04/10/2022
চাষাবাদ কৌশল টমেটো
নিজের অভিজ্ঞতা ঃ
দীপালি টমেটো চারা গুলো দারুণ হয়েছে।
১৫ দিন বয়স হলো। ২৫ দিন হলেই মুল জমিতে রোপণ করে দিব।
জৈব সার ও বায়োডারমা সলিড দিয়ে মাটি রেডি করে রাখা হয়েছে। আর কোন রাসায়নিক সার দিব না।
চারা রোপণ করার ২/৩ দিন পর বায়োডারমা পাউডার স্প্রে করা হবে এবং ১২ দিন বয়স হলেই গুঁড়ার মাটি হালকা নিড়ানি দিয়ে মাটির চটা ভেংগে একটা চারার জন্য ১০ গ্রাম টি এস পি ৮ গ্রাম পটাস ৫ গ্রাম জিপসাম ৫ গ্রাম ইউরিয়া ২ গ্রাম বোরন ও ২ গ্রাম সালফার কিছু জৈব সারের সাথে মিশিয়ে চারার গুড়া হতে একটু দুরে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিব।
১৫ দিন পর সবগুলো সার দিগুণ বৃদ্ধি করে দেয়া হবে। তার ১৫ দিন পর মানে ৪২ দিন বয়সে শুধু ডি এ পি সার ৫০ গ্রাম ও সালফার ২/৩ গ্রাম বোরন ৫ গ্রাম।
স্প্রে ঃ চারার বয়স ৭ দিন হতে ইমিটাফ ১০ লিটার পানিতে ৫ মিলি + এসাটাফ ১৫ গ্রাম মিশিয়ে ১০ দিন পর পর চলবে।
তবে ১০ দিনের মধ্যে বায়োডারমা পাউডার স্প্রে করা হবে ১৫ দিন পর পর চলবে।
চারায় সময় মতো ঠকনা / খুঁটি দেয়া হবে। গাছে প্রথম ফুলের নিচে একটা কুশি রেখে নিচের দিকে সকল কুশি ছাঁটাই হবে।
গাছে নিবিড় পর্যবেক্ষণ চলবে কোন সমস্যা দেখা মাএ তা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।
এই ছিল আমার গতবারের দীপালি টমেটোর চমৎকার ফলনের কৌশল।
ভালো লাগলে আপনিও লেখাটা নিতে পারেন শেয়ার করে নিজের আইডিতে। একটু হলেও কাজে আসবে ইনশাআল্লাহ।