26/01/2025
গড়িয়াদহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫"
স্থানঃ গড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
সময়ঃ সকাল ১০ ঘটকা, ৩১ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)
গড়িয়াদহ গ্রামের সকল কৃতি (সব বিষয়ে কৃতকার্য) শিক্ষার্থীদের (৪র্থ শ্রেণি হতে এসএসসি পরীক্ষার্থী) সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিনামূল্যে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ ও জমা দিতে Swastik Ent. (কম্পিউটার প্রিন্টের দোকানে) যোগাযোগ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে গড়িয়াদহ গ্রামের সকল শ্রেণির সকল শিক্ষার্থীদের (রেজিষ্ট্রেশন না করলেও হবে) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাচ্ছে। উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্যই প্রীতি উপহার ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
এই বিষয়ে গ্রামের সকল শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর সহযোগিতা কামনা করা যাচ্ছে। 🙏