Marketing E-Service

Marketing E-Service Dighital Marketing service

ফ্রিল্যান্সিং বলতে মুক্ত পেশা বুঝায়। সহজ করে বলতে গেলে, নিজের স্বাধিনতা নিজের ইচ্ছা মত যেকো নো সময় কাজ করা। বাংলাদেশের...
03/05/2021

ফ্রিল্যান্সিং বলতে মুক্ত পেশা বুঝায়। সহজ করে বলতে গেলে, নিজের স্বাধিনতা নিজের ইচ্ছা মত যেকো নো সময় কাজ করা।
বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা, বা আরও

বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশন। অনেক গুলো অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি।

ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক।
ফ্রিল্যান্সিং যেমন সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা, আবার ভুল ধারণাকে পুঁজি করে গড়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ। এ সব নিয়েই আলোচনা হবে এই লেখাতে।

ফ্রিল্যান্সিং হল কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে। ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসাবে চাকরি না করে বরং অনুষ্ঠান বেসিসে শুট করে আর পারিশ্রমিক নেয়।

সুতরাং ফ্রিল্যান্সিং কোন কাজ নয়, কাজ করার ধরণ মাত্র।

মার্কেটপ্লেস কি?অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বায়াররা তাদের কাজ করার মত দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোজ করতে আসে। আবার যারা ...
03/05/2021

মার্কেটপ্লেস কি?

অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বায়াররা তাদের কাজ করার মত দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোজ করতে আসে। আবার যারা ফ্রিল্যান্সার, তারা কাজ খোজার জন্য এসব সাইটগুলো প্রবেশ করে। অনেক ফ্রিল্যান্সারদের মধ্য হতে যাচাই বাছাই করে বায়ার তার কাজের জন্য যোগ্য কাউকে বাছাই করে কাজ দেয়। এসব সাইটগুলোকেই মার্কেটপ্লেস বলে। মার্কেটপ্লেসগুলো বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগস্থাপনকারী হিসেবে কাজ করে। বায়াররা এসব মার্কেটপ্লেসকে মূলত পেমেন্ট করে। সেই পেমেন্ট ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টে জমা হয়। পরে বিভিন্ন পদ্ধতিতে সেই ডলারগুলো উঠানো যায়। এসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেটিংয়ের ব্যবস্থা রয়েছে। এগুলো দেখেই বায়াররা তাদের কাজের জন্য যোগ্য ফ্রিল্যান্সার বাছাই করতে পারেন।
অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্যের, বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি মার্কেটপ্লেসের সাথে সংক্ষেপে পরিচিত করার চেষ্টা করব। ভবিষ্যত পর্বগুলো বিস্তারিত আকারে টিউন আসবে।

আপওয়ার্ক:
বাংলাদেশের মানুষদের কাছে জনপ্রিয় মার্কেটপ্লেসের নাম, আপওয়ার্ক। ওয়েব ঠিকানা: upwork.com। এখানে বায়াররা বিভিন্ন কাজ নিয়ে জব টিউন করে। কাজ করতে আগ্রহী ফ্রিল্যান্সাররা সেই কাজ পাওয়ার জন্য বিড করে। এসব বিড দেখে বায়াররা তাদের কাজের জন্য যোগ্য লোককে বাছাই করে।
এখানে বায়াররা দুইভাবে কাজ দেয়। একটা হচ্ছে ফিক্সড রেট, আরেকটা আওয়ারলী রেট।
আপওয়ার্কে সফলতার ৩টি টিপস:
- সঠিকভাবে প্রোফাইল সাজানো
- - বিভিন্ন দক্ষতা বিষয়ক পরীক্ষা দেয়া।
- বিড করার জন্য কভার লেটার
- আপওয়ার্কের মত আরও মার্কেটপ্লেসের নাম: ফ্রিল্যান্সার.কম, গুরু.কম
- ফাইভার:
- আপওয়ার্কে বায়াররা কাজের জন্য ফ্রিল্যান্সার চেয়ে টিউন করে। আর ফাইভারে বিষয়টা উল্টো ঘটে।
- ফাইভারে ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস অফার করে টিউন করে, যাকে বলা হয় গিগ। এসব গিগগুলো ৫ ডলার- ২০০ ডলারে বিক্রি হয়। এ মার্কেটপ্লেসের লিংক: fiverr.com
- কিন্তু ফাইভারে আগেই আপনাকে গিগ বানিয়ে রাখতে হবে এবং ক্লাইন্টরা সেটা কিনবেন। ফাইভারে মূলত সবধরনের কাজ পাওয়া যায়। আপনি যেকোন একটি সেক্ট্রের কাজ শিখেই এখানে কাজ করতে পারবেন।
- যারা মার্কেট প্লেসে একবারে নতুন তারা খুব সহজেই ফাইভার থেকে কাজ পেতে পারেন।
ফাইভারে সফলতার ৩টি টিপস:
- ফাইভারে বিড করতে হয় না তাই বিড করা নিয়ে নতুনদের চিন্তা করতে হয় না।
- - বিশেষ করে গিগের উপর গুরুত্ব দিতে হয় ভালো কি ওয়ার্ড দিয়ে গিগ তৈরি করতে পারলে অনেক ডলার আয় করা সম্ভব।
- গিগকে যদি সোশ্যালমিডিয়া কিংবা অন্য কোনভাবে প্রমোশন করা যায়, তাহলে শুরুতে অল্প দিনেই বিক্রি শুরু হয়ে যায় এবং ভাল বিক্রি হয়।
- পিপল পার আওয়ার:
- এটি যুক্তরাজ্যভিত্তিক একটি অনলাইন মার্কেটপ্লেস। এখানে বায়ার সহজে জবের জন্য অফার করতে পারে। আবার যে কাজ করবে সেও তার স্কিল সেল করতে পারবে। এখান থেকে কাজ কিনে আবার এই মার্কেটপ্লেসে সেল করতে পারবেন। এই মার্কেটপ্লেসে ফিক্সড এবং আওয়ার্লি জব করার সুযোগ আছে। এ মার্কেটপ্লেসের লিংক: peopleperhour.com

পিপল পার আওয়ারে সফলতার ৩টি টিপস:
- এই মার্কেটপ্লেসে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়।
- - এই মার্কেটপ্লেসের ফিচারগুলো খুব সহজ। আওয়ার্লি কাজ করতে গেলে আলাদা কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় না।
- কাজের যথাযথ পারিশ্রমিক পাওয়া যায় এবং কাজের গ্রহণযোগ্যতা ও অনেক।
- 99 ডিজাইন :
- যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তাদের জন্য উপযুক্ত মার্কেটপ্লেস। এই সাইটটিতে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনেরা কাজ করতে পারে। এই মার্কেটপ্লেসে বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, বাটন ডিজাইন ইত্যাদি কাজ পাওয়া যায়। এখানে ডিজাইন সম্পর্কিত কাজের প্রতিযোগীতাতে জয় লাভ করার মাধ্যমে আয় করতে হয়। এ মার্কেটপ্লেসের লিংক: 99designs.com
- এ মার্কেটপ্লেসে ডিজাইন সম্পর্কিত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কোন বায়ারের কোন ডিজাইনের কাজ প্রয়োজন হলে তারা এ মার্কেটপ্লেসে এসে প্রতিযোগীতার আয়োজন করে। বিভিন্ন ফ্রিল্যান্সাররা এসব প্রতিযোগীতাতে অংশগ্রহণ করে। নিদ্দিষ্ট দিন পযন্ত প্রতিযোগীতা চলে, শেষের দিন বায়ার, যার কাজটি সুন্দর হয়েছে তাকে বিজয়ী ঘোষনা করে। পরে বিজয়ীকে ঘোষিত অর্থ প্রদান করা হয়। বিড করার ঝামেলা এ মার্কেটপ্লেসে নাই। সাধারণত একটা লোগো প্রতিযোগীতাতে জিতলে ৩০০ডলার থেকে ১২০০ডলার পযন্ত আয় করা যায়।
99 ডিজাইনে সফলতার ৩টি টিপস:
- প্রতিযোগীতাগুলোতে নতুন পুরাতন সবাই অংশগ্রহণ করতে পারে, এবং সবা্রই সেখানে জেতার সুযোগ থাকে।
- - প্রতিযোগীতে একজন প্রতিযোগী যতগুলো ইচ্ছা ডিজাইন সাবমিট করতে পারে।
- অন্য প্রতিযোগীদের ডিজাইনও দেখা যাওয়ার কারনে ডিজাইন কনসেপ্ট বৃদ্ধি করার সুযোগ থাকে।
- ইনভাটো:
- ইনভাটোর অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। গ্রাফিকরিভার(graphicriver.net) হচ্ছে গ্রাফিকডিজাইনারদের জন্য, থিমফরেস্ট (themeforest.net) হচ্ছে ওয়েবডিজাইনারদের জন্য। গ্রাফিক্স ডিজাইনাররা তাদের ডিজাইন যেমন: লোগো, ভিজিটিং কার্ড থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন সম্পর্কিত পণ্য এখানে বিক্রি করতে পারে এবং ওয়েব ডেভেলপার হলে এইচটিএমএল টেমপ্লেট, সি এস এস, ওয়ার্ডপ্রেস থিম সেল করা যায়। ক্রিয়েটিভ ডিজাইন করতে পারলে থিমফরেস্টে এবং গ্রাফিকরিভারে প্রচুর ইনকাম সম্ভব। ভালমানের ডিজাইন না হলে খিমফরেস্ট কতৃপক্ষ ডিজাইন অ্যাপ্লুভ করবেনা। একটা ডিজাইন অ্যাপ্লুভ হলে সেটা সারাজীবন যতবার বিক্রি হবে, সেখানে থেকে ততবারই ইনকাম হবে। অর্থাৎ একটা ডিজাইন সারাজীবনের ইনকাম।
ইনভাটোতে সফল হওয়ার ৩টি টিপস:
- কাজ করার সময় কপি না করা ভালো, তাতে ডিজাইন অ্যাপ্লুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- - ডিজাইন যদি ক্রিয়েটিভ হয়, তাহলে বিক্রি পেতে সময় লাগেনা।
- ডিজাইনের বিক্রি বৃদ্ধির জন্য সোশ্যালমিডিয়া মার্কেটিংসহ এসইওর অন্যান্য প্রসেসগুলো কাজে লাগালে ভাল ফল পাওয়া যায়।

- মাইক্রোওয়ার্কার:
- এই মার্কেট প্লেসে সব ছোট ছোট কাজগুলো পাওয়া যায়। যারা একবারে নতুন তাদের জন্য এই মার্কেট প্লেসে কাজ করা অনেক সহজ। ফোরাম পোস্টিং, সাইন আপ, ফেসবুক লাইক-ভোট, টুইটার টুইট-রিটুইট, ক্লিক-সার্চ, বুক মার্ক, ইয়াহু এনসার এই কাজ গুলো মাইক্রোওয়ার্কারে খুব বেশি পাওয়া যায়। কাজের জন্য বিড করতে হয় না। কাজ গুলো খুব ছোট হয় এবং ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে কাজ গুলো করা যায়। যত মার্কেট প্লেস আছে সবচেয়ে সহজ এই মার্কেট প্লেসে কাজ করা। এ মার্কেটপ্লেসের লিংক: microworkers.com
মাইক্রোওয়ার্কারে সফল হওয়ার ৩টি টিপস:
- নিজে করতে পারবেন, এরকম কাজগুলোতে শুধুমাত্র অ্যাপ্লাই করবেন।
- - শুরুতে সময়মত কাজ ডেলিভারি দিয়ে বায়ার হতে ভাল ফিডব্যাক যোগাড় করার চেষ্টা করুন।
- কাজের বর্ণনা ভালভাবে পড়ে তারপর কাজের জন্য অ্যাপ্লাই করবেন।

- ক্লিকব্যাংক:
- এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। এখানে সদস্য হয়ে বিভিন্ন পন্য প্রচারের লিংক নিজের সাইটে রাখতে পারেন এবং সেই লিংকের মাধ্যমে মূল ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য বিক্রি হলে ফ্রিল্যান্সাররা বিক্রি হতে একটা নির্দিষ্ট কমিশন পাবে। ক্লিক ব্যাংকের প্রোডাক্ট গুলো ডিজিটাল প্রোডাক্ট। অর্থাৎ বিভিন্ন ধরনের ইবুক, টিউটোরিয়াল সিডি, সফটওয়্যার সিডিসহ ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল পণ্য এখানে পাওয়া যায়। ক্লিকব্যাংক একটি মার্কেটপ্লেস। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন অফার নিয়ে আসে। ফ্রিল্যান্সাররা সেই সব অফার নিয়ে অ্যাফিলিয়েশন করে। যতবেশি প্রোডাক্ট বা সেবা বিক্রি করা যায়, ততবেশি কমিশন জমা হবে। এ সাইটের লিংক: clickbank.com
ক্লিক ব্যাংকে সফল হওয়ার ৩টি টিপস:
- এসইও এবং ডিজিটাল মার্কেটিং ভাল জানা থাকলে বিক্রি বেশি হবে।
- - টার্গেট ক্লায়েন্ট নির্ধারণ করে সেই অনুযায়ি মার্কেটিং পরিকল্পনা করলে বিক্রি বেশি পাওয়া যাবে।
- শুরুর দিকে কম প্রতিযোগিতার নিশ পছন্দ করে কাজ করলে ভাল বিক্রি পাওয়া যায়।

- অ্যামাজন :
- অ্যামাজন হচ্ছে অনলাইনে পণ্য বিক্রির সবচাইতে বড় স্টোর। অ্যাফিলিয়েশনের ক্ষেত্রেও সবচাইতে বড় সেক্টর হচ্ছে অ্যামাজন। এখানে পণ্যের মধ্যে শিপিং পণ্য বেশি। দৈনন্দিন কাজে ব্যবহৃত ছোট থেকে বড় সকল পণ্য অ্যামাজনে পাওয়া যায়। সে সব পণ্যের বিক্রির জন্য অ্যাফিলিয়েশন করা যায়।
- সাইটের লিংক: affiliate-program.amazon.com
- ভালভাবে কাজ না জেনে অ্যাফিলিয়েশন এর জন্য অ্যামাজনে অ্যাকাউন্ট না খোলাই ভালো। কারণ ৯০ দিনের মধ্যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। অ্যাফিলিয়েশন করার জন্য নিজের ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইটকে অনলাইনে প্রচার করতে হয়।
অ্যামাজনে সফল হওয়ার ৩টি টিপস:
- ওয়েবসাইটকে গুগলের সার্চের ১ম অবস্থানে আনার প্রক্রিয়া (এসইও) জানা থাকতে হবে।
- - ব্লগিং করার অভ্যাস তৈরি করতে হবে।
- ডিজিটাল মার্কেটিংয়ে ভাল দক্ষতা থাকতে হবে।
- অ্যাফিলিয়েশন হচ্ছে অনলাইনে আয়ের ক্ষেত্রে সবচাইতে বড় মাধ্যম। তবে সঠিক দক্ষতা অর্জন ছাড়া কাজ করার সুযোগ নাই।
- আরও অনেক অনেক ধরনের মার্কেটপ্লেস রয়েছে। যেমন কিছু মার্কেটপ্লেস রয়েছে যেখানে টি-শার্ট, মগ থেকে শুরু করে আরও অন্যান্য গিফট পণ্যের ডিজাইন করে সেগুলোকে প্রচার করার মাধ্যমে বিক্রি করে গ্রাফিকডিজাইনাররা ভাল আয় করতে পারে। সেরকম কয়েকটি ওয়েবসাইটের লিংক হচ্ছে: teespring.com, zazzle.com। আবার কিছু মার্কেটপ্লেস রয়েছে, যেখানে ওয়েবসাইট বিক্রি করা যায়। এক্ষেত্রে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আয় হয় (অ্যাডসেন্সের মাধ্যমে আয়, অ্যাফিলিয়েশনের মাধ্যমে আয় কিংবা অন্য যেকোনভাবে আয় হয়) এমন সাইটগুলোকেই শুধুমাত্র বিক্রি করা যাবে। যেই ওয়েবসাইটের মাধ্যমে বেশি আয় হয়, সেই ওয়েবসাইট বেশি বিক্রি হতে পারে। এরকম সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে: flippa.com, empireflippers.com
- এ পর্বে বিখ্যাত কিছু মার্কেটপ্লেসের বিষয়ে আলোচনা করলাম। পরে প্রতিটা মার্কেটপ্লেস নিয়ে আলাদা আলাদা পর্ব করে বিস্তারিত আলোচনা করা হবে।

Upwork connects businesses with freelancers, independent talent, and agencies around the globe. Where companies and freelancers work together in new ways that unlock their potential.

📢অনলাইন ফ্রী সেমিনারে যুক্ত হলেই পাচ্ছেন📢"৫০% ডিসকাউন্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম...
26/04/2021

📢অনলাইন ফ্রী সেমিনারে যুক্ত হলেই পাচ্ছেন📢

"৫০% ডিসকাউন্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করার সুযোগ"

ডিজিটাল মার্কেটিং শিখে freelancing এর মাধ্যমে যারা ঘরে বসেই international মার্কেটিং প্লেসে কাজ করে career গড়ে তুলতে চাই তাদের স্বপ্ন পূরণে আমাদের প্রতিষ্ঠান Signature mind institute এবং success biz family সর্বদা প্রস্তুত।

আমাদের দুই প্রতিষ্ঠান মূলত soft skill ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত সারা বাংলাদেশে ১০০০+ দক্ষ freelancer উপহার দিতে সক্ষম হয়েছে ১৩২টি Branche এর মাধ্যমে।

আমাদের signature mind institute এ ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি Success biz family তে super -20 প্রজেক্টে দৈনিক দুই ঘন্টা কাজ করে প্রথম মাস থেকেই ইনকাম করার সুযোগ দিয়ে থাকে success biz family এবং সাথে ১২ হাজার টাকার Social মার্কেটিং কোর্স একটি সম্পূর্ণ free দিয়ে থাকে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই নিজেকে skill up করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কিভাবে কাজ করবেন এবং প্রথম মাস থেকেই কিভাবে ইনকাম করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য কালকে সকাল ১০ টাই আমাদের success biz family কর্তৃক একটি অনলাইন ফ্রী সেমিনার আয়োজন করা হয়েছে।

উক্ত সেমিনার পরিচালনা করবেন Assistant marketing manager Rubayet Ul Karim স্যার।

সেমিনারের জন্য সিট বুকিং করে নিতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন।

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/8aTfGpt7uBJyj54W6

রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে সেমিনারের জন্য সিট বুকিং করে নিন। আসন সংখ্যা সীমিত।

ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করুন"বর্তমান করোনাকালীন সময়ে  lockdown এর কারণে হাজারো চাকরি...
19/04/2021

ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করুন"

বর্তমান করোনাকালীন সময়ে lockdown এর কারণে হাজারো চাকরিজীবী অফিসে যেতে পারতেছেন না। অনেকের চাকরি চলে গেছে। তাই বাধ্য হয়ে বাড়িতে বেকার সময় কাটাতে হচ্ছে।

কিন্ত যারা চাকরির পিছনে না দৌঁড়ে অনলাইনে career build up করেছে এবং করতেছেন lockdown এ কিন্তু তারা বসে নেই। ঘরে বসেই অনলাইনে কাজ করে ইনকাম করতেছে শত শত ডলার।

তাহলে আপনি কেন চাকরি চলে যাওয়াতে বেকার সময় কাটাচ্ছেন, আসুন ঘরে বসেই অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করে প্রথম মাস থেকেই ইনকাম করুন।

ইতিমধ্যে সকলের চেনা জানা Signature mind institute and Succes biz family খুবই জনপ্রিয় প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠান মূলত সফট স্কিল development নিয়েই কাজ করে যাচ্ছে। এই পর্যন্ত Signature mind institute এ ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়েছে বর্তমানে তারা কেউই বেকার নেই। ঘরে বসেই ইনকাম করতেছে শত শত ডলার।

আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি অনেকগুলো সুবর্ণ সুযোগ লাভ করবেন।
১। ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি success biz family তে super-20 প্রজেক্টে দৈনিক ২ ঘন্টা কাজ করে প্রথম মাস থেকেই ইনকাম করতে পারবেন ৭০০০-৮০০০ টাকা।
২। ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি লোকাল মার্কেটিং প্লেসে কাজ করতে পারবেন তার জন্য আলাদা ইনকাম পাবেন এবং আপনি পদবি লাভ করবেন।
৩। ডিজিটাল মার্কর্টিং কোর্স শেষে আপনি international marketing প্লেসে কাজ করতে পারবেন, তার জন্য কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের কোম্পানি আপনাকে কাজের অর্ডার দিয়ে দিবে।
এছাড়াও পাচ্ছেন আজীবন সাপোর্ট।

যদি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেন ফরম পূরণ করুন।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/fExifDnVpTtcoFo39

"ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করুন"বর্তমান করোনাকালীন সময়ে  lockdown এর কারণে হাজারো চাকর...
18/04/2021

"ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করুন"

বর্তমান করোনাকালীন সময়ে lockdown এর কারণে হাজারো চাকরিজীবী অফিসে যেতে পারতেছেন না। অনেকের চাকরি চলে গেছে। তাই বাধ্য হয়ে বাড়িতে বেকার সময় কাটাতে হচ্ছে।

কিন্ত যারা চাকরির পিছনে না দৌঁড়ে অনলাইনে career build up করেছে এবং করতেছেন lockdown এ কিন্তু তারা বসে নেই। ঘরে বসেই অনলাইনে কাজ করে ইনকাম করতেছে শত শত ডলার।

তাহলে আপনি কেন চাকরি চলে যাওয়াতে বেকার সময় কাটাচ্ছেন, আসুন ঘরে বসেই অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করে প্রথম মাস থেকেই ইনকাম করুন।

ইতিমধ্যে সকলের চেনা জানা Signature mind institute and Succes biz family খুবই জনপ্রিয় প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠান মূলত সফট স্কিল development নিয়েই কাজ করে যাচ্ছে। এই পর্যন্ত Signature mind institute এ ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়েছে বর্তমানে তারা কেউই বেকার নেই। ঘরে বসেই ইনকাম করতেছে শত শত ডলার।

আমাদের ওখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি অনেকগুলো সুবর্ণ সুযোগ লাভ করবেন।
১। ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি success biz family তে super-20 প্রজেক্টে দৈনিক ২ ঘন্টা কাজ করে প্রথম মাস থেকেই ইনকাম করতে পারবেন ৭০০০-৮০০০ টাকা।
২। ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি লোকাল মার্কেটিং প্লেসে কাজ করতে পারবেন তার জন্য আলাদা ইনকাম পাবেন এবং আপনি পদবি লাভ করবেন।
৩। ডিজিটাল মার্কর্টিং কোর্স শেষে আপনি international marketing প্লেসে কাজ করতে পারবেন, তার জন্য কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের কোম্পানি আপনাকে কাজের অর্ডার দিয়ে দিবে।
এছাড়াও পাচ্ছেন আজীবন সাপোর্ট।

যদি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রথম মাস থেকেই ইনকাম করতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেন ফরম পূরণ করুন।

বিস্তারিত জানতে ফোন করতে পারেন: +৮৮০১৫৩৩৩১৯৮৫৮

17/04/2021
👉কেনো ফ্রিল্যান্সিং করবো🤔আর ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা বোঝায়। অনলাইনে ফ্রিল্যান্সিং...
13/04/2021

👉কেনো ফ্রিল্যান্সিং করবো🤔

আর ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা বোঝায়। অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেন। অনলাইনে কাজ করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে Freelancer, upwork, fiverr এর মধ্যে অন্যতম।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত ও স্বাধীন কাজ যে কাজে কোনো বাধা নেই .

ফ্রিল্যান্সিং এর সুবিধাঃ

1. সময়ের স্বাধীনতা ।

2. স্থানগত স্বাধীনতা।

3. নিজের পছন্দ অনুযায়ী কাজ করার স্বাধীনতা।😃

4. নিজের পছন্দ অনুযায়ী কাজের রেট বা মূল্য নির্ধারণের স্বাধীনতা ।😲

5. কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে একই সাথে একাধিক বায়রদের সাথে কাজ করার সুবিধা।😱

6. এককভাবে কাজ করার পাশাপাশি দলগত ভাবে কাজ করার সুবিধা।💁‍♀️💁‍♂️

7 । প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে অল্প সময়ে বেশি প্রজেক্টের কাজ সফলভাবে সম্পন্ন করে আয় বৃদ্ধি করতে পারেন ।🤗

8 । একজন ফ্রিল্যান্সার তার যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একইসাথে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সফলভাবে জড়িত রাখতে সক্ষম হন ।🥰

9 । নিজের কাজের পরিবেশ এবং সময়কে নিজের পছন্দমতো নির্ধারণ করে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।😊

10 । এককভাবে ফ্রিল্যান্স করার পাশাপাশি যে কেউ দলীয়ভাবেও কাজ করতে পারেন, যার ফলশ্রুতিতে কাজের মান আরও উন্নত হয় এবং গতি বৃদ্ধি পায় ।✌️

এখন সারাদিন বাসায় বসে অলস সময় না কাটিয়ে শিখে নিন ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইন কোর্স এবং শুরু করে দিন অনলাইন থেকে ...
09/04/2021

এখন সারাদিন বাসায় বসে অলস সময় না কাটিয়ে শিখে নিন ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইন কোর্স এবং শুরু করে দিন অনলাইন থেকে ফ্রীলান্সিং করে উপার্জন ।
আপনি কি স্টুডেন্ট অথবা চাকুরীজীবী নাকি ব্যবসায়ী ? যদি আপনার কাছে অবসর সময় থাকে , অবসর সময় টা নষ্ট না করে আমাদের অভিজ্ঞ মেন্টর গণ এর কাছ থেকে নিন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স এবং হয়ে উঠুন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার
আপনি জানেন কি বর্তমান সময়ে বাংলাদেশ ফ্রীলান্সিং এ বিশ্বের ভালো অবস্থানে আছে (বাংলাদেশ থেকে ৫ লক্ষের ও বেশি ফ্রীলান্সার বাসায় বসে অনলাইনে উপার্জন করছেন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা প্লাস )। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন ? অনলাইন ফ্রীলান্সিং করতে আপনার প্রয়োজন হবে কম্পিউটার স্কিল।
কোর্সটি বাসায় বসে কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে শিখতে পারবেন (প্রাকটিস করতে অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে )।
প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রেগুলার কোর্স ফি ১২,০০০ টাকা এখন ৫০% স্কলার শিপে ৬০০০ টাকা অনলাইন এবং ৬৫০০ টাকা অফলাইন ।
#কোর্স_বিস্তারিত
✅ ১৮ টা ক্লাস
✅ ১ ঘণ্টা ৩০ মিনিট করে
✅ ৪ মাসের কোর্স
✅ ১ টা ক্লাস সাপ্তাহিক
#সাথে_থাকছেঃ
✅ সোশ্যাল মিডিয়া থেকে ক্যারিয়ার গড়ার জন্য আরো
ফ্রিল্যান্সার সুপার ২০ প্রজেক্ট থেকে ২৫ টা ফ্রি ক্লাস
✅ আপনি ১০০% কাজ পাওয়ার নিশ্চয়তা পাবেন।
✅ ফ্রিল্যান্সিং কনসালটেন্সি,
✅ প্রতিটি লাইভ ক্লাস এর টপিক এর ভিডিও
✅ লাইফটাইম সাপোর্ট
✅ ব্যাকআপ ক্লাস এর বাবস্থা

#ফেসবুক_গ্রুপ : https://www.facebook.com/groups/signaturemindbd/?ref=share
কোর্সটি করার জন্য অনলাইনে "Apply" করুন অথবা অফিসে এসে আপনার সিটটি বুক করুন।
#বিস্তারিত_জানতে: ☎01533319858
09696319858
🏢 অফিস: কাজীর দেউড়ি, ভিআইপি টাওয়ার ৩য় তলা





 আমাদের আজকের অনলাইন সেমিনারের আলোচ্য বিষয়াদি।  📢করোনা কালীন সময়ে ৫০% ছাড়ে ফ্রিল্যান্সিং শিখার সুযোগ🎉  📢ফ্রিল্যান্সিং শি...
07/04/2021



আমাদের আজকের অনলাইন সেমিনারের আলোচ্য বিষয়াদি।
📢করোনা কালীন সময়ে ৫০% ছাড়ে ফ্রিল্যান্সিং শিখার সুযোগ🎉
📢ফ্রিল্যান্সিং শিখে ২ টা সাইড থেকে আয়ের সুযোগ আছে।
*ইন্টারন্যাশনাল মার্কেট প্লেজ (Upwork,Fiverr,99 up)
*লোকাল মার্কেট প্লেজ
📢 ১২০০০ টাকার একটা কোর্স ফ্রি তে দেওয়া হবে
যদি প্রোজেক্ট মেম্বার হিসেবে সুযোগ পায়( বিস্তারিত সেমিনারে জানানো হবে) 🎉
৪.ফ্রিল্যান্সিং শিখার পাশাপাশি প্রোজেক্ট মেম্বারদের প্রথম মাস থেকে আয় করার সুযোগ দেওয়া হবে🎉( বিস্তারিত সেমিনার থাকছে).
সেমিনারে অংশগ্রহণ কারী সকলে খুব মনোযোগ সহকারে স্যার এর কথা গুলো শুনবেন।
📢সেমিনার চলাকালীন অবস্থায় কোনো প্রশ্ন করবেন না। সেমিনারের শেষের দিকে প্রশ্ন করতে পারবেন ও সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে।

👉👉 সময়সুচীঃ

📌তারিখঃ ০৭.০৪.২০২১
📌 সময়ঃ রাত ০৮.৩০ থেকে ০৯.৩০ মিনিট
📌 জুম সফটওয়্যার

📌বিস্তারিত জানতে যোগাযোগঃ 📞09696319858
অথবা ইনবক্স করেন

বর্তমান লগডাউন সময়ে ঘরে বসেই যারা অনলাইনে কাজ করতে আগ্রহী তারা "ডিজিটাল মার্কেটিং কোর্স" (Dighital Marketing course) টি...
03/04/2021

বর্তমান লগডাউন সময়ে ঘরে বসেই যারা অনলাইনে কাজ করতে আগ্রহী তারা "ডিজিটাল মার্কেটিং কোর্স" (Dighital Marketing course) টি আমাদের কাছ থেকে শিখতে পারেন অনলাইন অথবা অফলাইনে। Dighital Marketing course টি শিখার ফলে আপনি ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা আয় করতে পারবেন। আমাদের "Signature Mind Institute" থেকে প্রতি সোমবার রাত ৮:৩০ এ ফ্রী- সেমিনার হয়, অনলাইনে (Zoom App) এর মাধ্যমে।
সেমিনারে অংশগ্রহণ করে "ডিজিটাল মার্কেটিং" সম্পর্কে যাবতীয় সবকিছু জানতে পারবেন।

সেমিনারে অংশগ্রহণ করতে আপনার যা দরকার হবে:
১) Zoom App (যদি না থাকে তাহলে "প্লে-স্টোর" ডাউনলোড করে নিতে হবে)
২) মোবাইলে ৪ জি নেটওয়ার্ক থাকতে হবে।

বিস্তারিত জানতে কল করতে পারেন : 01533319858
এবং আমাকে ইনবক্স করতে পারেন।





Chakma

 #কোর্স_এর_পাশাপাশি_Part_Time_Work_Opportunity !!ডিজিটাল মার্কেটিং শিখুন ফ্রিল্যান্সিং করুন, ক্যারিয়ার গড়ুন ঘরে বসে।যারা...
01/04/2021

#কোর্স_এর_পাশাপাশি_Part_Time_Work_Opportunity !!

ডিজিটাল মার্কেটিং শিখুন ফ্রিল্যান্সিং করুন, ক্যারিয়ার গড়ুন ঘরে বসে।

যারা নিজের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমাদের থেকে #ডিজিটাল_মার্কেটিং কোর্স করার পাশাপাশি প্রজেক্ট মেম্বার হয়ে ফ্রিল্যান্সিং ও এফিলিয়েট করে ১ম মাস থেকে আয় করতে চান তাদের মধ্যে প্রথম ২০ জনকে শুধুমাত্র এই সূযোগ দেওয়া হবে।

🎯সময়ঃ প্রতিদিন নূন্যতম ২ ঘন্টা (নিজের সময় অনুযায়ী)

🎯মাধ্যমঃ অনলাইন বা অফলাইন

🎯অভিজ্ঞতাঃ না থাকলে ও চলবে কারন আপনাকে প্রথম সপ্তাহ ট্রেনিং দিয়ে তৈরি করা হবে।

🎯শর্ত সমূহঃ
👉এন্ড্রেয়েড মোবাইল ( 4g সাপোর্ট)
👉ডাটা সংযোগ
👉Zoom app ইনস্টল করা থাকতে হবে( প্লে স্টোর থেকে ডাওনলোড করে নিতে পারবেন)

🎯সূবিধা সমূহঃ
👉কোর্সের পাশাপাশি ১ম মাস থেকে ১০০% ইনকামের নিশ্চয়তা
👉এফিলিয়েট কমিশন
👉ফ্রিল্যান্সিং ও ইন্ড্রাস্ট্রি অভিজ্ঞতা সম্পন্ন মেন্টর
👉আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল মডিউলের সিলেবাস।
👉সরাসরি লাইভ প্রজেক্টে কাজ করার সূযোগ
👉প্রজেক্ট বেসড ও ইন্ড্রেস্ট্রি লেভেল ট্রেনিং।
👉সার্বক্ষনিক গাইডলাইন
👉আজীবন সাপোর্ট
👉১০০% উপার্জনের নিশ্চয়তা
👉ওয়ান টু ওয়ান সার্পোট
👉ইন্টারসীপের সুযোগ

বিস্তারিত জানতে ম্যাসেজ পাঠাতে পারেন।

প্রয়োজনে যোগাযোগঃ
+8801533319858

25/03/2021

ফ্রিল্যান্সিং কি ? কিভাবে শিখবো, কাজ করবো ও কিভাবেএর মাধ্যমে আয় করবো ?

ফ্রিল্যান্সিং কি : –
সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় কোনো কম্পানির বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধে মতন মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। যেমন ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন না কিন্তু ওই নির্দিষ্ট কম্পানির কোনো নির্দিষ্ট প্রজেক্টে কাজ করবার জন্য আপনি ফ্রিল্যান্সার হিসেবে Apply করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ে সেই কাজটি করে কম্পানিকে দিতে হবে।

ফ্রিল্যান্সিং কেন করবেন –
বর্তমান বিশ্বে বেকারত্ব এক অন্যতম সমস্যা। তাই পড়াশোনা বা চাকরির চেষ্টার পাশাপাশি ঘরে বসে পার্ট টাইমে সৎভাবে উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং অত্যন্ত ভালো একটি উপায়।

আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়ে চাকরিতে যোগদানের পূর্বে আপনি সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে থাকলে তা যেমন আপনাকে কাজের কনফিডেন্স দেবে তার পাশাপাশি চাকরি পেতে এক্সপিরিয়েন্স হিসেবেও কাজ করবে।

যদি আপনি ইতিমধ্যে কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রেও অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতেই পারেন।

ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করতে হয় –
ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নির্ভর করবে কোম্পানি বা ব্যক্তির প্রয়োজন এবং আপনার স্কিলের ওপর। বর্তমানে সবথেকে চাহিদায় থাকা ফ্রিল্যান্সিং এর কাজগুলি হলো :

➣ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
➣ গ্রাফিক ডিজাইনিং (Graphics Designing)
➣ ওয়েবসাইট ডেভলপমেন্ট (Web Development)
➣ App ডেভলপমেন্ট (Mobile App Development)
➣ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
➣ কন্টেন্ট রাইটিং (Content Writing)
➣ ভিডিও এডিটিং (Video Editing)

উপরে উল্লেখ করা কাজগুলি ছাড়াও অনেক ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ রয়েছে।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো –
ফ্রিল্যান্সিং এ পারদর্শী হওয়ার জন্য আপনার নির্দিষ্ট কিছু স্কিল থাকা চাই, কাজ ভালো হলে তবেই কোম্পানি গুলো আপনাকে কাজ দেবে। বেশিরভাগ ফ্রিল্যান্সিং এর কাজ অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে, তাই আপনাকে সেই সমস্ত স্কিলে পারদর্শী হতে হবে যেগুলির মার্কেট ডিমান্ড রয়েছে।

যদি আপনার এই স্কিলগুলি না জানা থাকে সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই, আপনি খুব অল্প সময়েই এগুলি শিখে নিয়ে কাজ শুরু করতে পারবেন।
আপনি সাধারণ গুগল বা ইউটিউবে সার্চ করে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা নিতে পারেন বা খুব অল্প সময়ে প্রফেশনালি এই কাজগুলি আপনি যেকোনো অনলাইন লার্নিং পোর্টাল থেকেও শিখতে পারেন। জনপ্রিয় কিছু অনলাইন লার্নিং পোর্টালের লিঙ্ক নিচে দেওয়া থাকলো, এখানে আপনি খুবই কম খরচে নানান ধরনের প্রফেশনাল স্কিল গুলি ডেভলপ করতে পারবেন ও শেখার পর সার্টিফিকেট পাবেন –

ফ্রিল্যান্সিং কাজ কিভাবে পাবো –
স্কিল ডেভলপ করার পর সবথেকে প্রয়োজন হলো কাজ পাওয়া। আপনি লোকাল বিভিন্ন কোম্পানি গুলিতে ফ্রিল্যান্সিং এর কাজ খুঁজে দেখতে পারেন, কিন্তু সবথেকে ভালো উপায় হলো অনলাইন ফ্রিল্যান্সিং সাইটগুলিতে একাউন্ট বানিয়ে নিজেদের সার্ভিস প্রোভাইড করা।

ফ্রিল্যান্সিং সাইটগুলিতে সারা বিশ্বের লোক নিজেদের প্রয়োজন মতন ফ্রিল্যান্সার নিয়োগ করে, এর ফলে আপনার কাজ পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যায়। মনেরাখতে হবে আপনি যত ভালোভাবে সার্ভিসগুলি প্রোভাইড করবেন তার ওপর আপনার রেটিং বা জনপ্রিয়তা নির্ভর করবে। রেটিং ভালো থাকলে বেশি করে কাজ পাবেন আর খারাপ থাকলে পাবেন না।

প্রতিযোগিতা সব ক্ষেত্রেই রয়েছে, তাই যেই বিষয়ে আপনি সত্যি পারদর্শী সেই বিষয়েই কাজ করুন। নিজের স্কিল ঠিকমতন ডেভলপ না করে কাজ করতে গেলে খারাপ রেটিং পাওয়ার সম্ভাবনা খুবই বেশি যা পরবর্তীতে আপনার কাজ না পাওয়ার কারন হতে পারে।

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে পাবো –
সাধারণত ফ্রিল্যান্সিং করা হয় বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং সাইটগুলি বিশ্বব্যাপী কাজ করে ফলে সেখানে পেমেন্ট হিসাবে USD ব্যবহার করা হয়। তবে বেশ কয়েকটি বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেম রয়েছে যেগুলির মাধ্যমে আপনি আপনার উপার্জেনের টাকা নিজের কারেন্সিতে নিজের ব্যাংক একাউন্টে পায়ে যাবেন।

ফ্রিল্যান্সিং এ একটা প্রজেক্ট এর জন্য $5 থেকে শুরু করে $100 বা তারও বেশি টাকা উপার্জন করা যেতে পারে। টাকার পরিমান নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং তাতে আপনি কতটা পারদর্শী।

➣ PayPal
➣ Payoneer

আশা করি ফ্রিল্যান্সিং কি এই সম্পর্কে একটা ধারণা পাওয়া গেলো। স্কিল ডেভলপমেন্ট ও পেমেন্ট সিস্টেম নিয়ে আপনাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান। খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলির ওপর নির্দিষ্ট আর্টিকেল প্রকাশ করবো। লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন ও নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকে যুক্ত থাকুন।

Address

Khagrachari
4420

Alerts

Be the first to know and let us send you an email when Marketing E-Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share