Mehedi Hasan

Mehedi Hasan I respect everyone but ignore those who don't respect me! I believe in myself & my ability to succeed

11/10/2022
আপনি যদি একটি জিনিস তিন টাকা দিয়ে কিনে আট টাকায় বিক্রি করেন তাহলে এটি হবে ব্যবসা।আর যদি, ৩ টাকার জিনিসটা দিয়ে এমন কিছ...
03/09/2021

আপনি যদি একটি জিনিস তিন টাকা দিয়ে কিনে আট টাকায় বিক্রি করেন তাহলে এটি হবে ব্যবসা।
আর যদি, ৩ টাকার জিনিসটা দিয়ে এমন কিছু বানাবেন যেটা আপনি ৮০ টাকায় বিক্রি করেন তাহলে আপনি তখন হয়ে উঠবেন উদ্যোক্তা।

[collected]

ডার্ক মোড(Dark Mode) : চোখের জন্য ভালো নাকি ক্ষতির কারণ?একটি নতুন প্রযুক্তি আমাদের কাছে আসার পর শুরুতেই আমরা তার সব ভালো...
18/08/2021

ডার্ক মোড(Dark Mode) : চোখের জন্য ভালো নাকি ক্ষতির কারণ?

একটি নতুন প্রযুক্তি আমাদের কাছে আসার পর শুরুতেই আমরা তার সব ভালো-মন্দ দিক বুঝতে পারি না। যতদিনে বুঝতে পারি, ততদিনে হয়ত অনেক দেরি হয়ে যায়
বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেমগুলো তাদের ইউজার ইন্টারফেসে “ডার্ক মোড” ফিচারটি বেশ ফলাও করে প্রচার করছে। গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস-এ নতুন করে ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারটি নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু “ডার্ক মোড” নতুন কোনো ফিচার নয়। অনেক আগে থেকেই উইন্ডোজ ফোন, লিনাক্স ইত্যাদি অপারেটিং সিস্টেমে এই ফিচারটি ছিল। নতুন করে এটি জনপ্রিয় হওয়ার কারণ হলো এখন স্মার্টফোন সবার হাতে হাতে। আর রাতে আলো নিভিয়ে শুয়ে শুয়ে স্মার্টফোন চালাতে সবাই অভ্যস্ত।
অনেকেই “ডার্ক মোড” চালু করে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ সেটা বিশেষ ধরনের অ্যামোলেড ডিসপ্লেতে ব্যাটারি সেভিংয়ের পাশাপাশি সাময়িকভাবে চোখের প্রশান্তি দেয়।
কিন্তু টানা কয়েকদিন এই “ডার্ক মোড” ব্যবহার করলেই শুরু হতে পারে চোখ থেকে শুরু করে শরীরের নানান রোগ।
চলুন দেখে নেওয়া যাক-চলুন দেখে নেওয়া যাক-
নিদ্রাহীনতা
শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কেমিক্যাল সিগনাল কাজ করে। যেমন- ঘুম কখন আসবে, সেটা নিয়ন্ত্রণ করে মেলাটোনিন নামের হরমোন। যা মস্তিষ্কের ভেতরের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই হরমোনটি দিনের আলো, রাতের অন্ধকার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে নিঃসৃত হয়ে রাতের অন্ধকারে আমাদের দেহকে বলে দেয় যে এখন ঘুমানোর সময়। তখন শরীর সকল কাজকর্ম গুটিয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। দেখা গেছে, নিয়মিত ডার্ক মোড ব্যবহার করলে চোখ ব্রেইনকে সিগন্যাল দেয় যে সে অন্ধকারেই আছে। তখন মেলাটোনিনের অসামঞ্জস্যতা দেখা দেয়। ফলে নিদ্রাহীনতা রোগ দেখা দেয়।
সার্কাদিয়ান রিদম নষ্ট
ঘুমের সময় উল্টাপাল্টা হলে আমাদের সার্কাদিয়ান রিদম বা দেহঘড়ি বিগড়ে যায়। ফলে সার্বিকভাবে অভ্যন্তরীণ স্বাস্থ্যের একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়াও পরিমিত ঘুম আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। কারণ ঘুমের সময় আমাদের শরীর ক্ষতিপূরণ ও বৃদ্ধিসাধন হয়ে থাকে
গ্লুকোমা
দীর্ঘদিন অন্ধকারে স্মার্টফোন ব্যবহার করলে তার আলো চোখের অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে গ্লুকোমা নামের রোগের জন্ম দিতে পারে।
বিষমদৃষ্টি
ডার্ক মোড ব্যবহার করলে যাদের অ্যাস্টিগম্যাটিজম নামক দৃষ্টিত্রুটি আছে, তাদের চোখে চাপ পড়ে। যদি আপনার ডার্ক মোড ব্যবহার করতে বেশি কষ্ট হয়, তাহলে দেরি না করে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখানো উচিত
আইরিশের প্রদাহ
চোখের ভেতরে আইরিশে পেশী আছে। যারা সঙ্কোচন ও প্রসারণের মাধ্যমে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। ডার্ক ব্যাকগ্রাউন্ডে লাইট কনটেন্ট পড়তে গেলে আইরিশের ওপর চাপ পড়ে। ফলে আইরিশের প্রদাহ হতে পরে।
দৃষ্টিভ্রম
অনেক সময় ডার্ক মোড ব্যবহার করে দৃষ্টিভ্রমও হতে পারে।
পরিশেষে বলা যায়, একটি নতুন প্রযুক্তি আমাদের কাছে আসার পর শুরুতেই আমরা তার সব ভালো-মন্দ দিক বুঝতে পারি না। যতদিনে বুঝতে পারি, ততদিনে হয়ত অনেক দেরি হয়ে যায়। তাই আমাদের উচিৎ সতর্কভাবে প্রযুক্তির ব্যবহার করা।
[©collected]

ব্ল্যাক ফাঙ্গাস কি? কতটা বিপজ্জনক?করোনা মহামারীর মধ্যেই নতুন বিপত্তি মিউকরমাইকোসিস (Mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাস (Bl...
25/05/2021

ব্ল্যাক ফাঙ্গাস কি? কতটা বিপজ্জনক?
করোনা মহামারীর মধ্যেই নতুন বিপত্তি মিউকরমাইকোসিস (Mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে এই ছত্রাকের সংক্রমণ। ফলে নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই ছত্রাকবাহিত রোগ। যা বিরল কিন্তু সাংঘাতিক।
মিউকরমাইসিটিস ছত্রাক থেকে এটি হয়। এটি মৃত্তিকা এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। এই বিরল সংক্রমণটি সাধারণত মাটি, গাছপালা, সার বা পচনশীল ফল ও সব্জির মধ্যে যে শ্লেষ্মা থাকে, তার থেকেই ছড়ায়। মানুষের দেহে সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সংক্রমণ। যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, যাঁদের করোনা হয়েছে, যাঁদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম, যাঁরা ক্যানসার, এইচআইভি, এইডস-এ আক্রান্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণহানিকর হয়ে উঠতে পারে।
ইউএস সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (US Centers for Disease Control and Prevention) বা সিডিসি অনুসারে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস মাটি এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। শরীর দুর্বল হলে মূলত আক্রমণ করে এই ছত্রাক। এছাড়াও করোনা আক্রান্ত রোগীরা বেশি দিন আইসিইউ-তে থাকলে এবং তাঁদের উপরে স্টেরয়েডের ব্যবহার বেশি হলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। এমন ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস সহজেই ঢুকে পড়ে শরীরে। এছাড়াও ময়লা জলযুক্ত অক্সিজেন ট্যাঙ্কগুলির ব্যবহারের মাধ্যমেও হাসপাতাল এবং বাড়িতে ছড়িয়ে পড়ে এই ছত্রাক।
কতটা বিপজ্জনক এটি?
ভয়াবহ এই সংক্রমণ থেকে বাঁচতে খুব শীঘ্রই রোগ নির্ণয় করা উচিত। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ বা এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে। সিডিসি (CDC) অনুসারে, এই রোগে গড় প্রাণহানির হার ৫৪ শতাংশ। এই রোগে আক্রান্ত হলে কয়েক দিনের মধ্যেই মানুষ মারা যেতে পারে, তবে এটি সংক্রামক নয় সিডিসির মতে। ভারতে সাধারণত বছরে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত হন। তবে সাধারণত ডায়াবিটিস রোগীরা এবং ক্যানসার-আক্রান্তরা সমস্যায় পড়ছেন ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হলে। ব্ল্যাক ফাঙ্গাসে মূলত তাঁরাই আক্রান্ত হচ্ছেন, যাঁদের দীর্ঘদিন রোগভোগের জেরে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। শরীরের কোনও অঙ্গ ট্রান্সপ্লান্ট হয়েছে, ক্যানসার রয়েছে এই ধরণের ব্যক্তিদের ক্ষেত্রেও সংক্রমণের আশঙ্কা বেশি রয়েছে। দীর্ঘ দিন ভেন্টিলেটরে রয়েছেন যাঁরা তাঁদের ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট আশঙ্কা। এমনকি স্টেরয়েডের ভুল ব্যবহারের জেরে তৈরি হতে পারে সংক্রমণের আশঙ্কা।
করোনাভাইরাস রোগীদের জন্য কেন এটি বিপজ্জনক?
করোনাভাইরাস রোগীদের জন্য ব্ল্যাক ফাঙ্গাস বিপদজনক কারণ করোনা রোগীর চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের কারণে অনেক সময়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। যার জেরে ব্ল্যাক ফাঙ্গাস সেই রোগীর শরীরে বাসা বাধার সহজেই সুযোগ পাচ্ছে। করোনা রোগীরা যখন বেশ কিছুটা সুস্থ হয়ে উঠছেন, সে সময়ে নতুন এই সংক্রমণের উপসর্গ দেখা দিচ্ছে। তাই করোনা-চিকিৎসায় স্টেরয়েড কম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আর কী কারণ আছে এই সংক্রমণের ?
ডায়াবেটিস রোগীদের- যাঁদের রক্তপ্রবাহে অতিরিক্ত চিনির পরিমাণ রয়েছে তাদেরও ঝুঁকি বেশি। উল্লেখ্য যে ভারতে ডায়াবেটিসের হার বেশি। কিছু হাসপাতালে এবং চিকিৎসক স্টেরয়েডগুলি অত্যধিক ব্যবহার করার পরামর্শ দিয়ে চলেছেন এবং কিছু লোক চিকিৎসকের পরামর্শ ছাড়াই অতিরিক্ত পরিমাণে এগুলি বাড়িতে নিয়ে যাচ্ছেন। ভারতের জনস্বাস্থ্য ফাউন্ডেশনের প্রফেসর কে শ্রীনাথ রেড্ডি (K srinath reddy) বলেছেন, “মানুষ মাত্রাতিরিক্ত এবং অনুপযুক্তভাবে স্টেরয়েড ব্যবহার শুরু করেছেন।"
বর্তমানে কত সংক্রমণ আছে?
হিন্দুস্তান টাইমস অনুসারে বর্তমানে ভারতে কমপক্ষে ৭,২৫০টি এই রোগে আক্রান্তের খবর রয়েছে।মহারাষ্ট্রে এখন ২ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। গুজরাতে প্রায় ১,২০০ জন রয়েছেন ।কমপক্ষে নয়টি রাজ্য এখন এই সংক্রমণকে মহামারী হিসাবে ঘোষণা করেছে। বেশ কয়েকটি শহর হাসপাতালে বিশেষ ওয়ার্ড খুলেছে। কতজন মানুষ ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মারা গিয়েছে, তা সরকারি ভাবে জানানো হয়নি। হিন্দুস্তান টাইমসের মতে, কমপক্ষে ২১৯ জন মারা গিয়েছেন।
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে অবিলম্বে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ বন্ধ করে দিতে হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া ছত্রাক-প্রতিরোধী ওষুধ খাওয়া যাবে না এবং সিটি স্ক্যান, নাকের এন্ডোস্কোপির মাধ্যমে রোগীর নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও দরকারে শল্যচিকিৎসার মাধ্যমে গুরুতর সংক্রমিত এলাকা বাদ দিতে হবে।
[তথ্যসূত্র : বাংলা নিউজ ১৮]

21/05/2021








You don't need to be Muslim to stand up for Palestine, you need to be HUMAN!          🇵🇸  🇬🇧  🇺🇸   🇷🇺   🇹🇷   🇩🇪     🇪🇦  ...
20/05/2021

You don't need to be Muslim to stand up for Palestine, you need to be HUMAN!









🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺
🇹🇷
🇩🇪

🇪🇦
🇮🇹






#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطينيه

Address

Joypur
5900

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan:

Share

Category