Stories 2.0

Stories 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Stories 2.0, Hatiya, Noakhali, Hatiya.

ভারী বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে, হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতিহাতিয়া প্রতিনিধি: ভারী বৃষ্টিতে নোয়াখালীর দ্বীপ...
30/04/2026

ভারী বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে, হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি

হাতিয়া প্রতিনিধি: ভারী বৃষ্টিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে পানি জমে গেছে। ধান কাটার মৌসুমে হঠাৎ এমন বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।

গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বহু ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবারের টানা ভারী বৃষ্টিতে বোরো ধানসমূহ পানিতে ডুবে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাটা ধানের পাড়াগুলো পানিতে ভাসছে। আর যেসব ধান এখনো কাটা হয়নি, সেগুলো পানির নিচে নিমজ্জিত রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার হাতিয়ায় প্রায় ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে, অবশিষ্ট অর্ধেক এখনো মাঠে রয়েছে। বর্তমানে সবই ঝুঁকির মধ্যে রয়েছে।

হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃষক জুয়েল বলেন, ঋণ করে প্রায় ২ একর বর্গা জমিতে বোরোধান চাষ করেছি। এখন যা কেটেছি তা পানিতে ভাসছে, আর বাকিগুলো ডুবে রয়েছে। পাশের বাড়ির লোকজন গরু দিয়ে ধান নষ্ট করে ফেলছে।

একই এলাকার হাজি খবির উদ্দিন জানান, নিজের প্রায় ৫ একর জমিতে চাষ করেছি। অর্ধেক কাটা হয়েছে, বাকি অর্ধেক এখনো মাঠে। কাটা ধানগুলো পানিতে ভাসছে।
শাহীন আলম প্রায় ৪ একর জমিতে চাষ করেছেন। তার অবস্থাও একই।

পৌরসভার ২ নং ওয়ার্ডের নাজমুল হোসেন আক্ষেপ করে বলেন, তার প্রায় ৪০ একর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কিছু নিজে চাষ করেছেন, বাকিগুলো বর্গা চাষীদের মাধ্যমে। মার্কাজ মসজিদের পূর্ব পাশে এবং ওছখালী বাজারের উত্তর পাশে চাষ করা জমির প্রায় সব ধান পানিতে নিমজ্জিত। এতে তার এবং চাষীদের সীমাহীন ক্ষতি হবে, যা পুষিয়ে ওঠা কঠিন।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খবর পাওয়া গেছে, বোরো ধানের অধিকাংশ জমি পানির নিচে তলিয়ে গেছে। পুরো তথ্য-উপাত্ত সংগ্রহের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এবং তা ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে।

আবহাওয়া অধিদপ্তরের এক প্রেসনোটে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় এ অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ: হাতিয়া পোস্ট । Hatiya Post

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী আধুনিক রাডার স্থাপন করা হয়েছে। বহু বছরের পরিক...
26/04/2026

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী আধুনিক রাডার স্থাপন করা হয়েছে। বহু বছরের পরিকল্পনা, জটিলতা ও দেরি পেরিয়ে অবশেষে এই প্রকল্প বাস্তবে রূপ নিয়েছে।

২০০৫ সালে অত্যাধুনিক রাডার স্থাপনের উদ্যোগ প্রথম নেওয়া হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ফ্রান্সভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেস গ্রুপের সরবরাহকৃত এই রাডার এখন বাংলাদেশের আকাশসীমা পর্যবেক্ষণে নতুন সক্ষমতা যোগ করেছে।

এই রাডার ব্যবস্থার মাধ্যমে দেশের সম্পূর্ণ আকাশসীমা নজরদারির আওতায় আনা সম্ভব হয়েছে—যা অতীতে কখনো পুরোপুরি সম্ভব ছিল না। ঢাকায় বসেই এখন বঙ্গোপসাগর পর্যন্ত নজরদারি চালানো যাবে, যা বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অগ্রগতি।

প্রকল্পটি নানা সময় প্রশাসনিক ও আর্থিক জটিলতায় থমকে গেলেও শেষ পর্যন্ত বেবিচকের নিজস্ব অর্থায়নে প্রায় ৭৩০ কোটি টাকার বেশি ব্যয়ে এটি বাস্তবায়িত হয়েছে। গত বছর রাডারের কাজ সম্পন্ন হয় এবং এ বছর ২০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই রাডার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজগুলোর গতিবিধি আরও নির্ভুলভাবে নজরদারি করা যাবে। নিয়ম ভঙ্গ বা শুল্ক ফাঁকির মতো বিষয়গুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, যা আর্থিক দিক থেকেও দেশের জন্য লাভজনক হতে পারে।

সবচেয়ে বড় কথা, দেশের আকাশ ও সমুদ্রসীমা নজরদারিতে এখন এক নতুন অধ্যায় শুরু হলো। সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলা, রিয়েল-টাইম তথ্য সংগ্রহ এবং সামরিক-বেসামরিক সমন্বয়—সব মিলিয়ে এই রাডার ব্যবস্থা বাংলাদেশের সার্বভৌম আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাতিয়া তে উন্নয়নের ছোঁয়া ঘরে ঘরে...
26/04/2026

হাতিয়া তে উন্নয়নের ছোঁয়া ঘরে ঘরে...

টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় হাতিয়ায় জরিমানাসাইফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ডহাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া ...
24/04/2026

টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় হাতিয়ায় জরিমানা
সাইফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বেকের বাজার এলাকায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগে সাইফ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে দেখা যায়, টিসিবির পণ্য নির্ধারিত পরিমাণের চেয়ে কম ওজনে সরবরাহ করা হচ্ছে, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

হাতিয়ায় সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা, জরিমানা ৫০ হাজার টাকামোবাইল কোর্টে দণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণাহাতিয়া প্রতিনি...
24/04/2026

হাতিয়ায় সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা, জরিমানা ৫০ হাজার টাকা
মোবাইল কোর্টে দণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার খাসেরহাট এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। জানা যায়, অভিযানে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ একটি দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, খাল ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে খাল দখল বন্ধ হবে এবং পরিবেশ ও পানি চলাচলের স্বাভাবিকতা বজায় থাকবে।

স্ট্রোকে মারা গেলেন জাহাজমারা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল বনিকএলাকায় শোকের ছায়া, ব্যবসায়ী মহলে শোক প্রকাশহাতিয়া প্রতিনিধ...
21/04/2026

স্ট্রোকে মারা গেলেন জাহাজমারা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল বনিক
এলাকায় শোকের ছায়া, ব্যবসায়ী মহলে শোক প্রকাশ

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারের পরিচিত স্বর্ণ ব্যবসায়ী সজল বনিক স্ট্রোক করে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সজল বনিক দীর্ঘদিন ধরে জাহাজমারা বাজারে সুনামের সঙ্গে স্বর্ণ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার ভদ্র আচরণ ও ব্যবসায়িক সততার জন্য তিনি এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন।

তার মৃত্যুর খবরে স্থানীয় ব্যবসায়ী মহল, স্বজন ও পরিচিতদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, সজল বনিকের মৃত্যুতে বাজারে একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ীকে হারানো হলো, যা অপূরণীয় ক্ষতি।

নিউজঃ হাতিয়া পোস্ট । Hatiya Post

ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল, হাতিয়াবাসীর নতুন আশাহাতিয়া প্রতিনিধিঃ ভাসানচরকে চট্টগ্রামের সন্দ...
21/04/2026

ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল, হাতিয়াবাসীর নতুন আশা

হাতিয়া প্রতিনিধিঃ ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টরা বলছেন, ভাসানচর হাতিয়া উপজেলার অংশ। এই চরকে সন্দ্বীপ উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের অন্যায পদক্ষেপ নিয়েছিল। এখন হাইকোর্ট রুল জারি করায় ভাসানচর ইস্যুতে হাতিয়াবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

রুলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের জারি করা ২০২৬ সালের ১৩ জানুয়ারি ০৫ নং অফিস স্মারক কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি নোটিশ দেওয়া হয়।

এর আগে, হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু) এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

রিটকারী পক্ষের প্রতিনিধি ও ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আদালতে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আশা করছি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

হাতিয়া দ্বীপ সমিতির সদস্য ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপাজ উদ্দিন জানান, “ঐতিহাসিক দলিল, মানচিত্র ও স্যাটেলাইট ইমেজসহ প্রয়োজনীয় সব তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।”

সিনিয়র সাংবাদিক ও লেখক এম. দিলদার উদ্দিন বলেন, “একসময় সন্দ্বীপ নোয়াখালীর অংশ ছিল। ভৌগোলিকভাবে হাতিয়া ও সন্দ্বীপ খুব কাছাকাছি অবস্থানে ছিল—এক দ্বীপ থেকে অন্য দ্বীপের শব্দও শোনা যেত। নদীভাঙনের কারণে অবস্থান পরিবর্তন হলেও প্রশাসনিক সীমানা কখনো পরিবর্তিত হয় না। সে বিবেচনায় ভাসানচর হাতিয়ারই অংশ।”

আদালতের জারি করা রুলের জবাব দিতে বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এবং পরবর্তী শুনানির মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ২০২৬ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম (সন্দ্বীপ)-নোয়াখালী (হাতিয়া) অংশে আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত টিমের জরিপ অনুযায়ী ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিবাদে দ্বীপ উপজেলা হাতিয়াসহ গোটা নোয়াখালীসাবী ক্ষোভে ফুঁসে ওঠে। ঢাকা মেইলসহ বিভিন্ন গণমাধ্যম সে বিক্ষোভের প্রতিবেদন প্রকাশিত হয়।

নিউজঃ হাতিয়া পোস্ট । Hatiya Post

হাতিয়ায় জলবায়ুজনিত জেন্ডার সহিংসতা ঝুঁকি হ্রাসে কর্মসূচিহাতিয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহসহ বিভিন্ন ...
21/04/2026

হাতিয়ায় জলবায়ুজনিত জেন্ডার সহিংসতা ঝুঁকি হ্রাসে কর্মসূচি

হাতিয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বাড়ার ফলে নারীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তাপপ্রবাহের সময় গৃহস্থালি কাজ ও রান্নার কারণে অতিরিক্ত তাপের মুখোমুখি হয়ে নারীরা স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) ঝুঁকিতেও পড়ছেন। এ প্রেক্ষাপটে নোয়াখালীর হাতিয়ায় “মর্যাদার সাথে সহনশীলতা” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৫টি পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) সভানেত্রীসহ প্রায় ১০০ জন সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউএনএফপিএ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান এবং ইউএনএফপিএ’র জিবিভি ইন ইমার্জেন্সি অফিসার সামসাদ খান। কর্মসূচি পরিচালনা করেন প্রাণ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি।

বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো উপকূলীয় এলাকা হাতিয়াতেও তাপপ্রবাহের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যা নারীদের জন্য দ্বিগুণ ঝুঁকি তৈরি করছে—একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, তাপপ্রবাহ মোকাবিলায় পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিশ্রাম, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার এবং কাজের সময়সূচি সামঞ্জস্য করা প্রয়োজন। পাশাপাশি জিবিভি রেফারেল পথওয়ে সম্পর্কে ধারণা রাখা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য হাতপাখা, গামছা এবং জিবিভি রেফারেল পথওয়ে সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পল্লী মাতৃকেন্দ্রগুলোর কার্যক্রম আরও জোরদার করতে ১৫টি আরএমসি’র সভানেত্রীদের মধ্যে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা ও প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এসব সহায়ক উপকরণ পল্লী মাতৃকেন্দ্রগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নারীদের ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজঃ হাতিয়া পোস্ট । Hatiya Post

"র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানে নোয়াখালীর হাতিয়া থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রাকিব (২৮) কে...
21/04/2026

"র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানে নোয়াখালীর হাতিয়া থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রাকিব (২৮) কে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার"

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জসি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, বর্ষণকারী ও বিভিন্ন অপপ্রমীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখলী এর অভিযানিক দল নোয়াখালীর হাতিয়ার ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ রাকিব (২৮) কে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ খানা এলাকা হতে ইং-২০/০৪/২০২৬ তারিখ ১৬.০৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, মাফলার ভিকটিম গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিব (২৮), পিতা-সফিফল আলম তাহের, মাতা-হালিমা খাতুন, সাং-দক্ষিণ ভূইয়াগ্রাম, ০১নং ওয়ার্ড, ০২নং চানন্দী ইউপি, থানা-হাতিয়া, মেলা নোয়াখলী এর ছোট ভাইয়ের স্ত্রী।

ঘটনার দিন ইং-১২/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকার মধ্যে ভিকটিমের স্বামী বাড়ীতে না থাকায় ধৃত আসামী মোঃ রাকিব (২৮) ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বাদীর উত্তরণ এজাহারের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। এ প্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজহারনামীয় আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব ১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন রাজবাড়ী রেস্তোরা এন্ড মিনি পার্ক এর সামনে পাকা রাস্তার উপর হতে ইং-২০/০৪/২০২৬ তারিখ ১৬.০৫ ঘটিকায় বর্ণিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় মূল আসামী মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়খালী জেলার সুধারাম থানায় অগ্রজর করা হয়েছে।

সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারালেন নোসকের মেধাবী শিক্ষার্থী আনিকা ভৌমিকডেস্ক রিপোর্ট :সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হার...
21/04/2026

সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারালেন নোসকের মেধাবী শিক্ষার্থী আনিকা ভৌমিক

ডেস্ক রিপোর্ট :
সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারালেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রসূতি আনিকা ভৌমিক।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত এ্যাপোলো হসপিটালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

আনিকা ভৌমিকের বাকি মেডিক্যাল প্রসেস সম্পন্ন করার জন্য তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী আনিকা ভৌমিকের বাড়ি নোয়াখালীর পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। মেডিকেল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে সনাতনী ধর্মীয় আনুষ্ঠানিকতায় সৎকার করা হবে বলে জানা গেছে।

এদিকে নোসকের মেধাবী শিক্ষার্থী আনিকা ভৌমিকের অকাল মৃত্যুতে তার পরিবার আত্মীয়স্বজন ও সহপাঠীরা শোকে স্তব্ধ হয়ে গেছে।

News: Hatiya Post

হাতিয়ায় হাম-রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধনইউএনও রাসেল ইকবালের উপস্থিতিতে শুরু টিকাদান কার্যক্রমহাতিয়া...
21/04/2026

হাতিয়ায় হাম-রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন
ইউএনও রাসেল ইকবালের উপস্থিতিতে শুরু টিকাদান কার্যক্রম

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্দিষ্ট বয়সসীমার শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।”

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইন সফল করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

নিউজঃ হাতিয়া পোস্ট । Hatiya Post

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সিলিং ফ্যান বিতরণগরমে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসনের উদ্যো...
21/04/2026

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সিলিং ফ্যান বিতরণ
গরমে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসনের উদ্যোগ

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের জন্য গরমে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাতিয়া পৌরসভার অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

জানা যায়, তীব্র গরমের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিলিং ফ্যান স্থাপনের মাধ্যমে ওয়ার্ডগুলোতে বাতাস চলাচল বৃদ্ধি পাবে এবং রোগীরা কিছুটা স্বস্তি পাবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে হাসপাতালের পরিবেশ অনেকটাই আরামদায়ক হবে এবং চিকিৎসা গ্রহণে সুবিধা বাড়বে।

নিউজঃ হাতিয়া পোস্ট । Hatiya Post

Address

Hatiya, Noakhali
Hatiya
3890

Telephone

+8801626051141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stories 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share