Online All Job Apply Help•∆•

Online All Job Apply Help•∆• ঘরে বসে অনলাইনে সঠিক ও নির্ভুল ভাবে সকল চাকরি আবেদন অল্প টাকায় করতে আমাদের সাথে যোগাযোগ করুন।ধন্যবাদ

 #সাইকোলজি  ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী। সাধারণত যারা লোকসমাগম এরিয়ে চলে এবং একা-একা নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করে...
01/05/2022

#সাইকোলজি

ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী। সাধারণত যারা লোকসমাগম এরিয়ে চলে এবং একা-একা নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করে তাদেরকে ইন্ট্রোভার্ট বলে।

আপনি কি একজন অন্তর্মুখী মানুষ?
চিনবেন কিভাবে?
নিজের সাথে মিলিয়ে নিন!
সব গুলো আপনার সাথে পুরোপুরি নাও মিলতে পারে। ইন্ট্রোভার্টদের অনেক স্তর আছে। মোটামুটি কাছাকাছি মানুষিকতার হলেই আপনি একজন ইন্ট্রোভার্ট।

১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।

৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।

৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।

১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।

২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।

২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট, এই দুটোর মধ্যে কোনটা ভাল আর কোনটা খারাপ, তা নিয়ে তর্কের সুযোগ নেই। কেননা, প্রত্যেক চারিত্রিক বৈশিষ্ট্যের ভাল-মন্দ দুটোই আছে। যদিও ইন্ট্রোভার্ট-এক্সট্রোভার্ট সম্পূর্ণ দুটি বিপরীত চরিত্র, কিন্তু অনেকের মধ্যেই দুই ধরনেরই বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায়। এ দুটোর মধ্যে যাদের মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়, তাদের সেটাই অভিহিত করা হয়।

02/03/2022

- একটা পিচ্চি মেয়ে নতুন fb account খুলেই আমাকে friend request পাঠালো,,☺️

৭ দিন ঝুলাই রাখলাম,, তারপর accept করলাম,,😃

তখনি মেসেজ আসলো :
ভাইয়া ট‍্যাগ করে কিভাবে?😁

ট‍্যাগ করা শিখিয়ে দিলাম ,স্ক্রিনসট সহ,,😏

মেয়েটি আমাকেই প্রথম ট‍্যাগ দিল,,😯

তারপর মেসেজ দিল ভাইয়া পেরেছি,,,
অনেক ধন‍্যবাদ আপনাকে...😉😉

ভেবেছিলাম ওখানেই সবকিছু শেষ হয়ে যাবে,,কিন্তু না,,😊😊

কিছুদিন পর আবার মেসেজ আসলো ভাইয়া..😊মেসেজ গ্রুপ খুলবো কিভাবে?😊

শিখিয়ে দিলাম সেটাও,,☺️
শিখিয়ে দেওয়ার সাথে সাথেই একটা মেসেজ গ্রুপ খুলে এড করে নিল আমাকে,,😯😮🤔

কিছুদিন পর আবারো মেসেজ আসলো,,😌
-ভাইয়া রিলেশনশিপ কেমনে লাগায়??😐😐

সেটাও শিখিয়ে দিলাম,সাথে সাথে আমার আইডির সাথে এড করে দিল,,😯🤨🤔😏

একটু আগে মেসেজ করলো
-ভাইয়া ব্লক করে কিভাবে??🤨🤔

~এখনো রিপ্লাই দেইনি,,😍
-কারন আমি জানি,,,
উনি আমাকে দিয়েই প্রথম টেস্ট করবে,,😛😜😃😄
Copy
#কালেরলেখক

21/02/2022

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

¤ বরকত -- হা হা হা,
কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম,
প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার
অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা
আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,,
রাসূলের আদর্শ )

হে আল্লাহ !
আমার জানা অবস্থায়
তোমার সাথে শিরক করা হতে,,
তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে
আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও।

#মুসলিম_লাইফ

20/02/2022

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸

১। বাংলা বই বলে : সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়।🤔

ফিজিক্স বই বলে : সূর্য ডুবে ও না ওঠে ও নাহ। পৃথিবীটা ঘুরে!🙄

২। বাংলা বই বলে : মানুষের সকল শক্তির আধার হচ্ছে চেতনা ও মুল্যবোধ।😐

জীববিজ্ঞান বই বলে : মানুষের সকল শক্তির আধার হচ্ছে মাইটোকন্ড্রিয়া!😄

৩। বাংলা বই বলে : পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌছে দেও সর্গের শুখ!😌

ফিজিক্স বই বলে : পৃথিবী হচ্ছে কমলালেবুর মত গোল। এর কোন কোনা নাই!😒

৪। বাংলা বই বলে: যারা মানবকল্যানে কোন ভূমিকা রাখতে পারে নাহ, তারা হল অপদার্থ!😭

রসায়ন বই বলে : কোন মানুষই অপদার্থ নয়।😋 সকল মানুষই পদার্থ।😌 কারন মানুষের ভর আছে,জায়গা দখল করে, বল প্রয়োগে মানুষ বাধা প্রধান করে!🤕🤕

৫। বাংলা বই বলে : মানুষকে হৃদয় থেকে ভালবাসো!😘

জীববিজ্ঞান বই বলে : ভালোবাসা অার ভাল লাগায় হৃদপিন্ডের কোন ভূমিকা নাই!😦

- কী করবোরে ভাই!🤔 এগুলা কি বই পড়ি একটার সাথে আরেকটা কোনো মিল নাই!🙂

#কালেরলেখক

[সাইকোলজিক্যাল পোস্ট]সবার জানা উচিত-এমবিভার্ট (Ambivert)আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর...
17/02/2022

[সাইকোলজিক্যাল পোস্ট]
সবার জানা উচিত-
এমবিভার্ট (Ambivert)

আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর্থাৎ কেউ খুব মিশুকে হয়(Extrovert) কেউ আবার নিজের মত একা থাকে(Introvert)। কিন্তু এদের মাঝামাঝি আরেক ভাগ আছে যারা কখনো ইন্ট্রোভার্ট আবার কখনো এক্সট্রোভার্ট।

এদেরকে বলা হয় এমবিভার্ট।
জীবনে চলার পথে সবচেয়ে বেশি সমস্যা এমবিভার্টদের হয়। যারা এমবিভার্ট তারা মাঝে মাঝে খুব হৈ চৈ করতে ভালোবাসে আবার মাঝে মাঝেই একা থাকতে ভালোবাসে।এরা সহজে সবার সাথে মিশে যায় কিন্তু তবুও এদের অনেক ফ্রেন্ড থাকেনা আবার এরা একদম একাও থাকেনা।

গুটিকয়েক ফ্রেন্ড নিয়েই এরা থাকে।
এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শত কষ্ট হলেও এরা মুখ ফুটে বলবেনা কিছু আপনাকে। বরং সেই কষ্ট সহ্য করেই হাসিমুখে থাকবে।
তাই এদের মন খারাপ হলেও সেটা মুখে না বলা পর্যন্ত আপনি সেটা ধরতে পারবেননা।

ওদের একটা আলাদা জগৎ থাকে।
নিজেদের চারপাশে এরা একটা দেয়াল বানিয়ে নেয়।সে
জগতে আপনি চাইলেই প্রবেশ করতেই পারবেননা।
বরং সেখানে প্রবেশ করার চাবি হচ্ছে আপনার ভালোবাসা আর ভরসা করার মতো ভালো ব্যবহার।

এমবিভার্টরা যাকে ভালোবাসে তাকে খুব মন দিয়ে
ভালোবেসে ফেলে। আর তাই কষ্টটাও বেশি পায়।
কিন্তু তবুও এরা আপনার খারাপ চাইবেনা কোনোদিন।এরা আপনার প্রতি ভরপুর ফিলিংস রেখেও আপনার থেকে নিদিষ্ট দূরত্ব চলবে আপনি চাইলেও সেটা বুঝাতে পারবেনা। এদের সবচেয়ে বড় সমস্যা হয় কেউই এদের বুঝতে পারেনা।

কারণ যে মানুষটা ঠিক একটু আগেই অনেক খুশি ছিলো হঠাৎ করেই সে বদলে গিয়ে একা থাকতে চাইলে কেউই সেটা ভালোভাবে নিবেনা।
তখন বেশিরভাগই তাদের ভুল বুঝে। কেউই বুঝেনা এখানে এদের কোনো হাত নাই। কেউ চাইলেও এদের এই চেঞ্জ হওয়া আটকাতে পারবেনা।

এমবিভার্টরা মাঝে মাঝে নিজেদের ভীষণ একা ভাবে।কারণ মন খুলে কথা বলার মতো কেউ হয়তো নেই।
এদেরকে শামুক বলা যায়।
কারণ এরা বাহিরের দিকে শামুকের মতো শক্ত খোলস পরে থাকে কিন্তু এদের ভিতরটাও শামুকের শরীরের মতো নরম।
তাদের নিজেদের জগতে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন,তখন বুঝবেন সে আসলে আপনার চেনার চেয়েও কতটা অন্যরকম। তখন হয়তো আপনি তাকে আরও বেশি ভালোবেসে ফেলবেন।

কিন্তু প্রবেশ করার অধিকার পেয়েও আপনি যদি তার সেই ভরসা-বিশ্বাস একবার ভেঙে ফেলেন তখন তার সেই জগৎ টা ভেঙে চুরমার হয়ে যায়।
সে তখন ভীষণ একা হয়ে যায়।
এমবিভার্টদের ঠকানো অনেক সহজ।

#সংগৃহীত
#কালেরলেখক

04/02/2022

"একটি রাসায়নিক চিঠি"

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে,
এমতাবস্থায় ভার্সিটির Applied Chemistry তে পড়া এক ছাত্র রাগে দুঃখে তার প্রেমিকাকে চিঠি লিখছে এভাবে...
প্রিয় অ্যান্টিমনি,
এই পাতাঝরা শীতে তোমার প্রতি রইলো অামার অার্সেনিক মুক্ত শিশিরের ভালোবাসা। এই কনকনে
শীতেও তোমার প্রতি অামার ভালোবাসা হিলিয়াম, নিয়নের মতো এতটুকুও নিষ্ক্রিয় হয়নি। বরং
অায়রনের মতো অারও দৃঢ় হয়েছে। তোমার বাবাকে বলে দিও অামার ভালোবাসায় কোনো ফরমালিন নেই। অামার ভালোবাসা টলেন
বিকারকের মতো রঙিন ও পবিত্র। অামার ভালোবাসা অার্গন এর মতো এতোটা নিষ্ক্রিয় নয় যে, সালফিউরিক এসিড ছুড়লেই অামাদের ভালোবাসা অালাদা হয়ে যাবে। দরকার হলে
তোমার বাবার মুখে কাঁদুনে গ্যাস ছুড়ে তোমাকে তুলে নিয়ে অাসবো। তবুও অন্য কারো সাথে তোমার সমযোজী বন্ধন কিছুতেই হতে দেব না।
শুনেছি তোমার বাবা মারকারির ব্যবসা করে। দরকার হলে অামি গোল্ড এর ব্যাবসা করে তোমাকে রাজরানী বানিয়ে রাখবো। এরপরও
যদি তোমার বাবা অামাদের মাঝে প্রভাবক হিসেবে অাসে তাহলে হাইড্রোক্লোরিক এসিড দিয়ে তোমার বাবাকে হালকা ছুয়ে দেব।
ব্যাস, খেল খতম!!

অায়োডিনহীন লবণ অার তুমি ছাড়া অামার জীবন একই। তুমিহীনা এ জীবন অার্সেনিকের মতো বিষাক্ত। তোমার শূন্যতায় অাজ অাষ্ট দিন অামি
অ্যালকোহল পানে মত্ত। একমাত্র তুমিই পারো অামাকে এখান থেকে ফিরিয়ে পানি অার গ্লুকোজ
খাওয়াতে।

তুমি অামার বেঁচে থাকার অক্সিজেন। তুমি তোমার বাবাকে কার্বন ডাই অক্সাইড এর মতো ত্যাগ করে
অামার কাছে চলে অাসো মনি। হালকা হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের মতো তোমায় নিয়ে উড়ে
চলে যাবো ঐ দূর দেশে। সেখানে তুমি অামি বিক্রিয়া করে গড়বো সুখের নীড় ।।

ইতি,
তোমার-
অাদরের কোবাল্ট...


#কালেরলেখক

03/02/2022

🌿কবিতার নাম
শালা আমিতো অবাক
______ ______ _____ _____
নিশিরাতে জেগে দেখি,🌉
গাছের ডালে কাক,
শালা আমিতো অবাক!!😬

চোর ঢুকেছে ঘরের
ভেতর,😦
দরজা ছিলো ফাঁক?😳
শালা আমিতো অবাক!😲

মোবাইল
নিলো,টিভি নিলো,
রিমোট না হয় থাক?📱🖥️⌨️
শালা আমিতো অবাক!!😮

পাচ্ছে যা তা নিচ্ছে ভরে, দুই
হাতেরই
মুঠোয়
করে,🤛🤛
চোরটা তো নির্বাক,
শালা আমিতো অবাক!!🙀

সব মালামাল
বস্তা ভরে,
চোর
পালালো চুরি করে,
যাক না চলে যাক,🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
শালা আমিতো অবাক!!🙊

মধ্যরাতে অন্ধকারে,
কুত্তা ডাকে জোরে জোরে,
শিয়ালরা
দেয়
হাক?🐕‍🦺🐕
শালা আমিতো অবাক!!🦁

ভয়ে শরীর
শিউরে ওঠে,
না জানি আজ
কি যে ঘটে?🥺
আবার ডাকে কাক?
শালা আমিতো অবাক!!😵

হয়নি রাতে তেমন
কিছু,
কোন ভূতই
নেয়নি পিছু,
বেঁচে গেছি যাক......🙂
শালা আমিতো অবাক!!🤔

সকালে দেখি পুরো পাড়া, মারছে
সবাই
বেরেআমি মারছে তারা,
চোরটা নাকি পড়ছে ধরা, চোরের
মাথায়
টাক,😱
শালা এবারতো আমি পুরাই অবাক...!!🥴🥴.. 🌿


#কালেরলেখক
কালের লেখক

03/02/2022

😃 জীবনের ১৩টা সুন্দর মুহূর্ত 🥰


১।জীবনের প্রথম প্রেমে পড়া😃

২।শেষ পরীক্ষাটা শেষ করার পর😊

৩। সকালে ঘুম ভাঙ্গার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে😀

৪। একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবেনা😀

৫। বার বার একজনের সাথে দেখা হওয়া,যাকে খুব ভাললাগে আপনার🥰

৬।পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টাইনি,সব আগের মতো🥰

৭। সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা🥰

৮।ভালবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা❤️

৯।ছুটির দিনে সন্ধ্যায় কোন পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া🥰

১০। নিঃস্তব্ধ রাস্তায় একা হাটা এবং গান শোনা😊

১১। বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া🥰

১২।আয়নার সামনে দাড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা😃

সবশেষ,

১৩। যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে 🥰

হাসতে থাকুন সবসময়..কারণ,,হাসিতে আপনাকে সত্যি দারুণ লাগে....সত্যিই।🥰❤️

#কালের_লেখক
কালের লেখক

01/02/2022

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত।😊🌸

-১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জুটে না।🙂

-১৮ বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়।🙂

-২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই ৫ বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে।😊

-২২ বছর বয়সে যখন বান্ধুবিদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর "বাচ্চা ছেলে"!😞

-২৪ বছরে মেয়েরা যখন পড়াশুনা প্রায় ক্ষ্যান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু"!😑

-নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন,যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না-তাঁকেও দায়িত্ব নিতে হবে,সংসার,বউ,বাচ্চা"র
!"🙂

-নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ,আত্নীয়-স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে-"ছেলে কি করে..?প্রতিষ্ঠিত তো..?🤔😐

-অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও,ছেলেটার সামনে একটাই অপশন , "কিরে আর কবে চাকরি পাবি.!"🙂

-বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিন গুলোতে প্রফেসর লেকচারে বলতেন "রিযিক আল্লাহর" হাতে, এটা নিয়ে দুঃশ্চিন্তা করবে না,😊🙃

-অথচ, তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান.!"😒☹

-চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা-বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না।😥

-এতদিন পরে একটু স্বচ্ছল..!" সুন্দরি মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে,এই বুইড়া ব্যাটা সম্পদ লোভী আবার অল্প বয়স্ক মাইয়া ও খুঁজে!"😕😔

-বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা..!"🙃

-কিংবা সন্তানের শহরের "স্কুল কলেজের" কথা ভেবে নিজেই একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে।😢

-কাজের বুয়ার রান্না,একাকী বিষণ্ণতা আর কোনো জেলা/উপজেলায় পাক্ষিক-মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়,ডায়াবেটিস বাঁধে খেয়ালও থাকে না।😢💔

বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু,সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না।😪

-তবুও এই সমাজ বলে আহ.!"ছেলেরা কত স্বাধীন এতো কিছু করার পর ও বলে ছেলেরা ভালবাসতে জানে না।🙂💔
#সংগীহিত
#কালের_লেখক
কালের লেখককালের লেখককালের লেখক

31/01/2022

_"Valentine অর্থ কী?..
_ভালোবাসা.!.

__" কোন dictionary তে পেয়েছেন.!.

এখনই সার্চ দেন! দেখেন তো পান কিনা!

" কখনো না!
__________"কারণ

কোন dictionary তে valentine অর্থ দেওয়া নাই! তবে যদি valentine অর্থ ভালোবাসা হয় তাহলে কতজন ছেলে মেয়ে একে অন্য কে এইটা বলেছে যে
I valentine you..!

এখন বলেন?

কিন্তু valentine day অর্থ ভালবাসা দিবস!
কিভাবে!
___অযথা-
"মনে রাখতে হবে এটা মুসলিম নিধন করার একটি চাল!
"আসুন জেনে নিই এই.
Valentine day কি করে আসলো!

_ খৃষ্টীয় এক পাদ্রী।কখনো কখনো গির্জার মাঝেই ধর্ষণ করে!আবার কখনো কখনো নারী বৈরাগ্যবাদীদের সাথে গড়ে তোলে অবৈধ সম্পর্ক!

_বৈধ সম্পর্ক বিয়ের ধার না ধারলেও অবৈধ প্রেমেই জীবন কাঁটায় সে!

_এমনই এক পাদ্রী হলো ভ্যালেন্টাইন।.

যাকে এক রাজা গ্রেফতার করে জেলে বন্দি করে রাখে!আর কারাগারের কারারক্ষীর অন্ধ মেয়ের সাথে গড়ে তোলে অবৈধ সম্পর্ক এই পাদ্রী।
সবকিছু জানার পর তাকে ফাঁসি দেওয়া হয়।কারণ ইসলামের মত প্রতিটা ধর্মেই জিনা ব্যাভিচার কে কবিরা গুনাহ বলা হয়েছে!কোন ধর্মেই জেনা কে সার্পোট করে না!

"তারপর ঐ পাদ্রীর মৃত্যুর পর তার শিষ্যরা মিলে এই দিনটাকে স্বরনীয় করে রাখতে চায়।

join👉 Unnecessary posting

তারপর এই দুশ্চরিত্র পাদ্রীর স্বরনেই ১৪ই ফেব্রুয়ারিকে "ভ্যালেন্টাইন'স ডে" পালন করা হয়।

ঘোষণা করেন পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস।
_ উইকিপিডিয়াতে ভ্যালেন্টাইনস ডে কে বলা হয়েছে।একটি খ্রিস্টীয় সংস্কৃতি হিসেবে!

#..আর এই দিনের সাথে ভালোবাসার নূন্যতম কোন সম্পর্ক বিদ্যমান নেই।এই দিনটাই উৎযাপন হয় এক দুশ্চরিত্র খ্রিষ্টান পাদ্রীর স্বরনে।যাদের জীবনে পবিত্র ভালোবাসা বলে কিছুই নেই।তারা জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। যাদের জীবনটই কাটে অবৈধ প্রেম আর শারীরিক সম্পর্কের মাঝে।তেমনি একজন পাদ্রীর স্বরনে পালন করা হয় ভালোবাসা দিবস।

একজন মুসলিম এর জন্য এই দিবস পালন করার মতো লজ্জাজনক কোনো ঘটনা হতেই পারে না।

--Valentine's day মুসলিমদের জন্য না।


#কালের_লেখক
কালের লেখক

30/01/2022

কখন বুঝবেন স্টুডেন্ট টি science এ

১. যখন দেখবেন স্টুডেন্ট টি ভদ্র।
২. যখন দেখবেন স্টুডেন্ট টি শিক্ষিত।
৩. যখন দেখবেন স্টুডেন্ট টি হ্যান্ডসাম/কিউট।
৪. যখন দেখবেন স্টুডেন্ট টি বুদ্ধিমান/বুদ্ধিমতী।
৫. যখন দেখবেন স্টুডেন্ট টি চরিত্রবান।
৬. যখন দেখবেন স্টুডেন্ট টি বড়দের
সম্মান করে।
৭. যখন দেখবেন স্টুডেন্ট টি মুরুব্বীদের
সম্মান করে।
৮. যখন দেখবেন স্টুডেন্ট টি কিপ্টামি
করেনা।
৯. যখন দেখবেন স্টুডেন্ট টি জ্ঞানী।
১০. যখন দেখবেন স্টুডেন্ট টি ফ্যাশন/ স্টাইলিশ সচেতন।
১২. যখন দেখবেন স্টুডেন্ট টি রোমান্টিক।
১৩. যখন দেখবেন স্টুডেন্ট টি সত্যবাদী।
১৪. যখন দেখবেন স্টুডেন্ট টি রুচিশীল।
১৫. যখন দেখবেন স্টুডেন্ট টি সিঙ্গেল।

- এইসমস্ত গুনাবলি শুধুমাত্র science এর
স্টুডেন্ট দের মাঝেই পাওয়া
যায়।🥴
আর এই কারনেই আমি scienceএ পড়াশুনা করি!🔥🥱
🖤science আমার গর্ব।✌❤

#কালের_লেখক
কালেকালের লেখকককালের লেখক

Address

Jamalpur

Telephone

+8801542713142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online All Job Apply Help•∆• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online All Job Apply Help•∆•:

Share