CHT Creative

CHT Creative Hey,This is Mong marma. I have enriched experience in Digital Marketing. Hey This is Mong Marma.

I have enriched experience in Digital Marketing, Social Media Management & Marketing, content creation, Short Videos Editing, Google Ads, PPC campaigns, YouTube promotion, SEO and VA jobs with targeted marketing strategies. I am working for our customer business growth with 100% profitability and fulfill all customer needs with 100% customer satisfaction. I have a specialist team and we are offeri

ng almost all types of digital services. Work accuracy, timely completion, 100% output and long term working relationships are our great values.

13/02/2025
05/02/2025
30/01/2025
11/01/2025
11/01/2025
25/12/2024

ফেসবুকে বিজ্ঞাপন দিলে প্রচুর মেসেজ আসে, কিন্তু সেলস নাই! ৮ বছরের মার্কেটিং এবং বিজনেস অভিজ্ঞতার আলোকে ৩ মিনিটের ভিডিও তে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন নাহ।

ফেসবুক এ বিজ্ঞাপন দিলে অনেক মেসেজ আসে কিন্তু ক্লায়েন্ট হিসেবে কনভার্ট হচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই বলবে টার্গেটিং ঠিকমতো হচ্ছে, সেলস ফানেল করুন, ল্যান্ডিং পেইজ করুন, এডভান্সড মার্কেটিং করুন ইত্যাদি। কিন্তু নিচের পয়েন্টগুলো কি কখনো ভেবে দেখেছেনঃ

১/ একজন ক্রেতার কাছে আপনার পণ্য ভালো লেগেছে বলেই প্রাইস জানতে আগ্রহ দেখিয়েছে, বিজ্ঞাপনের টার্গেটিং এ কোনো ভুল নাই, টার্গেটিং এ ভুল থাকলে ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে আগ্রহ দেখানোর কথা না।

২/ আপনি নিজে যখন ক্লায়েন্ট হিসেবে অনলাইন এ কিছু কিনতে যান, তখন নিজের বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চান এবং বিভিন্ন পেইজ ঘাটাঘাটি করে অর্ডার দিয়ে থাকেন। আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে ঠিক একই বিষয়টি কাজ করে, তারা চায় নিজের বাজেটের মধ্যে যেন বেস্ট শাড়ি বা শার্ট/প্যান্ট ইত্যাদি কিনতে পারে।

৩/ আপনি যখন একটা শাড়ি বা পাঞ্জাবির পেইজে মেসেজ দিবেন, সাথে সাথে একই ধরনের বিভিন্ন পেইজের এড আপনার কাছে আসা শুরু করে, তার মানে আপনার হাতে অনেক অপশন চলে আসে। সেখান থেকে আপনার বাজেট এবং পছন্দানুযায়ী আপনি যাচাই-বাছাই এর মাধ্যমে পণ্য কিনতে পারছেন, একই বিষয় টা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও ঘটে।

৪/ অফলাইন এ শপিং করতে গেলেও আপনি অন্ততপক্ষে ৮-১০ টা দোকান যাচাই-বাছাই করে শার্ট, প্যান্ট, শাড়ি অথবা পাঞ্জাবি কিনেন, ঠিক একই বিষয় টি আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও ঘটে, তারা অনলাইন এ আপনার বিভিন্ন কম্পিটিটর এর পেইজের সাথে আপনার প্রোডাক্ট, কোয়ালিটি, প্রাইসিং ইত্যাদি কম্প্যায়ার করে, তারপর পণ্য কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এটা কে মার্কেটিং এর ভাষায় কাস্টমার জার্নি বলে।

৫/ আমরা যদি কোনো শপিংমল থেকে কেনাকাটা করতে যাই, বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, অবশ্যই সকলের পছন্দের কিছু দোকান বা রেস্টুরেন্ট থাকে। যেখান থেকে সচরাচর পণ্য কেনা হয় বা খাওয়া দাওয়া করা হয়, কারণ তাদের কে আমরা অনেকদিন যাবত চিনি এবং ট্রাস্ট করি। আমাদের বিশ্বাস সেই দোকান বা রেস্টুরেন্ট আমাদেরকে ভালো পণ্যটি দিবে বা তাদের রেস্টুরেন্টের খাবারের মান ভালো হবে, এটাই হচ্ছে ব্রান্ড অথোরিটি। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুনতো আপনি কি কখনো ১-২ বার বিজ্ঞাপন দেখে অপরিচিত যেকোনো পেইজ বা কোম্পানি থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছেন? অবশ্যই অনেকদিন ধরে এড দেখার পর একটা সময় আপনার মনে হয়েছে সেই বিজনেস পেইজ বা কোম্পানি টি ট্রাস্টেড, তখনই অর্ডার প্লেস করেছেন, এটাই হচ্ছে ব্রান্ড অথোরিটি।

ব্যবসা অনেক সহজ আবার ব্যবসা অনেক কঠিন, ব্যবসায়ী হওয়ার জন্য প্রয়োজন জ্ঞানার্জন করা, ধৈর্য্য ধরা এবং সঠিক স্ট্র‍্যাটেজি মেইনটেইন করে লেগে থাকা।

আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো ❤️

20/12/2024

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে ।
শুধু তোমাদের যাতে একটু সাহায্য করতে পারি তাই পোস্টটা করা নিজের অনেকটা সময় নষ্ট করে শুধু তোমাদের ভালোবাসার জন্য লিখলাম।
ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।
২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
** এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।
** অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।
** আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।
** স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।
ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।
এবার হিংসা করে ইগনোর না করে Like, Comment করে একে অপর কে সাপোর্ট করুন।
Happy Facebooking 🌸🖤

14/12/2024

ফেসবুক পেজ থেকে অর্থ উপার্জনের ৫ টি প্রধান উপায় রয়েছে। যেমন-
In-stream ads

Ads on Reels

Fan subscription

Affiliate Marketing

Brand Collaboration/Promotion

🌸কনটেন্ট মনিটাইজেশন-
ফেসবুক সম্প্রতি তাদের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে পরিবর্তন এনেছে। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে। নতুন প্রোগ্রামটির লক্ষ্য হলো ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ দেওয়া।

এই নতুন প্রোগ্রামটি ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে একত্রিত করছে। ফলে ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন। এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ফটো এবং টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

🌸in stream ads-
আপনার পেজ মনিটাইজ হলে, ভিডিওর শুরু, মাঝখানে বা শেষে বিজ্ঞাপন দেখানো হবে।
এটি ইন-স্ট্রিম এডস নামে পরিচিত এবং এর মাধ্যমে আপনার আয় হবে। ইন-স্ট্রিম বিজ্ঞাপন ফেসবুক পেজের মাধ্যমে আয় করার অন্যতম সহজ পদ্ধতি।

🌸Ads on reels-
ফেসবুকের নতুন ফিচার “Ads on Reels” হলো একটি সুযোগ, যা আপনাকে ছোট দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করতে দেয়। রিলস হল ১ মিনিট ২৫ সেকেন্ডের কম দৈর্ঘ্যের ভিডিও।
যদি আপনি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে এই বিজ্ঞাপন অপশনটি সক্রিয় করে দেবে।
এর ফলে, আপনার রিলস ভিডিওগুলোতে বিজ্ঞাপন যুক্ত হবে এবং আপনি সেই বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন।

🌸Fan subscriptions -
ফ্যান সাবস্ক্রিপশনের মাধ্যমে, আপনি বিশেষ কিছু প্রিমিয়াম ভিডিও সাবস্ক্রাইবারদের জন্য তৈরি করতে পারেন।

🌸অ্যাফিলিয়েট মার্কেটিং-
ফেসবুক পেজ ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পণ্য বা পরিসেবা প্রচারের মাধ্যমে কমিশন আয় করা সম্ভব।

🌸ফেসবুক পেজ মনিটাইজেশনের শর্ত (২০২৪)
ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে:
কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
গত ৬০ দিনের মধ্যে ৬০,০০০ যোগ্য মিনিট ভিউ থাকতে হবে।
পেজে কমপক্ষে পাঁচটি একটিভ ভিডিও থাকতে হবে।
ফেসবুকের নীতিমালা ভঙ্গ না করলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন।

🌸রিলস মনিটাইজেশনের শর্ত-
রিলস ভিডিও মনিটাইজ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের কনটেন্ট ও মনিটাইজেশন নীতিমালা মেনে চলতে হবে।
নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।
আপনার পেজে ১,০০০ ফলোয়ার থাকতে হবে, এবং আপনাকে একটি যোগ্য দেশে অবস্থান করতে হবে।

সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করলাম ❤️

11/12/2024

👍ফেসবুক পিক্সেল সেটআপ কেনো গুরুত্বপূণ্য?

👉ফেসবুক পিক্সেল সেটআপ করা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপনের কার্যকারিতা ট্র্যাক করতে এবং আপনার মার্কেটিং প্রচেষ্টার ফলাফল উন্নত করতে সাহায্য করে। এর কয়েকটি মূল কারণ হলো:

১. ওয়েবসাইট ভিজিটর ট্র্যাকিং
ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এটি আপনাকে জানতে দেয়, কোন পণ্য বা পৃষ্ঠাগুলি বেশি দেখা হচ্ছে এবং ব্যবহারকারীরা কীভাবে আপনার সাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করছে।

২. রিটার্গেটিং
ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ভিজিটরদের জন্য রিটার্গেটিং বিজ্ঞাপন চালাতে পারেন। উদাহরণস্বরূপ, যারা একটি পণ্য দেখেছে কিন্তু কেনেনি, তাদের জন্য বিশেষ অফার প্রদর্শন করতে পারেন।

৩. কাস্টম অডিয়েন্স তৈরি
পিক্সেল ব্যবহার করে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। এটি এমন ব্যবহারকারীদের একটি তালিকা তৈরি করতে সাহায্য করে, যারা আপনার সাইটে ভিজিট করেছে বা নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করেছে।

৪. রূপান্তর ট্র্যাকিং (Conversion Tracking)
ফেসবুক পিক্সেল নিশ্চিত করে যে, আপনার বিজ্ঞাপনগুলি কতটা কার্যকরভাবে কনভার্সন (যেমন ক্রয়, সাইনআপ, বা ডাউনলোড) আনছে তা আপনি নির্ধারণ করতে পারবেন।

৫. অপটিমাইজড বিজ্ঞাপন প্রদান
পিক্সেলের মাধ্যমে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ফেসবুক আরও সঠিকভাবে আপনার বিজ্ঞাপনগুলি অপটিমাইজ করতে পারে। এটি নিশ্চিত করে যে, আপনার বিজ্ঞাপনগুলি সেই ব্যক্তিদের কাছে প্রদর্শিত হচ্ছে, যারা আপনার পণ্যে আগ্রহী।

৬. ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ
পিক্সেল থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন কোন মার্কেটিং কৌশল কাজ করছে এবং কোনটি উন্নতির প্রয়োজন।

Address

Khagrachari Sador
Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHT Creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share