Rupantar Printing Press

Rupantar Printing Press All Printing Solution

আকর্ষণীয় খেলার ট্রফির জন্য আসুন রুপান্তর প্রিন্টিং প্রেসে।ঠিকানা: উপজেলা মার্কেট, জীবননগর, চুয়াডাঙ্গা।। বিস্তারিত জানতে ...
26/09/2025

আকর্ষণীয় খেলার ট্রফির জন্য আসুন রুপান্তর প্রিন্টিং প্রেসে।

ঠিকানা: উপজেলা মার্কেট, জীবননগর, চুয়াডাঙ্গা।।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।।

আকর্ষণীয় ক্রেস্টর জন্য রুপান্তর প্রিন্টিং প্রেসে আসুন।
26/09/2025

আকর্ষণীয় ক্রেস্টর জন্য রুপান্তর প্রিন্টিং প্রেসে আসুন।

কখনো কখনো থেমে থাকাটাই গভীরতা।সে বসে আছে আনমনে, নিস্তরঙ্গ জলে।জীবনের ব্যস্ততা থেকে একটু নিঃশব্দ বিরতি।ইনি কিন্তু অত্যন্ত...
18/07/2025

কখনো কখনো থেমে থাকাটাই গভীরতা।

সে বসে আছে আনমনে, নিস্তরঙ্গ জলে।
জীবনের ব্যস্ততা থেকে একটু নিঃশব্দ বিরতি।

ইনি কিন্তু অত্যন্ত সচেতন আর চটপটে। যেমন নাম সেমনই কাম, একটুখানি সন্দেহ হলেই টুপ করে ডুব দেয়। অনেকক্ষণ ডুবেও থাকতে পারে। তবে বড্ড ভালো লাগে এদের ছানাগুলো ওদের ডানার ভিতর দেহ লুকিয়ে মাথা বের করে রাখে। মায়ের বা বাবার সাথে পানিতে ভেসে ভেসে বেড়ায়।

🦆 ছোট ডুবুরি পাখি (Little Grebe)
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: জুলাই ২০২৫
📸Jahirul Islam | Bird (Wildlife) Photographer

#পাখিপ্রেম #ছোটডুবুরি

ওই ওখানে কে রে....
07/07/2025

ওই ওখানে কে রে....

30/03/2025
যে আঁখিতে এতো হাসি লুকানোকুলে কুলে তার কেন আঁখি-ধার,যে মনের আছে এতো, মাধুরী,সে কেন চলেছে বয়ে ব্যাথা ভারচোখ, আঁখি, অক্ষি,...
30/10/2024

যে আঁখিতে এতো হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি-ধার,
যে মনের আছে এতো, মাধুরী,
সে কেন চলেছে বয়ে ব্যাথা ভার

চোখ, আঁখি, অক্ষি,লোচন, নেত্র, নয়ন আরো আরো শব্দ গুলি যা-ই বলি তা এক হৃদয়হরণকারী এক শব্দ।

গানের পক্ষি ফটিকজল-তার অক্ষি দেখে যদি ছন্দ হারিয়ে , ছন্দহারা হই , অথবা যদি উদাসী হই....

ফটিকজল/ Common Iora
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: ৩০ অক্টোবর ২০২৪
ডিভাইস : Canon 7D mark ii with Sigma 150-600

মানুষের সব চেষ্টাই সুখী হওয়ার জন্য। কিন্তু সুখের প্রকৃত সংজ্ঞা না জানার কারণেই সুখের সব উপকরণ নিজের কাছে থাকার পরও মানু...
28/10/2024

মানুষের সব চেষ্টাই সুখী হওয়ার জন্য। কিন্তু সুখের প্রকৃত সংজ্ঞা না জানার কারণেই সুখের সব উপকরণ নিজের কাছে থাকার পরও মানুষ চরম অসুখী ...

ছবি : কাইজ্জা (ঝগড়া)
পাখি : শামুক ভাঙা/ শামুক খোল/ Asian openbill
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: ২৬ অক্টোবর ২০২৪
ডিভাইস : Canon 7D mark ii with Sigma 150-600

প্রশান্তির অপর নাম স্নান..শালিকের স্নানবিলাসতারিখ: ২৬ অক্টোবর ২০২৪ক্যানন ক্লিক
27/10/2024

প্রশান্তির অপর নাম স্নান..

শালিকের স্নানবিলাস
তারিখ: ২৬ অক্টোবর ২০২৪
ক্যানন ক্লিক

প্রথম দেখা: আমার সংগ্রহশালায় যোগ হলো আরো একটি নতুন পাখি। তিন দিনের টানা বর্ষণে বের হওয়া হয়নি। আজ ঘুম ভেঙে একটা মৃদু চকচক...
26/10/2024

প্রথম দেখা:
আমার সংগ্রহশালায় যোগ হলো আরো একটি নতুন পাখি। তিন দিনের টানা বর্ষণে বের হওয়া হয়নি। আজ ঘুম ভেঙে একটা মৃদু চকচকে সকাল দেখে বের হয়েছিলাম। একটা জলাশয়ে যখন হাজির হলাম সেসময় আবার আকাশ গুমড়া মুখ করলো। অল্প আঁধারে ভরে গেলো চারিদিক। এসময় আকাশের দিকে তাকাতেই ইনাকে দেখলাম
- ইনি আমাদের অতিথি। ভিনদেশ থেকে শীতের সময় আমাদের দেশে আসেন। দেহের চাইতে ঠ্যাং (পা) লম্বা বলে উনার নাম হয়েছে “লাল ঠেঙ্গি পা” ইংরেজিতে : Black Winged Stilt.
শীতের মৌসুমে আমাদের বিভিন্ন জলাশয়ে দেখা যাবে।

N.B: তিনটি ভিন্ন ছবি এক ফ্রেমে জুড়া হয়েছে।

স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: ২৬ অক্টোবর ২০২৪
ডিভাইস: Canon 7D mark ii with Sigma 150-600 lens

সবুজ টিয়া।। বর্ষা শেষ হয়েছে। শরতের নীল আকাশ। অমল ধবল শুভ্র মেঘগুলি খেলা করছে ঐ আকাশে। প্রকৃতি যেনো সেজেছে অপরূপ সবুজে। স...
24/10/2024

সবুজ টিয়া।।
বর্ষা শেষ হয়েছে। শরতের নীল আকাশ। অমল ধবল শুভ্র মেঘগুলি খেলা করছে ঐ আকাশে। প্রকৃতি যেনো সেজেছে অপরূপ সবুজে। সবখানে প্রাণের স্পন্দন। ঝাপসা দৃষ্টিও যেনো শক্তি পেয়েছে দূর দেখার। তারই মাঝে পেয়ে গেলাম কাঙ্খিত সেই সবুজ টিয়া।
১৯ অক্টোবর গিয়েছিলাম মেহেরপুরে। স্পটে ঢুকেই দিগ্বিদিক ঝাঁঝালো মিছিলের মতো ডেকে যাচ্ছিল টিয়াগুলো। সাথে ছিলো Bakhtiar Hamid ভাই। আমি খুব উচ্ছসিত। তিনিও জানেন অনেক পাখির ছবি তুললেও স্বাধীন প্রকৃতিতে বিচরণ করা টিয়া পাখির দেখা মেলেনি। আমার উচ্ছাস দেখে বখতিয়ার ভাই বললেন শুধু আওয়াজ শুনবেন দেখতে পাবেন না 🥲। এতে আমার মনটা খুব বেজার হয়েছিলো। সত্যি দুপুর গড়িয়ে যাওয়া অব্দি সেখানে থেকে তাদের শুধু আওয়াজ পেয়েছি, দেখতে পাইনি।
স্পট থেকে প্রস্থান হলো। শহরের হোটেলে বসে লাঞ্চ করছিলাম। হঠাৎ দেখি আমার হেলমেট নাই। স্পটের এক চায়ের দোকানে ফেলে এসেছি। খাওয়া শেষে বখতিয়ার ভাই চলে গেলেন। আমরা আবার স্পটে ফিরলাম হেলমেট নিতে। মোটরসাইকেল থেকে নামতে না নামতে গগণবিদারি চিৎকার টিয়া পাখিদের। দোকানদার বললো গাছের কোটরে একটা সাপ ঢুকেছে। ঐ কোটরেই টিয়াগুলো বাস করে। সাপটাকে ওরা এ্যাটাক করেছে। এমন মুহুর্ত পেলে কি আর দেরী করা যায়। ক্যামেরা খান বের করলাম। কোন কিছু দেখাদেখি নেই। কারণ পিছনে ঘোলা ব্যাকগ্রাউন্ড পাবো না। চারিদিকে গাছের পাতা। তার মাঝে কোন না কোন একটা মোমেন্ট পেয়ে যাবো। সেভাবেই ক্লিক ক্লিক ক্লিক......
-🥰😍 কৃতজ্ঞতা আমার হেলমেটের কথা ভুলে যাওয়া। তাইতো মাঝে মাঝে ভুলে যাওয়াও ভালো😀🙃

যাঁরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করেন সবারই জানা যে সারাদিন ফটোওয়াকে থেকে যদি একটা ভালো ছবি হয় সেটাই সারাদিনের প্রাপ্তি😊আর কে...
22/10/2024

যাঁরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করেন সবারই জানা যে সারাদিন ফটোওয়াকে থেকে যদি একটা ভালো ছবি হয় সেটাই সারাদিনের প্রাপ্তি😊আর কেউ যদি প্রথমেই সেই মোমেন্ট পেয়ে যায় তাহলে সেটা কি তা শুধু নিজের ভেতরেই বয়ে যায় ঝর্ণা ধারার মতো। হুম সেমনই ফটোওয়াকে গিয়ে ক্যামেরাটা ব্যাগ থেকে খুলতেই ইনাদের ফান মোমেন্ট। দুর থেকে “কাদাখোচা পাখি”র দেখা। দাড়িয়ে পড়লাম। কয়েকটার চঞ্চলতা। খাবার খুটে খাওয়ার সময় খুনসুটি চোখে পড়ার মতো। লেজ নাচিয়ে নাচিয়ে এরা খাবার খোঁজে। দু’জন একসাথে হলেই কেমন জেনো হাতা-হাতি 😄। কিছুটা জোর যার মুল্লুক তার। হুম সেমনই দেখলাম। একজন আরেকজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। আবার লেজ নাচাচ্ছে, মিহি অথচ উচ্চস্বরে ডেকে যাচ্ছে। সে এক অন্যরকম রোমাঞ্চকর এক পরিবেশ। এরই মাঝে ক্যামেরা তাক করতেই চলে এলো কাঁদাখোঁচা পাখির মেটিং মোমেন্ট। শার্টার প্রেস করেই রাখলাম। একে একে ৭টা ক্লিক হতেই ওদের উড়াল। আমরা যেখানে বসে ছিলাম। তার পিছন দিয়েই গ্রামের রাস্তা। উৎসুক মানুষ আমাদের ছবি তোলা দেখছিলো। নানান জনের নানান জিজ্ঞাসা। এমন জিজ্ঞাসার মুখোমুখি হতে হয় প্রতিদিনই। সে অভিজ্ঞতার গল্প বলবো আরো একদিন। উৎসুকদের মুখেই শুনে নিলাম এ পাখিকে তাঁরা কি নামে চেনেন- তারা জানালো ইনাকে গ্রাম্য ভাষায় “ খোইরি পাখি” বলে। কাঁদাখোচা হিসেবেও অনেকে চেনেন।
পাখি : কাঁদা খোচা/ Sandpiper (স্থানীয় নাম: খোইরি)
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা।
তারিখ: ১৯ অক্টোবর ২০২৪
ডিভাইস : Canon 7D mark ii with Sigma 150-600 lens

Address

Upazella Market 1st Floor, Jibannagar, Chuadanga
Jessore
7230

Opening Hours

Monday 08:00 - 22:30
Tuesday 08:00 - 22:30
Wednesday 08:00 - 22:30
Thursday 08:00 - 22:30
Friday 08:00 - 12:30
15:30 - 21:00
Saturday 08:00 - 22:30
Sunday 08:00 - 22:30

Telephone

+8801717511711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupantar Printing Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupantar Printing Press:

Share