26/07/2026
দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির দায়িত্বে
ঢাকার সরকারি বাঙলা কলেজের অন্যতম বিতর্ক সংগঠন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান শওকত জামিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক অধ্যাপক সায়মা ফিরোজ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বি.এম. তাসমিয়াহ তামিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শওকত জামিল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক শাহনাজ কাউসার পপি, সংগঠনের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাদী এবং সাবেক সাধারণ সম্পাদক মুদাচ্ছির হোসেন জামিল।
বিসিডিএস ২০২৬–২০২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
• সভাপতি : বি.এম. তাসমিয়াহ তামিম
• সহ-সভাপতি : মোঃ তানভীর উদ্দিন খান
• সহ-সভাপতি : রাবিয়া বর্শিরি সাথী
• সাধারণ সম্পাদক : শওকত জামিল
• যুগ্ম সাধারণ সম্পাদক : উম্মে হাবিবা
• সাংগঠনিক সম্পাদক : মেহেদী মৃধা
• অর্থ সম্পাদক : কাজী মোঃ খালিকুজ্জামান
• দপ্তর সম্পাদক : মোঃ আমানুল্লাহ
• কার্যনির্বাহী সদস্য : মোসা. রোকাইয়া ফেরদৌস সিমা, আবিদা রহমান অর্পিতা, রুকাইয়া হাফিজ, সামিয়া বিনতে সহিদ ও খন্দকার মোঃ জারিফ।
উল্লেখ্য, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত জামিল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান। তিনি বর্তমানে হাতিয়া ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ (সরকারি বাঙলা কলেজ)-এরও দায়িত্বে রয়েছেন। বিতর্কচর্চা, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই শিক্ষার্থী মহলে প্রশংসিত হয়েছে।
দ্বীপ হাতিয়ার এই তরুণ বিতার্কিকের এমন অর্জনে স্থানীয় শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।