Faysal Kabir

Faysal Kabir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Faysal Kabir, Marketing Agency, Joypurhat, Joypur.

15/11/2023

চাকরি পাওয়া মানে শান্তি নয়। চাকরি পাওয়া মানে একটা সাময়িক সাফল্য আর সেই দমবন্ধ পরিস্থিতিটার থেকে মুক্তি, যেটা তোমাকে একটু একটু করে টুঁটি টিপে ধরছিল। কিন্তু তারমানে এই নয় যে তুমি শান্তি পেয়ে গেলে।

কিন্তু চাকরি পাবার পরে একটা উপলব্ধি তোমার হবে। সঙ্গে সঙ্গেই নয়। বরং বড্ড ধীরে ধীরে। এমন একটা উপলব্ধি যেটা তুমি অনুভব করবে ঠিকই কিন্তু সবার সঙ্গে চাইলেই ভাগ করে নিতে পারবে না। এমন একটা উপলব্ধি যেটা তোমাকে সব দেবে যা তুমি চেয়েছিলে, কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতার সঙ্গে, যেটা তুমি কখনও চাওনি বা ভাবোনি।

চাকরি পাবার পরে তুমি বুঝতে পারবে যত উৎসব, আয়োজন, অনুষ্ঠান, উদযাপন, সবই প্রায় তোমার প্রচ্ছন্ন উপস্থিতিতে এবং বাস্তবে তোমাকে ছাড়া। তোমার মন পড়ে থাকবে সেখানে কিন্তু কাজের বাধ্য বাধকতায় তোমার শরীর উপস্থিত থাকবে তিন বাই দুইয়ের আয়তাকার টেবিলের সামনে রাখা নির্বিবাদী চেয়ারে অথবা কোনো পাণ্ডব বর্জিত পথে রাতের ডিউটি দিতে দিতে।

যারা খুব আষ্ঠেপিষ্টে জড়িয়ে থাকে তাদের মানুষ আর গ্রাম গঞ্জের সাথে, তাদের আড়ালে কোথাও চোখও ভিজতে পারে ঈষৎ। চাকরি পাবার পরে বুঝবে, দায়িত্ব আসলে একটা প্রসংসাহীন কাজ। করতে পারলে কেউ প্রশংসা করবে না। কিন্তু না করতে পারলে কেউ সমালোচনা করতেও ছাড়বে না।

চাকরি পাবার পরে বুঝবে, পরিবার কতটা দামী। তার আগে পর্যন্ত তোমার যত ব্যর্থতা জনিত রাগ, ক্ষোভ, সবকিছু যে পরিবারের ওপরই দেখাতে, বড্ড মিস করবে তখন তাদের। এতটাই যে মাঝে মাঝে সব ছেড়ে কিছুক্ষণের জন্য চলে আসতে ইচ্ছে করবে, কিন্তু পারবে না।

চাকরি পাবার বেশ কয়েক বছর পরে তুমি খানিকটা বাধ্য যন্ত্রের মতো জীবন যাপন করবে। একই নিয়ম, একই সময়, একই কাজ। রোজ। একভাবে। নিয়মিত। অবিরাম। আর এটা তুমি অনুভব করবে কিন্তু কিছু বলতে পারবে না, কারণ মাসের শেষে একটা এসএমএস পেইন কিলারের মতো তোমার সমস্ত ব্যথাকে অদ্ভুত কায়দায় ভুলিয়ে রাখবে সামনের কয়েকদিন।

আর এভাবেই একটা সময় পরে অভ্যস্ত হয়ে যাবে। আর কিছু মনে হবে না তখন। শুধু মানুষ বলবে বদলে গেছো তুমি। আসলে তুমি নিজেও জানো, তুমি অনুভব করেছো সবই, কিন্তু সবটা সবাইকে বোঝাতে পারোনি।

©Arindam dey Babai

Address

Joypurhat
Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faysal Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share