27/04/2023
এইচটিটিপুল ও কিছু কথা~
পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ বা রিজিওনের জন্য মেটা কতৃক স্বীকৃত কিছু এএসপি বা অথোরাইজড সেলস পার্টনার আছে, যারা বিশেষত বিজ্ঞাপন সম্পর্কিত সেবাসমূহ বিক্রি করার জন্য মেটাকে সহযোগিতা করে থাকে। যেমন এনট্রাভিশন বলিভিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পানামা ইত্যাদি দেশের জন্য, ডায়ালজিরো পাকিস্তানের জন্য, রোয়ারএডএক্স শ্রীলঙ্কার জন্য, এড ডাইনামো নাইজেরিয়ার জন্য, এডমিক্সার কাজাখাস্তান, উজবেকিস্তান, কিরগিস্তানের জন্য এবং সর্বশেষ এইচটিটিপুল আলবেনিয়া, বাংলাদেশ, নেপাল ইত্যাদি দেশের জন্য অথোরাইজড সেলস পার্টনার হিসেবে মেটাকে সহযোগিতা করে থাকে।
প্রত্যেকটি এএসপিকে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় অনেক বেশি পরিমাণে বিজনেস ম্যানেজার হোল্ড করার ক্ষমতা দেওয়া থাকে এবং প্রত্যেকটি বিজনেস ম্যানেজারের অধীনে কয়েক হাজার এড একাউন্ট হ্যান্ডেল করার স্বাধীনতা দেওয়া হয়। প্রিপেইড পদ্ধতিতে এএসপি কোম্পানিগুলো এই এড একাউন্টসমূহ বিভিন্ন এজেন্সি বা ইনডিভিজুয়ালদের কাছে বিক্রি করে থাকে, যাদেরকে আমরা ক্রেডিট লাইন এড একাউন্ট বা অথোরাইজড এড একাউন্ট নামে চিনে থাকি।
১. এইচটিটিপুল এর চিঠি অনুযায়ী যারা এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড কতৃক প্রদত্ত এধরণের ক্রেডিট লাইন এড একাউন্ট বা অথোরাইজড এড একাউন্ট হোল্ডার তাদের জন্য চিঠিতে উল্লেখিত বক্তব্য সম্পূর্ণভাবে প্রযোজ্য এবং চিঠিতে উল্লেখিত সমস্যাগুলো মূলত তারাই ফেস করবে।
২. অন্যদিকে যারা নিজস্ব এড একাউন্ট হোল্ডার, হোক সেটা পারসোনাল এড একাউন্ট বা বিজনেস ম্যানেজার এসোসিয়েটেড এড একাউন্ট এবং পাশাপাশি নিজস্ব পেমেন্ট মেথড ব্যবহার করছেন; তাদের ক্ষেত্রে কোন সমস্যা হবে কি হবে না এ ব্যাপারে এইচটিটিপুলের চিঠিতে কোন কিছু বলা নেই এবং এই বিষয়ে কিছু করা বা বলা তাদের আওতার মধ্যেও নেই।
৩. আপাতদৃষ্টিতে নিজস্ব এড একাউন্ট ও পেমেন্ট মেথড হোল্ডারদের কোন প্রকার বিচলিত বা চিন্তিত হবার কোন কারণ নেই এবং আপনাদের এড এক্টিভিটিজের উপর এইচটিটিপুলের চিঠির কারণে কোন প্রভাব পড়বে না।
৪. সর্বোপরি যেহেতু এটি বৈদেশিক মুদ্রা সংক্রান্ত জটিলতা ও ডলার সংকটের কারণে সৃষ্টি হয়েছে, এবং এইচটিটিপুল কতৃক বা কোন ইনডিভিজুয়াল কতৃক প্রতিটি ইন্টারন্যাশনাল পেমেন্টই বাই ডিফল্ট বাংলাদেশ ব্যাংক কতৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে যা সরাসরি দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত, তাই বলা যায় যে এইচটিটিপুল কতৃক প্রদত্ত এড একাউন্ট হোল্ডার বা ইনডিভিজুয়াল এড একাউন্ট হোল্ডার প্রত্যেকেরই এই সমস্যায় ভুক্তভোগী হওয়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
৫. যারা ইনট্রাভিশন, ডায়ালজিরো বা এইচটিটিপুল লাতভিয়া, ম্যাসেডোনিয়া, এসতোনিয়া ইত্যাদি অথোরিটির ক্রেডিট লাইন এড একাউন্ট হোল্ডার বা ইনডিভিজুয়াল এমন যেকেউ যার এড একাউন্টের পেমেন্ট বাংলাদেশ ছাড়া অন্য যেকোনো দেশের পেমেন্ট মেথড ও ট্রানজেকশন গেটওয়ের মাধ্যমে করা হবে তারা এই চলমান সংকটে কোন ধরনের কোন সমস্যার সম্মুখীন হবে না।