16/09/2022
চাকুরি খুঁজছেন এমন ব্যক্তি দের জন্য টু ডু লিস্ট:
মানুষ যখন চাকুরী খুজে, তখন এমন অনেক দিন যায় যখন সে বাসায় থাকে,,, বাসায় থাকার এ সময় টা খুব হতাশাজনক হতে পারে,,এ সময় টা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগালে এ হতাশা থাকেনা ও নিজের প্রতি কনফিডেন্স বাড়ে,,,, তাই এ সময়ে প্রতিদিন মানুষ নিচের কাজ গুলো করতে পারে:
১। নিজের জব রিলেটেড স্কিল (মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইনিং, বা যেকোন কিছু) ডেভেলাপ করতে প্রতিদিন অন্তত ৬০ মিনিট ব্যয় করা। ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে প্রেকটিস করা।
২। প্রতিদিন অন্তত ৫ টা প্রোফেশানাল কানেকশান বানানো (লিংকডিন, ফেসবুকে).
৩। প্রতিদিন অন্তত ৫ জন "পটেনশিয়াল জব গিভার" (যার থেকে আপনার চাকুরি এর খবর বা চাকুরি পাবার সম্ভাবনা আছে) এর সাথে কমিউনিকেশান করার চেস্টা করা।
৪। অন্তত ৬০ মিনিট নিজের ইংরেজি দক্ষতা ও স্পিকিং স্কিল বাড়ানোর পেছনে দেয়া, মোবাইল ক্যামেরায় নিজের ইংরেজি স্পিকিং নিজে দেখা ও ভুল শুধরানো।
৫। নিজের সিভি একবার রিভিউ করা।
৬। ধর্মীয় কাজ নিয়মিত করা।