Zarin's Amplitude

Zarin's Amplitude Make yourself a priority..............

27/10/2025
13/10/2025

ল্যাম্পপোস্টের নিচে হাঁটছিলাম দুজন
আলো আঁধারীতে তোমার মুখটা বেশ মোহময় লাগছিল।

বাতাসে হালকা ঠান্ডা
আমরা দুজনেই চুপ
কথা ছিল তবুও বলিনি। তুমি পাশে ছিলে, এটুকুই বা কম কিসে?
আমরা দুজনেই জানতাম কিছু কথার দরকার হয় না,
কিছু মুহূর্ত কেবল আলোছায়ার ভেতর চুপচাপ বাঁচে।

তোমার ছায়া আমার পাশে পড়ছিল। তোমার বলা দুএকটা লাইন একটু নিয়মরক্ষা তারপর?
তোমার সাথে সাথে পাশে থাকা ছায়া টাও দুরে চলে গেল।

আমি দেখছিলাম
কীভাবে দূরত্বও নীরব হতে পারে।
আমি বুঝেছিলাম
কিছু বিদায় আঁধারে না আলোতেও হতে পারে....!

11/06/2025

13/04/2025

আজকে রাতে খুব চাঁদ দেখতে ইচ্ছে হলো। খুব বেশি মন খারাপ কিংবা খুব বেশি মন ভালো দুটোতেই আমার চাঁদ দেখার ক্রেভিংস হয়। আজকে মন ভালো নেই। বারান্দায় এলাম। মহাশয়ের দেখাও পেলাম। কিন্তু মনে শান্তি পেলাম না। ইচ্ছে হলো গ্রীল গুলো খুলে রেখে কিংবা বুর্জ খলিফার ছাদে গিয়ে চাঁদ দেখতে। যদি সম্ভব হতো তাহলে চাঁদের এক্কেবারে কাছে বসে হা করে তাকিয়ে থেকে মহাশয় কে দেখতে দেখতে দুঃখ গিলতাম।

আমি বসে আছি বারান্দায়। ঘড়িতে দুইটা ত্রিশ। সামনের বিল্ডিং এর দুইটা জানালায় আলো জ্বলছে। আচ্ছা তাদের ও কি আজকে মন খারাপ? নাকি মন ভালো? ইচ্ছে হলো ওদের ডেকে জিগ্যেস করি ওরা কেমন আছে। ওদের মন ভালো কিনা। যাই হোক এইযে সবার মন ভালোর চিন্তা করি? আমার মন ভালোর চিন্তা কজন করেছে সেটা নিয়ে অভিযোগ নেই ।

গান প্লে করলাম মহিনের ঘোরাগুলি, ভীনদেশী তারা, যখন নীরবে দুরে । বেশ এখন দুঃখ গুলো জমে যাচ্ছে। এই যে ঘটা করে শেষ রাতে যদি আসর না জমাতাম তাহলে দুঃখ গুলো বট গাছের মতো অনড় হয়ে যেতো । এই সব সুখ দুঃখ মিলিয়ে পাপী আমি চাঁদ দেখতে দেখতে উপড়ের মালিকের কাছে ক্ষমা চেয়ে নিলাম। না জানি পরের বছর এ দিন টা আবার পাই কিনা। আজকের তারিখ টাতে আমার কারণবসতই মন খারাপ থাকে। মন খারাপ থাকলেও আমাকে জন্ম দিয়েছেন যিনি তার কাছে চিরকৃতজ্ঞ আমি।

আজ ১৩ ই এপ্রিল। রোজ রবিবার।

বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে 🖤
10/04/2025

বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে 🖤

freedom feels like🤍
27/09/2024

freedom feels like🤍

27/09/2024




rain rain come again💧
30/06/2024

rain rain come again💧

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zarin's Amplitude posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarin's Amplitude:

Share