিমিষেই জানতে পারছি। ঠিক তেমনই ভাবে ব্যাবসার ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি এক বিশাল সম্ভবনার ধার হিসেবে গৃহীত হচ্ছে সর্বজন মহলে। একসময় মানুষের ফিজিক্যাল শপগুলো ছিল ব্যাবসার একমাত্র মাধ্যম। কিন্তুু প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে ফিজিক্যাল শপগুলোর পাশাপাশি অনলাইন শপগুলো এখন মানুষের আস্থায় পরিণত হচ্ছে।

অনলাইন ব্যাবসার সবচেয়ে বড় সুবিধা হল আপনার পন্যের কাস্টমার শুধু নির্দিষ্ট একটি এলাকার উপর নির্ভর করে না। বরং যার কাস্টমার হতে পারে পুরো পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ। অনলাইন বিজনেস শুরু করা তেমন কঠিন কিছু নয় আবার একেবারে সহজও নয়। যেকোনো কিছু করার আগে তার বেস্ট আউটকাম পেতে যেমন সঠিক পরিকল্পনার দরকার হয় তেমনি দরকার হয় অনলাইন বিজনেসের ক্ষেত্রেও। আর অনলাইন বিজনেসের আগের করা পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়নই হবে আপনার অনলাইন বিজনেসের সফলতার কারন।

তবে অনলাইন বিজনেস শুরুর আগে কিছু বেসিক জিনিস সবারই জানা প্রয়োজন। আর তা হল :

১. পণ্য/সার্ভিস
২. মার্কেট এনালাইসিস
৩. বিজনেস প্ল্যান
৪. সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন
৫. ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া
৬. প্রয়োজনীয় ডকুমেন্ট
৭. মার্কেটিং এবং সেলস

‍ চলবে..........

একদিন আমরাও বিজয় মিছিল করব ইনশাআল্লাহ্ 🤲✊
08/01/2024

একদিন আমরাও বিজয় মিছিল করব ইনশাআল্লাহ্ 🤲✊

04/01/2024

Welcome to our Business Tech page.

We are here to providing something great.

Stay tuned with us.

Address

Habiganj Sadar
Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share