30/07/2025
একসময় ফেসবুক অ্যাডস থেকেই অর্ডার কনফার্ম হতো — এখন কী হচ্ছে?
২০১৯ থেকে ২০২২ — অনেকেই মনে রেখেছে সেই সময়টাকে।
একটা ভালো ক্রিয়েটিভ, সাধারণ এক্সপোজার, আর ইনবক্সে কয়েকটা রিপ্লাই = নিশ্চিত অর্ডার।
প্রতি ডলার খরচে ৫,০০০–১০,০০০ টাকার সেলস পাওয়া যেত।
পুরানো এডভার্টাইজারদের জিজ্ঞেস করলে, প্রায় সবার মুখেই এক কথা।
তাহলে এখন সমস্যা কোথায়?
আসলে এখনো বড় কোনো সমস্যা হচ্ছে না —
বরং, বদলাচ্ছে নিয়ম, বদলাচ্ছে প্ল্যাটফর্ম।
👉 মেটা (Meta) প্রতিনিয়ত তাদের এলগরিদম ও মেশিন লার্নিং আপডেট করছে।
👉 অনলাইন বিজনেসের সংখ্যা বাড়ছে, বাড়ছে মার্কেটিং বাজেট, বাড়ছে প্রতিযোগিতা।
👉 সবচেয়ে বড় বিষয় — কনজিউমার বিহেভিয়ার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
ফলে, টার্গেটিং স্ট্র্যাটেজিও বদলাচ্ছে:
কখনও Public targeting,
কখনও Interest-based,
কখনও Interest + Demographic,
আর এখন — সবচেয়ে বেশি কাজ করে Creative Targeting।
> মেটা এখন নিজেই বলছে:
"Focus on creative, rest is secondary!"
---
📌 তাই যারা মেটা প্ল্যাটফর্মে কাজ করছেন, আপডেটেড থাকা ছাড়া কোনো বিকল্প নেই।
আর যদি নিজে সময় না পান, তাহলে এমন কারো সাথে কাজ করুন যিনি নিয়মিত প্ল্যাটফর্ম ট্রেন্ড বুঝে কাজ করেন।
আমি ব্যক্তিগতভাবে বছরের পর বছর ধরে বিনামূল্যে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি —
তাই এখনই ফলো দিয়ে সাথেই থাকুন।
— Pixemark